ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
ভ্যান্স-রুবিওর ভিন্ন মন্তব্য, ট্রাম্প প্রশাসনে মতপার্থক্যের ইঙ্গিত! রেশন-ভাতা হারানোর শঙ্কায় মুসলিমরা উৎপাদনশীল খাতে ঋণ বাড়াতে বড় ছাড় ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপ ট্রফি আমি চাই: এমবাপ্পে রোনালদোর অনন্য রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, ধারের কাছেও নেই মেসি সাধারণ করদাতাদের ধরা হলেও ছাড় পাচ্ছে বড়রা! ফেবারিট বেলজিয়ামের সামনে লড়াকু সেনেগাল ‘একাত্তরে আমরা কোনো অপরাধ করিনি, ক্ষমা চাইব কেন?’ শেকৃবিতে পশু চিকিৎসায় প্রযুক্তির ছোঁয়া নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বুনো উদ্ভিদ বেগুনি হুড়হুড়ে জলাবদ্ধতার দুষ্টচক্রে রাজধানী ময়মনসিংহে খাল পুনর্খনন কর্মসূচি: কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ ১ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার খোঁজে কঙ্গো গিলের রূপকথার দুই হাত ১ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে নতুন প্রতিপক্ষ ‘হিট ডোম’ শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে? ক্লোসাকে ছাড়িয়ে মেসির আরও কাছে এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‍্যাকেটের শব্দ বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে শেষ ষোলোতে নরওয়েকে পেয়ে যে বার্তা দিল ব্রাজিল একের পর এক সুযোগ নষ্টের পর এমবাপ্পের গোল, প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স জালে বল জড়ালেও গোল পেলেন না এমবাপ্পে ফ্রান্সের একাদশে ৪, সুইডেনের একাদশে ২ পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার খোঁজে কঙ্গো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:০০ এএম
ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার খোঁজে কঙ্গো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আরেকটি আকর্ষণীয় লড়াইয়ে আজ (১ জুলাই) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও কঙ্গো। যুক্তরাষ্ট্রের মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ বত্রিশের এই ম্যাচে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড। তবে বিশ্বকাপের নকআউটে চমকের গল্প নতুন নয়, আর সেই অঘটনের স্বপ্ন নিয়েই মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড গ্রুপ ‘এল’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে। যদিও তাদের পারফরম্যান্স সব সমালোচকের মুখ বন্ধ করতে পারেনি। গ্রুপপর্বে দলটি সব ম্যাচে আধিপত্য বিস্তার করলেও প্রত্যাশিত ধারাবাহিকতা দেখা যায়নি। শেষ ম্যাচে পানামার বিপক্ষে প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্স। অধিনায়ক হ্যারি কেন এবং জুডে বেলিংহামের দ্রুত দুই গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংলিশরা।

এই ম্যাচে গোল করে কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। এখন তার সামনে আরেকটি মাইলফলক-বিশ্বকাপ নকআউটে আরও গোল করে গ্যারি লিনেকারের রেকর্ড স্পর্শ করার সুযোগ। আক্রমণে তার সঙ্গে থাকবেন বুকায়ো সাকা ও মার্ক রাশফোর্ড। দুজনে উইং থেকে গতি ও সৃজনশীলতা যোগ করবেন।

ইংল্যান্ডের বড় শক্তি তাদের গভীর স্কোয়াড এবং ট্যাকটিক্যাল নমনীয়তা। টুখেলের অধীনে প্রতিযোগিতামূলক ম্যাচে এখনো অপরাজিত থ্রি লায়ন্স। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্র। এই পরিসংখ্যান ইংল্যান্ডকে আত্মবিশ্বাস দিচ্ছে, যদিও ডিফেন্সে কিছু উদ্বেগ রয়েছে। রাইট-ব্যাক জারেল কোয়ানশা ইনজুরিতে অনিশ্চিত, আর রিস জেমস প্রায় ছিটকে গেছেন।

