ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে ফ্রান্স ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা ৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসমাইল আর নেই সবাইকে সতর্ক করেছিলেন, রক্ষা হলো না নিজের জীবন ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচে বাঁশি বাজাবেন ফরাসি রেফারি লেতেক্সিয়ে এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানাল এআই মাগুরায় মহররম উপলক্ষে পথচারীদের মাঝে পানি বিতরণ মেসিদের দেশে ফুটবল একাডেমিতে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাবনায় বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন চার বছর পর ফিরেই উইম্বলডনে সেরেনা উইলিয়ামস চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু শিমুলিয়ায় নীল-সাদা জোয়ার, বল পায়ে রাষ্ট্রদূত জিতলেই আর্জেন্টিনার হাফ সেঞ্চুরি সোনা লুকালেন কোমরে, সীমান্তেই ধরা অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত নরওয়ের বিপক্ষে সালিবাকে ছাড়াই খেলবে ফ্রান্স ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গান, কবিতা ও স্মৃতিচারণে কামাল লোহানীর জন্মবার্ষিকী উদযাপন অভিষেক হলো না বৈভব সূর্যবংশীর, কারণ জানালেন কোচ ও অধিনায়ক গ্রেপ্তার সাবেক এমপি আশিকা রিমান্ডে

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত, দেখে নিন ম্যাচের সময়সূচি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ০৭:৫৩ এএম
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত, দেখে নিন ম্যাচের সময়সূচি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হওয়ায় তারা নকআউট পর্বে পেয়েছে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল জাপানকে। আগামী ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

অন্যদিকে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। তারা ‘সি’ গ্রুপের রানার্সআপ দল মরক্কোকে নকআউটে পেয়েছে। আগামী ৩০ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় মন্তেরেইয়ে মুখোমুখি হবে তারা।

এ ছাড়া ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে সুইডেনও। জাপানের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে। এতে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা। নকআউটে সুইডেন পেতে পারে ‘আই’ গ্রুপের শীর্ষ দলকে। এই গ্রুপে সম্ভাব্য শীর্ষ দল হিসেবে আছে ফ্রান্স। আগামী ৩০ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

‘এফ’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জাপান। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সুইডেন। অন্যদিকে ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।

‘সি’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ মরক্কো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটল্যান্ড। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তাদের নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে। আর ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। 

সালমান/

৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:০২ এএম
৩২ মিনিটেই দেম্বেলের হ্যাটট্রিক
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দেখা মিলল দ্বিতীয় হ্যাটট্রিকের। লিওনেল মেসির পর হ্যাটট্রিকের দেখা পেলেন উসমান দেম্বেলে। নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।  

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

ম্যাচের সপ্তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী দেম্বেলের গোলে লিড পায় ফ্রান্স। গোলের সূচনা করেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে তার নিখুঁত লম্বা পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন দেম্বেলে। এরপর দুর্দান্ত এক জোরালো শটে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। লিও অস্টিগার্ড এমবাপ্পের জার্সি টেনে ধরলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।

এরপর ৩২ মিনিটে হ্যাটট্রিকের দেখা পান ডি’অর জয়ী তারকা। বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দেম্বেলে, যেখানে নরওয়ের রক্ষণ বা গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

সালমান/

ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৪৫ এএম
ঝড় নয়, কলম্বিয়াই পর্তুগালের আসল পরীক্ষা
ছবি: সংগৃহীত

ফ্লোরিডার বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটলেও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই পর্তুগাল শিবিরে। শনিবার মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ রবার্তো মার্তিনেজ।

মার্তিনেজ জানান, মার্চ মাস থেকেই এই ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা শুরু করা হয়েছিল। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দল ইতোমধ্যে মায়ামিতে ১৩টি অনুশীলন সেশন সম্পন্ন করেছে। তার মতে, ইউরোপের চেয়ে ভিন্ন ধরনের মাঠ ও টার্ফে খেলার জন্যও খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত।

