ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে : প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে হামলা, নিহত ৮ মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন

৩ অপহরণকারী গ্রেপ্তার, ২২ ধারায় জবানবন্দি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ এএম
৩ অপহরণকারী গ্রেপ্তার, ২২ ধারায় জবানবন্দি
ছবি : কবরের কাগজ

নোয়াখালীর কবিরহাটে অপহরণ মামলার ২৪ ঘন্টার মধ্যে অপহৃতা কিশোরীকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে পূর্ব লামছি গ্রামের মজিদেরহাট এলাকা থেকে ভুক্তভোগী কিশেরীকে (১৭) উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। 

এরা হলেন, কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. সুজন মিয়া (২৯), ৩ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহিম (৩০) ও একই এলাকার আবুল হাসেমের ছেলে মো. ফারুক (২২)।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের কাছে ভুক্তভোগী কিশোরী ২২ ধারায় অপহরণের বর্ণনা দেন। বিচারক তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তার ও জবানবন্দির বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত রোববার (২২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী কিশোরী তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে লেদু কোম্পানীর হাট সংলগ্ন এলাকা থেকে সুজনের নেতৃত্বে তিন অপহরণকারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার (২৫ অক্টোবর) ভুক্তভোগীর বাবা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরী আদালতকে জানান, আমি সুজনকে চিনতাম না, আসামি ইব্রাহীম ও ফারুক মাঝে মাঝে আমাকে প্রেমের প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় রোববার বিকেলে ফুফুর বাড়ি যাওয়ার পথে আমাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে সোনাপুর নিয়ে যায়। সেখানে তাদের কথামতো না গেলে ইজ্জত নষ্ট করার ভয় দেখায়। পরে বাসে তুলে আমাকে ঢাকা নিয়ে যায়। সেখানে একটি বাসায় অন্য মহিলাদের সঙ্গে রাখে। এ ঘটনায় মামলার খবর শুনে আসামিরা আমাকে আবারও নোয়াখালী নিয়ে আসে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সাঁড়াশি অভিযান চালানোয় অপরাধীরা ভুক্তভোগীকে এলাকায় নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএ/

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ
ছবিঃ খবরের কাগজ

মাদারীপুরে একটি পিকআপভ্যান থেকে প্রায় কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।  

বুধবার (১ জুলাই) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকা থেকে পিকআপের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন- পিকআপচালক নাদিম মিয়া (২৭), আতাহার মিয়া (৬২) এবং মোহাম্মদ সোহেল রানা (৫৪)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবারকদি এলাকার একটি পিকআপভ্যানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ কার্টন নকল সিগারেট জব্দ করা হয়। ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। তারা জানান, এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।  

জব্দ করা সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টন সিগারেট রয়েছে। 

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেটবোঝাই পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।  
 
তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় হুমকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে অভিযান চলবে। 

রফিকুল ইসলাম/অদিতি/

মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত
ছবি: খবরের কাগজ

মায়ানমারের মংডু শহরে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। সীমান্তের ওপারে এসব বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠছে টেকনাফ সীমান্তের বাড়িঘর, আতঙ্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বুধবার (১ জুলাই) রাত ৯টা ১৪ মিনিট থেকে শুরু হওয়া এ হামলা থেমে থেমে চলতে থাকে। 

স্থানীয়দের দাবি, রাতভর ১৫-২০টির বেশি বিমান হামলা হয়েছে।

স্থানীয়দের দাবি, টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা মায়ানমারের অভ্যন্তরে আকাশপথে বিমান হামলার বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা উৎকণ্ঠার মধ্যে রাত কাটাচ্ছেন।

সীমান্ত এলাকার বাসিন্দার জালিয়াপাড়া সামী জাবেদ বলেন, রাত ৯টার পর থেকে মংডু শহরে বিমান হামলা শুরু হয়। একের পর এক বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। দীর্ঘদিন পর হঠাৎ এত বড় ধরনের হামলায় পরিবারের সবাই ভয়ে রয়েছেন।

টেকনাফে পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দার কুলালপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল বলেন, তার বাড়ি মায়ানমার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। হঠাৎ সীমান্তের ওপার থেকে কয়েক দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি বলেন, আগে হামলার শব্দ শুনলেও এবার বিস্ফোরণের তীব্রতা ছিল অনেক বেশি।

মংডু শহরের এক রোহিঙ্গা বাসিন্দা জানান, শহরের হাইনদাপাড়া এলাকার একটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। হঠাৎ কেন এ হামলা শুরু হয়েছে, তা তিনি জানেন না।

হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা ছিদ্দিকী রুমি বলেন, মায়ানমারের ওপারে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। সেই শব্দে ভয়ে আমার সন্তান ঘুম থেকে জেগে যায়।

