ঢাকা ২ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ভারপ্রাপ্ত থেকে পূর্ণকালীন হলেন ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুললেন বেলিংহাম সামান্য বৃষ্টিতে অচল রাজধানী ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে চীনা হস্তক্ষেপ: ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের দ্বৈরথ নিঝুমদ্বীপে অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যাচেষ্টা মেসির উত্তরাধিকার বনাম নতুন স্বপ্ন টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু ভক্তির আবহে দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা সংসদে বাজেট আলোচনাকে হার মানিয়েছে রাজনৈতিক বিতর্ক দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সাড়ে তিন কোটি শিশু ২০২৬ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? সংসদে কুস্তি ভাইয়ে দোস্তি বিশ্বকাপের পর রেহানের সিনেমার প্রচার শুরু টঙ্গীর ‘শীর্ষ মাদকসম্রাজ্ঞী’ কারিমা গ্রেপ্তার মব একটি ঘৃণিত অপরাধ প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে ক্ষোভের মুখে জেলেনস্কি ১১-দলীয় জামায়াত জোটে ভাঙনের সুর অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ডেটাবেজ করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ-পুনর্বাসনের টার্গেট শেষ পর্যন্ত লড়বে ইরান আকাশপানে মেসির এক পলক, তারপরই ঝলক স্লুইসগেট খুলবে কে নতুন দেখা উইস্টারিয়া ফুল ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর স্থগিত রাজনৈতিক প্রভাবে কালো তালিকা থেকে মুক্তির অভিযোগ বৃষ্টির প্রভাবে ডিম মুরগি সবজির দাম বেড়েছে

ভক্তির আবহে দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
ভক্তির আবহে দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা
সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে রথ টনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। গতকাল নগরীর রিকাবীবাজার থেকে তোলা। ছবি: মামুন হোসেন

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশের বিভিন্ন জেলায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাটি প্রায় ৪০০ বছর আগে (আনুমানিক ১৬৭২ খ্রিস্টাব্দের দিকে) তৎকালীন স্থানীয় জমিদারদের উদ্যোগে শুরু হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, দিনাজপুর, শেরপুর, জয়পুরহাট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রথযাত্রা। কোথাও শঙ্খধ্বনি, উলুধ্বনি ও কীর্তনের সুরে মুখর হয়েছে পথঘাট, কোথাও আবার হাজারও মানুষের পদচারণে উৎসবের রূপ নিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। গতকাল বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে নগরের শ্রীশ্রী তুলশীধামের রথ, নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের রথ এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথ–এই তিনটি প্রধান রথ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিগীতির মধ্য দিয়ে রথ টেনে নিয়ে যান হাজারও ভক্ত, সৃষ্টি হয় এক অনন্য উৎসবের আবহ। 
বরিশাল: করতাল আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল ৪টায় নগরের শ্রীশ্রী শংকর মঠ থেকে তিনটি সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। রথযাত্রার আগে শ্রীশ্রী শংকর মঠের রাধাশ্যামসুন্দর মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বগুড়া: বগুড়ায় রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী শিব মন্দিরে গিয়ে শেষ হয়। এতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু, যুবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক ভক্ত এবং দর্শনার্থী অংশ নেন। 

দিনাজপুর: দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গিরিধারীজীউর রথযাত্রা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ির দেবত্তর কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারও ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শেরপুর: শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের গোপাল জিউর  মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার গোপালবাড়ীতে এসে রথযাত্রা শেষ হয়।  

জয়পুরহাট: ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।

নেত্রকোনা: নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা  শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বড় বাজারস্থ এলাকায় নরসিংহ জিউর আখড়া হতে রথের শোভাযাত্রা বের হয়ে আবার মন্দিরে এসে সমাপ্ত হয়। অপরদিকে জগন্নাথ বল্লভ মন্দির থেকে অপর আরেকটি শোভাযাত্রাটি বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথ বল্লভ মন্দিরে ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।

এ ছাড়া সিলেট, মৌলভীবাজার, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা।