অন্যদিকে কঙ্গো এই বিশ্বকাপের অন্যতম চমক। সেরা তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং নিয়ে নকআউটে উঠেছে তারা। গ্রুপপর্বে ৪ পয়েন্ট এবং পজিটিভ গোল ব্যবধান নিয়ে তারা ইতিহাস গড়েছে। ডিআর কঙ্গো নামে এটাই তাদের প্রথম বিশ্বকাপ, আর প্রথমবারের মতো নকআউট পর্বেও খেলছে তারা। ১৯৭৪ সালে ‘জায়ার’ নামে বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল।

সেবাস্তিয়েন দেসাব্রে এর দল শুরু থেকেই লড়াকু মানসিকতা দেখিয়েছে। বিশেষ করে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচ ঘুরিয়ে ৩-১ গোলে জয় পেয়েছে, তা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। সেই ম্যাচে নায়ক ছিলেন ইয়োনে উইসা। দুই গোল করে দলকে জিতিয়েছেন। তার সঙ্গে আক্রমণে থাকতে পারেন অভিজ্ঞ সেডরিক বাকাম্বু। অথবা ফর্মে থাকা ফিস্টন মায়েলা।

কঙ্গোর বড় শক্তি তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শারীরিক ফুটবল। ইংল্যান্ড যদি মাঝমাঠে বল হারায়, তাহলে উইসার গতি থ্রি লায়ন্সের রক্ষণে বড় চাপ তৈরি করতে পারে। কোচ দেসাব্রে প্রয়োজন হলে আবার ৫-৩-২ ফরমেশনে ফিরতে পারেন, যাতে রক্ষণ আরও শক্তিশালী হয়।

দুই দলের এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। অভিজ্ঞতা, স্কোয়াড গভীরতা এবং তারকাখচিত আক্রমণভাগে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে। কিন্তু ডিআর কঙ্গোর নির্ভীক মানসিকতা ও আক্রমণভাগের গতি এই ম্যাচকে একপেশে হতে দেবে না।

কাগজে-কলমে ইংল্যান্ড ফেভারিট হলেও বিশ্বকাপের নকআউটে অতীতের হিসাব খুব কমই কাজ করে। ৯০ মিনিটের লড়াইয়ে এক মুহূর্তের ঝলক কিংবা একটি ভুল-সবকিছু বদলে দিতে পারে। থ্রি লায়ন্স কি প্রত্যাশা পূরণ করবে, নাকি লেপার্ডস লিখবে নতুন রূপকথা- সেই উত্তর মিলবে মাঠেই।

ইংল্যান্ডের কোচ টুখেল বলেন, ‘কঙ্গোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটা নকআউট পর্বের ম্যাচ, এখানে ভুল করে টিকে থাকা যায় না। শুরু থেকেই আমাদের সতর্ক থাকতে হবে।’ দলটির অধিনায়ক হ্যারি কেইন বলেন, বিশ্বকাপের নকআউট ম্যাচ মানেই মানসিক লড়াই। আমরা জানি চাপ থাকবে, কিন্তু এই চাপ দলকে বড় করে তোলে।’

কঙ্গোর কোচ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, সবাই জানে ইংল্যান্ড ফেবারিট। তবে মাঠে নামার পর নাম নয়, পারফরম্যান্স কথা বলে। সেখানে কে ফেবারিট তা বিবেচ্য নয়। আমরা তাদের ভয় পাই না। আমাদের খেলোয়াড়রা ইউরোপের বড় লিগে খেলে থাকে। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদেরও আছে। আমরা তাদের সম্মান দেখাই, কিন্তু ভয় পাই না।

কঙ্গোর অধিনায়ক এমবেম্বায় বলেন, আমরা ইতিহাস গড়তে চাই। ইংল্যান্ডের বিপক্ষে জয় শুধু আমাদের নয়, পুরো আফ্রিকার জন্য বড় ঘটনা হবে।

মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপ ট্রফি আমি চাই: এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপ ট্রফি আমি চাই: এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গোল করার ক্ষেত্রে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই নতুন রেকর্ড গড়লেও এমবাপ্পে মেসির ঠিক পেছনেই রয়েছেন। কিন্তু এই ফরাসি তারকা সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ১৯শে জুলাই নিউইয়র্কে ট্রফি জেতার ব্যাপারে বেশি উদগ্রীব।