মায়ামিতে বিপুলসংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতির কারণে ম্যাচটি কার্যত পর্তুগালের জন্য অ্যাওয়ে ম্যাচে পরিণত হবে বলেও স্বীকার করেছেন তিনি। এমনকি টিকিটের চাহিদা এতটাই বেশি ছিল যে পরিবারের জন্য নভেম্বরেই টিকিট কিনে রাখতে হয়েছিল বলে রসিকতা করেন পর্তুগাল কোচ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ম্যাচ শেষে জয় হবে ফুটবলেরই।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলম্বিয়া ইতোমধ্যে নকআউট নিশ্চিত করেছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালেরও পরের পর্বে ওঠা প্রায় নিশ্চিত। তবে রানার্সআপ হিসেবে শেষ করলে নকআউটে ইংল্যান্ড বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সম্ভাব্য নকআউট পথ নিয়ে মোটেও ভাবছেন না মার্তিনেজ। তার মতে, বিশ্বকাপ জিততে চাইলে শেষ পর্যন্ত সবাইকেই হারাতে হবে। তাই ভবিষ্যৎ নয়, বর্তমান ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান তিনি।

কলম্বিয়ার শক্তি সম্পর্কে সতর্ক করে দিয়ে মার্তিনেজ বলেন, ‘নেস্তর লরেঞ্জোর দল দ্রুতগতির ট্রানজিশন ফুটবল খেলে এবং হামেস রদ্রিগেস, লুইস সুয়ারেজ ও লুইস দিয়াসের মতো মানসম্পন্ন ফুটবলারদের নিয়ে কৌশলগতভাবে খুবই শক্তিশালী একটি দল।’

অনিক/

রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫০ এএম
রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন হাকিমি
ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিয়েছেন। শুক্রবার (২৬ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ফ্যানি কলিন।

২০২৩ সালে এক নারীর করা ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত শেষে হাকিমিকে ফৌজদারি আদালতে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী বিচারক। সেই আদেশের বিরুদ্ধে করা আপিল গত ১৯ জুন খারিজ করে দেয় ভার্সাই আপিল আদালত। ফলে হাকিমির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে।

মামলার শুরু থেকেই হাকিমি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে মরক্কোর অধিনায়ক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত তার বিচারের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

অনিক/

ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:১৭ এএম
ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

প্রথমে দাপুটে ব্যাটিং। এরপর দুর্দান্ত বোলিং। এভাবেই ভারতকে টি-টোয়েন্টি শেখাল আয়ারল্যান্ড এবং তুলে নেয় জয়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৩৪ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিকরা্ জবাবে ১৮.৫ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় ভারত।

আইরিশদের জয়ের নায়ক ম্যাথু হোলার্ড। ৪ ওভারে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি। তার সতীর্থ ম্যাথু হামফ্রেইসও ৩টি উইকেট পান। দুজনের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে অভিষেক শর্মার ব্যাট থেকে।

এর আগে আয়ারল্যান্ডের বড় পুঁজির নেপথ্যে ছিলেন লরকান টাকার এবং গ্যারেথ ডেলানি। টাকার ৩৬ বলে ৫০ রানের এবং ডেলানি ৩২ বলে ৪৯ রানের মারমুখী ইনিংস খেলেন।

অনিক/

নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:২৯ এএম
নরওয়ের শুরুর একাদশে নেই হালান্ডসহ ১০ জন, ফ্রান্সের একাদশেও পরিবর্তন
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নরওয়ে। তবে এই ম্যাচের শুরুর একাদশে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে রাখেননি কোচ স্টালে সোলবাকেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে, শুরুর একাদশে ১০টি পরিবর্তন এনেছেন তিনি। সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয় পাওয়া আগের ম্যাচের একাদশ থেকে কেবল ফ্রেডরিক আউরসনেসই এই ম্যাচের শুরুর একাদশে আছেন। অন্যদিকে ফ্রান্সের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

শুরুর একাদশে না থাকায় গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হালান্ডের সম্ভাবনাও কিছুটা কমে যেতে পারে। বর্তমানে ৪ গোল নিয়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। শীর্ষে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির গোলসংখ্যা ৫।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নরওয়ে ও ফ্রান্স ইতোমধ্যে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তাই এই ম্যাচে ড্র করলেই ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপসেরা হিসেবে শেষ করবে এবং আগামী মঙ্গলবার (৩০ জুন) নিউ জার্সিতে তৃতীয় স্থান অর্জনকারী কোনো দলের বিপক্ষে খেলবে।

অন্যদিকে গ্রুপসেরা হতে হলে নরওয়েকে জিততেই হবে। তা না হলে শেষ ৩২-এ তারা মুখোমুখি হতে পারে আইভরি কোস্টের। পাশাপাশি শেষ ১৬-এ উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলকিপার), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

সালমান/