নিঝুমদ্বীপে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:১২ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
নিঝুমদ্বীপে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের কেওড়া বাগান থেকে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের কেওড়া বাগান এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে কেওড়া বাগানের ভেতরে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন কয়েকজন জেলে ও স্থানীয় বাসিন্দা। পরে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মরদেহটি দীর্ঘদিন পানিতে থাকার কারণে অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে যায়। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সে বিষয়ে তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন, 'আমরা মরদেহ দেখে পুলিশকে জানিয়েছি কিন্তু রাত হয়ে গেলেও এখনো মরদেহটি উদ্ধার করা হয়নি।' 

নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের পরিদর্শক আশিকুর রহমান বলেন, 'আমরা মাত্র বিষয়টি জেনেছি। এ বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে যেতে বলা হয় কিন্তু সেটি নদীর কাছে হওয়ায় নৌ পুলিশের আওতায় পড়েছে। তারা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

হানিফ সাকিব/তামান্না রুপা/

খুলনায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যাচেষ্টা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
খুলনায় মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যাচেষ্টা
ছবি: খবরের কাগজ

পূর্ব শত্রুতার জেরে খুলনার ডুমুরিয়ায় কারিমুল ইসলাম (৫০) নামে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ডুমুরিয়ার সাহস নোয়াকাটি এলাকায় এই ঘটনা ঘটে। তিনি সাহস নোয়াকাটি বাজার মসজিদের মুয়াজ্জিন। চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার গলার শ্বাসনালি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা খুবই আশঙ্কাজনক।    

স্থানীয়রা জানান, ভোররাতে মসজিদে ফজরের আজান দিতে তিনি বাড়ি থেকে বের হন। দুর্বৃত্তরা তাকে বাড়ির পুকুরপাড়ে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তাকে মৃত ভেবে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। কোনোরকমে সাঁতরে পুকুর পাড়ে উঠে তিনি জ্ঞান হারান। পরে পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মসজিদটির ইমাম আব্দুল্লাহ সরদার জানান, নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ দেখতে পান। পরে জানা যায়, কে বা কারা কারিমুলের গলা কেটে পুকুরের পানিতে ফেলে দেয়। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, জমিসংক্রান্ত স্থানীয় বিরোধের একটি তথ্য জানা গেছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে  ২ যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিকুল মিয়া (১৮) ও রংপুর সাজ্জাদ হোসেন (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ফতেপুর থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নিহত জিকুল মিয়া শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে ও সাজ্জাদ হোসেন রংপুর জেলার বাসিন্দা।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে একদল যুবক ও নারী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদারবাড়িতে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যায় তারা নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুরের ফতেপুর-থলপাড়া এলাকায় পৌঁছালে বংশাই নদীর বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এক নারী ও ৩ যুবক চিকিৎসাধীন আছেন। 

​খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

জুয়েল রানা/তামান্না রুপা

ভক্তির আবহে দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
ভক্তির আবহে দেশজুড়ে বর্ণাঢ্য রথযাত্রা
সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে রথ টনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। গতকাল নগরীর রিকাবীবাজার থেকে তোলা। ছবি: মামুন হোসেন

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশের বিভিন্ন জেলায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাটি প্রায় ৪০০ বছর আগে (আনুমানিক ১৬৭২ খ্রিস্টাব্দের দিকে) তৎকালীন স্থানীয় জমিদারদের উদ্যোগে শুরু হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, দিনাজপুর, শেরপুর, জয়পুরহাট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রথযাত্রা। কোথাও শঙ্খধ্বনি, উলুধ্বনি ও কীর্তনের সুরে মুখর হয়েছে পথঘাট, কোথাও আবার হাজারও মানুষের পদচারণে উৎসবের রূপ নিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। গতকাল বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে নগরের শ্রীশ্রী তুলশীধামের রথ, নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের রথ এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথ–এই তিনটি প্রধান রথ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিগীতির মধ্য দিয়ে রথ টেনে নিয়ে যান হাজারও ভক্ত, সৃষ্টি হয় এক অনন্য উৎসবের আবহ। 
বরিশাল: করতাল আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল ৪টায় নগরের শ্রীশ্রী শংকর মঠ থেকে তিনটি সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। রথযাত্রার আগে শ্রীশ্রী শংকর মঠের রাধাশ্যামসুন্দর মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বগুড়া: বগুড়ায় রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী শিব মন্দিরে গিয়ে শেষ হয়। এতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু, যুবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক ভক্ত এবং দর্শনার্থী অংশ নেন। 

