ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে

ফ্রান্স-নরওয়ের শ্রেষ্ঠত্বের লড়াই

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:০০ এএম
ফ্রান্স-নরওয়ের শ্রেষ্ঠত্বের লড়াই
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে গ্রুপিং হওয়ার পর গ্রুপ অব ডেথ হিসেবে পরিচিতি পেয়েছিল আই গ্রুপ। ফ্রান্স, নরওয়ে, সেনেগাল আর ইরাককে নিয়ে গড়া গ্রুপটি নিয়ে আগেভাগে কিছু বলা কঠিন ছিল। কিন্তু এই গ্রুপটি এখন সবচেয়ে সহজ গ্রুপে রূপ নিয়েছে। অনেক গ্রুপে যখন দুই ম্যাচ শেষেও অন্তত একটি দলেরও নকআউট পর্ব নিশ্চিত হয়নি, সেখানে এই গ্রুপের দুটো দলের নকআউট পর্বে খেলা নিশ্চিত। টানা দুই জয়ে ফ্রান্স ও নরওয়ে পৌঁছেছে শেষ বত্রিশে। আজ তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। গ্রুপের অন্য ম্যাচে ভাগ্যের সহায়তা নিয়ে নকআউট পর্বে খেলার লড়াইয়ে নামছে সেনেগাল ও ইরাক। উভয় দলের ভান্ডার এখনো শূন্য। এ ম্যাচে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউটে যাওয়ার একটা সম্ভাবনা তাদের থাকবে। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) রাত ১টায় শুরু হবে উভয় ম্যাচ।

দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে নরওয়ে ও ফ্রান্স। এখন গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি দল দুটো। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে নরওয়ের সামনে একটিই পথ- জয়।

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। সেনেগালকে ৩-১ ও ইরাককে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত ফর্মে দলটি। আক্রমণভাগে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। তবে নরওয়ে মোটেও সহজ প্রতিপক্ষ নয়। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। দুই ম্যাচে সাত গোল করে তারা দেখিয়েছে তাদের আক্রমণভাগের শক্তির গভীরতা। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড আর আলেক্সান্ডার সোরলোথদের সমম্বয়ে গড়া আক্রমণভাগ ফরাসি রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

ম্যাচটির মূল আকর্ষণ হবে এমবাপ্পে বনাম হালান্ডের লড়াই। আধুনিক ফুটবলের দুই সেরা গোলমেশিনের মুখোমুখি লড়াই- তাই গোলের রোমাঞ্চ থাকছেই।

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে তার দল ভয় না পেয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলবে। আক্রমণাত্মক ফুটবল উপহার দেবে। ফ্রান্স বিশ্বমানের দল, কিন্তু আমরা শুধু রক্ষণে বসে থাকতে চাই না। আমরা দেখাতে চাই নরওয়ে কেন এখানে এসেছে। আমাদের বিশ্বাস আমরা তাদের চাপে ফেলতে পারব।

অধিনায়ক ওডেগার্ড বলেন, এই ম্যাচে নরওয়ের সামর্থ্য প্রমাণের সুযোগ আছে। এ ধরনের ম্যাচই খেলোয়াড়দের বড় করে তোলে। আমরা জানি কি করতে হবে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, নরওয়ে খুবই সংগঠিত দল। তাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। আমাদের মনোযোগ হারালে চলবে না। সর্বোচ্চ মনোযোগ দিয়েই আমরা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলব।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বলেন, আমরা দলের ছন্দ ধরে রাখতে চাই। দুই ম্যাচে ভালো খেলেছি কিন্তু আসল চ্যালেঞ্জ এখানে। নকআউটের আগে নিজেদের আরও ধারালো করতে চাই।

সেনেগাল-ইরাক: শেষ সুযোগ
দুই ম্যাচ শেষ, কিন্তু সেনেগাল ও ইরাকের পয়েন্টের ভান্ডার শূন্য। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। শুধু জয় পেলেই হবে না, ব্যবধান বড় না হলে নকআউটে খেলার কোনো সম্ভাবনা থাকবে না। এখানেই শেষ নয়, বড় ব্যবধানে জয়ের অন্য গ্রুপের খেলার ওপর নির্ভর করবে জয়ী দলের ভাগ্য। হারা দলের অবশ্য অপেক্ষা করার কোনো দরকার হবে না। তাদেরকে বাড়ির পথ ধরতে হবে। ম্যাচে ড্র হলে দুই দলেরই একই পরিণতি ভোগ করতে হবে।

সেনেগাল টুর্নামেন্ট শুরুর আগে ডার্ক হর্স হিসেবে বিবেচিত হলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। রক্ষণে ভুলের সুযোগ নষ্ট করার মাশুল দিয়েছে দলটি। তবে সাদিও মানের নেতৃত্বে আফ্রিকার এই দল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। দলটি রয়েছে বিপদে, চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।

লড়াই করেছে ইরাকও। তবে অভিজ্ঞ দলের বিপক্ষে তাদের অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট ছিল। কোচ গ্রাহাম আর্নল্ডের বিশ্বাস তার দল চমক দেখাতে পারবে। জয় পাবে শেষ ম্যাচে।

ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, অনেকে আমাদের আন্ডারডগ ভাবছে। কিন্তু ফুটবলে ৯০ মিনিটে অনেক ঘটনা ঘটে যায়। যা হোক আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। সেনেগালের কোচ অ্যালিউ সিসে বলেন, দুই ম্যাচ হারলেও আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা হতাশ তবে বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করা আমাদের দায়িত্ব।

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৫ এএম
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের শুরুটা স্বপ্নের মতোই হতে পারত ফ্রান্সের। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নরওয়ের ভুলে বল পেয়ে দ্রুত ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। এরপর শক্তিশালী শট নিলেও সেটি প্রতিহত করেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। তার আঙুল ছুঁইয়ে বল লাগে ক্রসবারে। ফলে ম্যাচের শুরুতেই নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফ্রান্স। 

তবে ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড কিলিয়ান এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তবে এক মিনিট পরেই গোল শোধ করে নরওয়ে।

কিক অফের পর বল নিয়ে আক্রমণে উঠেন শেলডেরাপ। তার বাড়ানো পাসে ডি-বক্সে খালি জায়গা পেয়ে শট নেন থেলো আসগার্ড। তার নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে ব্যবধান ২-১ করে নরওয়ে। 

তবে নরওয়ের জালে আবারও বল জড়াতে বেশি দেরি করেনি ফ্রান্স। আবার গোলের নায়ক দেম্বেলে। ৩২ মিনিটে বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পান এই তারকা। 

ম্যাচের ৪২ মিনিটে গোলরক্ষক সেলভিক নরওয়েকে আরেকটি গোল হজম করা থেকে রক্ষা করেন। দেজিরে দুয়ে তাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। এরপর আবারও এমন সুযোগ হাতছাড়া করেন জুলস কুন্ডে। তাতে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।  

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/

ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৪৫ এএম
ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা
ছবি: সংগৃহীত

ফ্লোরিডার বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটলেও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই পর্তুগাল শিবিরে। শনিবার মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রবার্তো মার্তিনেজ।

মার্তিনেজ জানান, মার্চ মাস থেকেই এই ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা শুরু করা হয়েছিল। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দল ইতোমধ্যে মায়ামিতে ১৩টি অনুশীলন সেশন সম্পন্ন করেছে। তার মতে, ইউরোপের চেয়ে ভিন্ন ধরনের মাঠ ও টার্ফে খেলার জন্যও খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত।

মায়ামিতে বিপুলসংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতির কারণে ম্যাচটি কার্যত পর্তুগালের জন্য অ্যাওয়ে ম্যাচে পরিণত হবে বলেও স্বীকার করেছেন তিনি। এমনকি টিকিটের চাহিদা এতটাই বেশি ছিল যে পরিবারের জন্য নভেম্বরেই টিকিট কিনে রাখতে হয়েছিল বলে রসিকতা করেন পর্তুগাল কোচ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ম্যাচ শেষে জয় হবে ফুটবলেরই।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলম্বিয়া ইতোমধ্যে নকআউট নিশ্চিত করেছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালেরও পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। তবে রানার্সআপ হিসেবে শেষ করলে নকআউটে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সম্ভাব্য নকআউট পথ নিয়ে মোটেও ভাবছেন না মার্তিনেজ। তার মতে, বিশ্বকাপ জিততে চাইলে শেষ পর্যন্ত সবাইকেই হারাতে হবে। তাই ভবিষ্যৎ নয়, বর্তমান ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান তিনি।

কলম্বিয়ার শক্তি সম্পর্কে সতর্ক করে দিয়ে মার্তিনেজ বলেন, ‘নেস্তর লরেঞ্জোর দল দ্রুতগতির ট্রানজিশন ফুটবল খেলে এবং হামেস রদ্রিগেস, লুইস সুয়ারেজ ও লুইস দিয়াসের মতো মানসম্পন্ন ফুটবলারদের নিয়ে কৌশলগতভাবে খুবই শক্তিশালী একটি দল।’

অনিক/

রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫০ এএম
রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি
ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিয়েছেন। শুক্রবার (২৬ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ফ্যানি কলিন।

২০২৩ সালে এক নারীর করা ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত শেষে হাকিমিকে ফৌজদারি আদালতে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী বিচারক। সেই আদেশের বিরুদ্ধে করা আপিল গত ১৯ জুন খারিজ করে দেয় ভার্সাই আপিল আদালত। ফলে হাকিমির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে।

মামলার শুরু থেকেই হাকিমি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে মরক্কোর অধিনায়ক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তার বিচারের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

অনিক/

ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

প্রথমে দাপুটে ব্যাটিং। এরপর দুর্দান্ত বোলিং। এভাবেই ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড এবং তুলে নেয় জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিকরা্ জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় ভারত।

আইরিশদের জয়ের নায়ক ম্যাথু হোলার্ড। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সতীর্থ ম্যাথু হামফ্রেইসও ৩টি উইকেট পান। দুজনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে অভিষেক শর্মার ব্যাট থেকে।

এর আগে আয়ারল্যান্ডের বড় পুঁজির নেপথ্যে ছিলেন লরকান টাকার এবং গ্যারেথ ডেলানি। টাকার ৩৬ বলে ৫০ রানের এবং ডেলানি ৩২ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলেন।

অনিক/