এ বিষয়ে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মায়ানমারের অভ্যন্তরে বিমানহামলা চালানোর তথ্য তারা পেয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সীমান্ত ও নাফ নদীতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সবসময় প্রস্তুত।

শাহীন/হীরা

পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে
ছবিঃখবরের কাগজ

জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সেজে ওঠা কক্সবাজারের পেকুয়া চৌমুহনীস্থ গোল চত্বরের সৌন্দর্যবর্ধন উদ্যোগটি নষ্ট হয়ে যাচ্ছে। উদ্বোধনের রেশ না কাটতেই স্থানীয় কিছু অসচেতন ব্যবসায়ী ও পথচারীর যত্রতত্র বর্জ্য ফেলার কারণে চত্বরের ভেতরে রোপণ করা নান্দনিক চারাগাছগুলো এখন ময়লার স্তূপের নিচে চাপা পড়েছে। ফলে একদিকে যেমন চারাগুলো মরতে বসেছে, অন্যদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করছে।

সরেজমিনে দেখা যায়, চৌমুহনী গোল চত্বরের লাল রঙের লোহার বেষ্টনীর ভেতরে যেখানে নতুন সবুজ চারাগাছগুলো মাথা তুলে দাঁড়ানোর কথা, ঠিক তার ওপরই প্লাস্টিকের বস্তা ও পলিথিন ভর্তি ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। চত্বরের ভেতরের ঘাস ও চারাগাছগুলো আবর্জনার নিচে ঢাকা পড়ে নষ্ট হচ্ছে। অথচ, গত ১৩ জুন এই কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা পরিষ্কারের পর এখানে বিভিন্ন প্রজাতির নান্দনিক চারাগাছ রোপণ করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দিদার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে তড়িঘড়ি করে এই স্থানটি পরিষ্কার ও সুন্দর করা হয়েছিল। কিন্তু একশ্রেণির অসচেতন ব্যবসায়ী ও পথচারী নিয়মিত এই চারাগাছগুলোর ওপরই ময়লা ফেলছেন। লোহার বেষ্টনি দিয়ে ঘেরা থাকার পরও এভাবে ময়লা ফেলায় একদিকে যেমন চারাগাছগুলো মারা যাচ্ছে, অন্যদিকে পুরো চৌমুহনী এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

চৌমুহনী বাজারের সাধারণ পথচারীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি এবং ময়লা ফেলার সুনির্দিষ্ট ডাস্টবিন বা বিকল্প ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত এই আবর্জনা অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া না হলে সরকারের  উদ্যোগটি  ব্যর্থ হবে।

এ বিষয়ে পেকুয়া বাজারের সচেতন মহল স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন চত্বরটি নিয়মিত রক্ষণাবেক্ষণসহ রোপণ করা চারাগাছগুলো বাঁচিয়ে রাখতে যথাযথ আইনী ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের  চারার ওপর যারা ময়লা-আবর্জনা ফেলেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

রাকিবুল/হীরা

রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ী শহরের খাদ্যগুদাম সংলগ্ন সড়কের পাশের ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টোকাইরা প্রতিদিনের মতো ময়লার ভাগাড়ে জিনিসপত্র সংগ্রহ করার সময় শপিংব্যাগে এক নবজাতকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে জন্মের পর কেউ ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের পাশেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি শনাক্তের চেষ্টা চলছে।

সুমন বিশ্বাস/তামান্না রুপা/

তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ খবরের কাগজ

বরগুনার তালতলীতে রাতের আঁধারে একটি সরকারি গ্রামীণ সড়কের প্রায় ৪০০ ফুট অংশ কেটে ফসলি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবুল দফাদারের বিরুদ্ধে।

এ ঘটনায় দুই গ্রামের মানুষের চলাচলে সমস্যা হওয়ায় বুধবার (১ জুলাই) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াপাড়া-মৌরভী সড়কটি দীর্ঘ দুই যুগ ধরে মৌরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোবাহানপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী, স্থানীয় মসজিদের মুসল্লি ও কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান পথ। জনস্বার্থ বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সড়কটি সংস্কার করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েক দিন আগে রাতে সড়কটির একটি অংশ কেটে ফসলি জমিতে পরিণত করা হয়েছে। এতে হাজারো মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের।

মানববন্ধনে অংশ নেওয়া আসমা বেগম, মাওলানা এমাদুল হক ও মজিবর রহমান জানান, রাস্তা কেটে ফেলায় দুই গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দ্রুত সড়কটি পুনর্নির্মাণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল দফাদার ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, রাস্তা নির্মাণে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে রাস্তা সরকারি অর্থায়নে নির্মিত বলে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন/হীরা