দিনাজপুর: দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গিরিধারীজীউর রথযাত্রা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ির দেবত্তর কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারও ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শেরপুর: শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের গোপাল জিউর  মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার গোপালবাড়ীতে এসে রথযাত্রা শেষ হয়।  

জয়পুরহাট: ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।

নেত্রকোনা: নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা  শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বড় বাজারস্থ এলাকায় নরসিংহ জিউর আখড়া হতে রথের শোভাযাত্রা বের হয়ে আবার মন্দিরে এসে সমাপ্ত হয়। অপরদিকে জগন্নাথ বল্লভ মন্দির থেকে অপর আরেকটি শোভাযাত্রাটি বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথ বল্লভ মন্দিরে ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।

এ ছাড়া সিলেট, মৌলভীবাজার, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা।

সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সাড়ে তিন কোটি শিশু

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে সাড়ে তিন কোটি শিশু
শিশুদের রক্তে সিসার ঝুঁকি কমাতে সচেতনতার অংশ হিসেবে গতকাল সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় খবরের কাগজ

বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু সিসার বিষক্রিয়ার ঝুঁকিতে রয়েছে। অনিয়ন্ত্রিতভাবে সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইক্লিং) এই দূষণের অন্যতম প্রধান উৎস বলে উল্লেখ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। এ দাবিতে বুধবার বরিশালে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘সিসা দূষণ বন্ধ করুন, সুস্থ জীবন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন’ প্রতিপাদ্যে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের যৌথ উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশত মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অনিরাপদভাবে সিসা-অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিংয়ের কারণে মাটি, পানি ও বাতাস দূষিত হচ্ছে। এতে শ্রমিক, শিশু ও আশপাশের বাসিন্দারা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। অল্প পরিমাণ সিসাও শিশুর মস্তিষ্কের বিকাশ, শেখার সক্ষমতা ও স্নায়ুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

সমাবেশ থেকে সিসাকে বিষাক্ত রাসায়নিক হিসেবে স্বীকৃতি দিয়ে জাতীয় কৌশল প্রণয়ন, শিশুদের রক্তে সিসার মাত্রা নিয়মিত পরীক্ষা, ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (ইপিআর) কার্যকর, ব্যবহৃত ব্যাটারির নিরাপদ সংগ্রহ ও পরিবেশবান্ধব রিসাইক্লিং নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

ইয়ুথনেট গ্লোবালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ বলেন, সিসা দূষণ একটি নীরব জনস্বাস্থ্য সংকট, যার সবচেয়ে বড় শিকার শিশুরা। অনিয়ন্ত্রিত ব্যাটারি রিসাইক্লিংয়ের কারণে শুধু শ্রমিক নয়, আশপাশের পুরো জনগোষ্ঠী স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে। সিসামুক্ত ভবিষ্যৎ গড়তে স্থানীয় পর্যায়ে সচেতনতা, সামাজিক নজরদারি ও কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালি দাস বলেন, সিসা শুধু ব্যাটারি থেকেই নয়, খেলনা, গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন উৎস থেকেও মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তাই সিসা দূষণ কমাতে সরকারি নজরদারি জোরদার, নিরাপদ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা এবং ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই।

বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, সরকার সিসা দূষণ কমাতে এনজিও, স্থানীয় জনগোষ্ঠী ও শিল্প খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিদ্যমান বিধিবিধানের যথাযথ প্রয়োগ, শিল্প খাতে নিরাপদ চর্চা নিশ্চিত করা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।