ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪ চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা

গোবিন্দগঞ্জে ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:৩৬ পিএম
গোবিন্দগঞ্জে ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
নিহত হাবিল মিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যার বিচার চেয়ে থানায় একটি এজাহার দিয়েছেন নিহতের পরিবার। 

শনিবার (২৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাবিল মিয়া (৫০)। তিনি ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিল মিয়া তার প্রতিবেশীর ৬ বছরের একটি শিশুকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়রা টের পেলে হাবিল মিয়া পালিয়ে যান। পরে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন।

এদিকে শিশু ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু হাবিল মিয়া শনিবার রাতে এলাকায় ঘোরাঘুরি করতে ছিলেন। পরে হাবিল মিয়ার আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিরা তাকে আটক করে কিলঘুষি মারতে থাকেন। এ সময় হাবিল মিয়া অসুস্থ হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর মারপিটে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


রফিক/মেহেদী/

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রাম থেকে নিখোঁজের ২ দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে নিহতের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এর আগে বুধবার (৮ জুলাই) থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তার পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিহত আব্দুর রহমান শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে সরকারি আবাসন প্রকল্পে বসবাস করতেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নাজমুল জাকির/খাদিজা রুমি

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত
ছবি: খবরের কাগজ

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর বান্দরবানের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে পানি কমে গেলেও উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাঘাটা, কাসেমপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, ক্যাচিংঘাটা, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় দুপুর পর্যন্ত ৩ ফুট পানি কমে গেছে। তবে এখনও জেলার সাঙ্গু, মাতামুহুরি ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ দিকে বান্দরবান-চট্টগ্রাম সড়ক গত দুই দিন বিচ্ছিন্ন থাকলেও, সকাল থেকে পানি কিছুটা কমে যাওয়ায় অল্প সংখ্যাক ছোট যানবাহন চলাচল করছে। তবে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

এ ছাড়াও জেলার ৭টি উপজেলা বন্যায় প্লাবিত হয়ে ও সড়কে পাহাড় ধসে অনেক উপজেলার সড়কে যান চলাচল এখনও বিচ্ছিন্ন রয়েছে। ফলে বাড়ছে নিত্য পণ্যের দাম। উপজেলায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

অন্য দিকে জেলার লামা-আলীকদম সড়কের শীবাতলী, রেপারপাড়া, পশ্চিম শীলের তুয়া এলাকায় সড়কের উপর পানি থাকায় সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন আছে।

আলীকদমের বাসিন্দা সুজন চৌধুরী খবরের কাগজকে বলেন, বন্যায় প্লাবিত হওয়ার কারনে গত ৩দিন ধরে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক হয়নি।

গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতের কারনে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে বন্যা ও পাহাড় ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদে আশ্রয় নিতে জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসাবে ২ হাজার ১৭৩ জন এবং বেসরকারি হিসাবে অন্তত ৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

এ ছাড়াও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এবং পর্যটক নিরাপত্তা নিশ্চিতে আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক জানান, আশ্রয় নেওয়া বাসিন্দাদের শুকনো খাবারের পাশাপাশি রান্নাকরা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মশার কয়েল প্রদান করা হচ্ছে।

রিজভী রাহাত/থিওটোনিয়াস/

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
প্রত্যাহারকৃত ওসি শফিকুল ইসলাম খান/ খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহার করা হয়। তবে কোম্পানীগঞ্জ থানায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘সফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তামান্না রুপা/

কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া ঘাট এলাকার সমুদ্রতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির সম্পূর্ণ গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে টেকনাফ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সমুদ্রের তীরে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলি, অথবা সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি কিংবা নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ এটি হতে পারে। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ গলিত অবস্থায় কঙ্কালে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে।

উল্লেখ্য, এর আগের দিন সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও সদর উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে আরও তিন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 শাহীন/খাদিজা রুমি/

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু,  স্ত্রী আহত
ছবি: সংগৃহীত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যু এবং তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয় সামনের মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত সেলিনা কিসকো (৪৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত পরমেনোশ হেমব্রোম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রোমের ছেলে। 

তিনি মোটরসাইকেলে স্ত্রী সেলিনা কিসকোকে নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে পরমেনোশ হেমব্রোম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ’খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/