মঙ্গলবার (৩০ জুন) রাউন্ড অফ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেন ২৭ বছর বয়সি এই খেলোয়াড়। ফলে তিনি বিশ্বকাপে মেসির রেকর্ড ১৯ গোল থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন এবং এ আসরে ছয় গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন।

১৮ ম্যাচে ১৮ গোল করা এমবাপ্পে সাংবাদিকদের বলেন, ‘আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, ১৯শে জুলাইয়ে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। আমরা জেতার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আপনি যত বেশি গোল করবেন, র‍্যাঙ্কিংয়ে তত উপরে উঠবেন। আমি এ ব্যাপারে কাউকে নতুন কিছু বলছি না। কিন্তু আমি এও নিশ্চিত যে লিও আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না।’

আগামী শুক্রবার রাউন্ড অফ ৩২-এ মেসির আর্জেন্টিনা দুর্বল দল কেপ ভার্দের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য ফ্রান্স এরপর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে সহ-আয়োজক কানাডা অথবা মরক্কো।

থিওটোনিয়াস/

রোনালদোর অনন্য রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, ধারের কাছেও নেই মেসি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
রোনালদোর অনন্য রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, ধারের কাছেও নেই মেসি
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ একের পর এক রেকর্ড নতুন করে লিখছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফ্রান্স যখন টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করে দেয়, সেই ম্যাচে দুর্দান্ত এক জোড়া গোল পান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

এই জোড়া গোলের মাধ্যমে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সর্বোচ্চ ১০টি গোল করার এক সর্বকালীন রেকর্ড গড়লেন। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং লিওনিদাসকে ছাড়িয়ে গেছেন, যাদের নকআউট পর্বে গোলসংখ্যা ছিল ৮টি করে। এই তালিকায় ৭টি করে গোল নিয়ে তাদের পেছনে আছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের পেলে।

অন্যদিকে, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯ গোল নিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও নকআউট পর্বে আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা মাত্র ৫টি। আর তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর তো বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোলই নেই।

চলতি বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে নিজের ষষ্ঠ গোলটি করে গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকা। সুইডেনের নিরেট রক্ষণভাগ ভেদ করে প্লে-মেকার মাইকেল অলিসের চমৎকার তিনটি অ্যাসিস্টের ওপর ভর করে এমবাপ্পে নিজের ট্রেডমার্ক গতি ও ফিনিশিংয়ে দুবার লক্ষ্যভেদ করেন।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ’আমরা চোখের সামনে ফুটবল ইতিহাস তৈরি হতে দেখছি। কিলিয়ান ম্যাচের আগে রেকর্ডের দিকে তাকায় না, সে তাকায় ফাঁকা জায়গার দিকে। তবে বিশ্বমঞ্চে প্রতিনিয়ত পারফর্ম করার এই ক্ষমতাই তাকে সম্পূর্ণ আলাদা এক ক্যাটাগরিতে নিয়ে গেছে।’

১৯৯৮ সালের ফাইনালে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারানোর পর বিশ্বকাপে নকআউট পর্বে এটিই ফ্রান্সের সবচেয়ে বড় জয়। আগামী ৪ জুলাই রাউন্ড অব ১৬-এর ম্যাচে তারা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে, যারা জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে চমক দেখিয়েছে।

আজহার/

নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
নকআউট পর্বে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা
গিলবার্তো মোরা। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক পেলের পাশে বসল মেক্সিকোর তরুণ বিস্ময়বালক গিলবার্তো মোরা। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে মাঠে নামার অনন্য কীর্তি গড়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের 'রাউন্ড অফ ৩২'-এর হাইভোল্টেজ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। এই ম্যাচেই প্রথম একাদশে জায়গা করে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান মোরা।

