ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি

জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৭ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৩০ এএম
জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে
অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও সুইডেন। এই ম্যাচে যারা জিতবে তারা নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। 

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে।

তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল। দুই দলই গোলের খোঁজে লড়ে যাচ্ছে।

এসজি/

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে ফ্রান্স। দলের হয়ে অন্য গোলটি আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রান্স। একের পর এক সুযোগ নষ্ট ও গোলপোস্টে বল লাগায় কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা।  

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল।

এরপর ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে ইয়াসিন আয়ারি নিচু করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সেখানে বলের নাগাল পান আলেকজান্ডার ইসাক। তবে সুইডিশ এই স্ট্রাইকার ঠিকমতো শট নিতে পারেননি। ফলে বলটি সহজেই তালুবন্দি করেন ফরাসি গোলরক্ষক। 

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর মাইকেল ওলিসে কাট-ব্যাক পাস বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। সময়-জায়গা পেয়ে শট নেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট সরাসরি পোস্টে গিয়ে লাগে। এরপর ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে ওলিসের নেওয়া অসাধারণ এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে। তাতে দারুণ এক গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের ৪৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে ছোট ছোট পাসে বক্সে বল পান এমবাপ্পে। দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর অবশেষে গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতিতে থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। ওলিসের পাসে বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে জালে জড়িয়ে দেন তিনি। কাছ থেকে নেওয়া সেই শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না সুইডেনের গোলরক্ষকের। 

ম্যাচের ৬৫ মিনিটে দ্রুত আক্রমণে উঠে ফ্রান্স। এমবাপ্পের বাড়িয়ে দেওয়া পাস ধরে বক্সে ঢুকে শট নেন ওলিসে। কিন্তু সুইডেনের ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় বাইরে। এরপর ওলিসের সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। ম্যাচের ৭১ মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন ওলিসে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। 

ওলিসে গোলের সুযোগ হাতছাড়া করলেও এমবাপ্পে তা করেননি। ব্যবধান বাড়িয়ে করেন ৩-০। যদিও গোলে অবদান ছিল ওলিসের। ম্যাচের ৭৪ মিনিটে ওলিসের রক্ষণভেদী পাস বক্সে খুঁজে নেয় এমবাপ্পেকে। এরপর শান্ত মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তাতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

ম্যাচের ৮৮ মিনিটে ভিক্টর গাইকারেসের শটটি ঠেকিয়ে দেন ম্যাগনান। শেষ দিকে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। 

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পাশাপাশি নকআউট পর্বে একক আধিপত্য স্থাপন করে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে-যা এই পর্যায়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে, যাদের দুজনেরই নকআউটে ছিল ৮টি করে গোল।

এদিকে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। দুজনের গোলসংখ্যা ৬টি। যদিও মেসি এমবাপ্পের তুলনায় এক ম্যাচ কম খেলেছেন।

এসজি/ 

শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ এখন নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানকে ২-১ গোলে হারিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা জানতে আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে ছিল তারা। সেই ম্যাচে নরওয়ে জয় তুলে নেওয়ায় এখন দুই দলের লড়াই নিশ্চিত হয়েছে।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।

প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘প্রতিপক্ষ নির্ধারিত! আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিশ্বকাপে আমাদের পরবর্তী লক্ষ্য এখন নরওয়ে। রবিবার দেখা হবে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সবাই একসঙ্গে থাকুন।’

এসজি/

একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ এএম
একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছিল না ফ্রান্স। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। তাতে সুইডেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আলেকজান্ডার ইসাকের দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান। এরপর এরপর মাঝমাঠে দারুণ সংযোগে এগোতে থাকে সুইডেন। ইয়াসিন আয়ারি বল নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং ভিক্টর গাইকারেসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢোকার চেষ্টা করেন। তবে ফ্রান্সের রক্ষণভাগের দৃঢ়তায় সেই আক্রমণ সফল হয়নি।

ম্যাচের ১৫ মিনিটে সুইডেনের রক্ষণভাগ ফ্রান্সের কর্নারটি সফলভাবে সামলে দেয়। এরপর ফিরতি বলে দূরপাল্লার শট নেন লুকাস দিনিয়ে। তবে তার সেই প্রচেষ্টা সুইডেনের গোলরক্ষক জ্যাকব উইডেল জেটারস্ট্রমকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। সহজেই বলটি নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া একটি শটও থামিয়ে দেন তিনি। 

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল।

ম্যাচের ২৮ মিনিটে ফ্রি-কিক থেকে ইয়াসিন আয়ারি নিচু করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সেখানে বলের নাগাল পান আলেকজান্ডার ইসাক। তবে সুইডিশ এই স্ট্রাইকার ঠিকমতো শট নিতে পারেননি। ফলে বলটি সহজেই তালুবন্দি করেন ফরাসি গোলরক্ষক। 

৩২ মিনিটে আদ্রিয়েঁ রাবিওর বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক। এক মিনিট পর বক্সের ভেতর ওলিসে কাট-ব্যাক পাস বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। সময়-জায়গা পেয়ে শট নেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট সরাসরি পোস্টে গিয়ে লাগে। তাতে গোলবঞ্চিত হতে হয় ফ্রান্সকে। 

আরও একবার বল পোস্টে লাগলে হতাশ হতে হয় ফ্রান্সকে। ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে ওলিসের নেওয়া অসাধারণ এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে। তাতে দারুণ এক গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স।

তবে সেখান থেকে ফিরতি বলে সুযোগ ছিল গোল করার। কিন্তু উসমান দেম্বেলে তা কাজে লাগাতে পারেননি। তার শটটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া আরও একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।  

ম্যাচের ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে ওলিসের নেওয়া বাঁ পায়ের শটটি ডান দিকে ঝাঁপিয়ে হাত ছুঁইয়ে ঠেকিয়ে দেন সুইডিশ গোলরক্ষক জেটারস্ট্রম। এরপর অপেক্ষার অবসান। কর্নার থেকে ছোট ছোট পাসে বক্সে বল পান এমবাপ্পে। দুর্দান্ত গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। একের পর এক সুযোগ নষ্ট হওয়ার পর অবশেষে গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

পরিসংখ্যান অনুযায়ী প্রথমার্ধে ফ্রান্স ছিল সম্পূর্ণ আধিপত্যশীল। তারা ১৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। সুইডেন ৩টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৭ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৩০ এএম
জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে
অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও সুইডেন। এই ম্যাচে যারা জিতবে তারা নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। 

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের ২১ মিনিটে সুইডেনের জালে বল জড়ান ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের দারুণ এক থ্রু পাসে রক্ষণভাগ ভেঙে গোলের দিকে ছুটে যান তিনি। এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে।

তবে সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তাতে বাতিল হয় এমবাপ্পের সেই গোল। দুই দলই গোলের খোঁজে লড়ে যাচ্ছে।

এসজি/