রেকর্ডের পাতায় গিলবার্তো মোরা

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার দিন মোরার বয়স ছিল ঠিক ১৭ বছর ২৫৯ দিন। ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে নকআউট পর্বে এর চেয়ে কম বয়সে প্রথম একাদশে খেলার রেকর্ড আছে কেবল একজনের-ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যখন পেলে প্রথম একাদশে খেলেছিলেন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। প্রায় সাত দশক পর পেলের সেই মহাকীর্তির একদম কাছাকাছি পৌঁছালেন মোরা।

রেকর্ডের পর রেকর্ড

ঘরোয়া ফুটবলে মেক্সিকান ক্লাব 'টিহুয়ানা'র হয়ে খেলা গিলবার্তো মোরার আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয়েছিল ২০২৫ সালের কনকাকাফ গোল্ড কাপে। সেই টুর্নামেন্টেও ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি।

চলতি ২০২৬ বিশ্বকাপে যৌথ আয়োজক মেক্সিকোর হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন মোরা। আর তাতেই বিশ্বকাপের মঞ্চে খেলা সর্বকালের সর্বকনিষ্ঠ মেক্সিকান ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন এই তরুণ তুর্কি। এবার নকআউট পর্বের প্রথম একাদশে সুযোগ পেয়ে পেলের রেকর্ডবুকের ঠিক নিচেই নিজের নামটা খোদাই করে নিলেন তিনি। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে মেক্সিকোর এই নতুন তারকার ভবিষ্যৎ উজ্জ্বল ক্যারিয়ারের দিকে।

থিওটোনিয়াস/

গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
গোল্ডেন বুট নির্ধারণের নিয়ম কী? মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চলমান টুর্নামেন্টে একমাত্র আর্জেন্টিনার লিওনেল মেসিই এমবাপ্পের সমান গোল করেছেন। তবে গোল্ডেন বুটের দৌড়ে মেসির চেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গোল্ডেন বুট টাইব্রেকার নিয়ম

ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যদি দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হয়, তবে গোল্ডেন বুট নির্ধারণে নিচের নিয়মগুলো কার্যকর হয়:

অ্যাসিস্ট সংখ্যা: গোল সমান হলে কার অ্যাসিস্ট বেশি তা দেখা হবে। এই অ্যাসিস্টের সংখ্যা নির্ধারণ করবেন ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্যরা।

খেলার সময় (মিনিট): অ্যাসিস্টের সংখ্যাও সমান হলে, খেলোয়াড়রা টুর্নামেন্টে মোট কত মিনিট খেলেছেন তা দেখা হবে। যে খেলোয়াড় সবচেয়ে কম সময় খেলেছেন, তিনিই প্রথম স্থান পাবেন।

বর্তমান পরিস্থিতি: টুর্নামেন্টে এমবাপ্পের বর্তমানে দুটি অ্যাসিস্ট রয়েছে (দুইবারই নরওয়ের বিপক্ষে ওসমানে দেম্বেলের গোলে অ্যাসিস্ট করেন)। অন্যদিকে মেসির কোনো অ্যাসিস্ট নেই। ফলে নিয়মানুযায়ী এমবাপ্পে এগিয়ে আছেন।

এর আগে ২০১০ বিশ্বকাপেও চারজন খেলোয়াড়—থমাস মুলার, ওয়েসলি স্নাইডার, ডেভিড ভিয়া এবং ডিয়েগো ফোরলান প্রত্যেকে ৫টি করে গোল করেছিলেন। তবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (৩টি) থাকায় থমাস মুলার গোল্ডেন বুট জিতেছিলেন।

আজহার/

 

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের মাধ্যমে দিদিয়ের দেশমের দল রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে তারা দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হবে। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি গোল আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে। 

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই। প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এ ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ফ্রান্স ও প্যারাগুয়ের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে, যেখানে লরেন্ট ব্ল্যাঙ্কের গোল্ডেন গোলের মাধ্যমে ফ্রান্স জয় নিশ্চিত করেছিল।

এই ম্যাচে জয় পেলে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যদি তারা সহ-আয়োজক কানাডাকে হারাতে পারে তাহলে।

এসজি/