মডেল টেস্ট-সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লেখ।
১। মোমের গলনাঙ্ক কত ডিগ্রি?
উত্তর: ৫৭ ডিগ্রি।
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?
উত্তর: খোকা।
৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে poet of politics বা রাজনীতির কবি বলে আখ্যায়িত করে কোন পত্রিকা?
উত্তর: News Week পত্রিকা।
৪। মহান মুক্তিযুদ্ধে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি।
৫। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৬। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ বইয়ের লেখক কে?
উত্তর: অ্যালেন গিন্সবার্গ।
৭। একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম লেখ।
উত্তর: ডব্লিউপি ওডারল্যান্ড।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে হত্যা করা হয়?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট।
৯। ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০। খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম লেখ।
উত্তর: ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান বিষয়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১৭ম পর্ব
১১। রাষ্ট্রের দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার।
১২। বর্তমানে চলমান দুটি সেবা খাতের নাম লেখ।
উত্তর: কৃষিখাত ও সেবা খাত।
১৩। গলনাঙ্ক কাকে বলে?
উত্তর: যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে গলনাঙ্ক বলে।
১৪। পদার্থ কাকে বলে?
উত্তর: যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে পদার্থ বলে।
১৫। ROM-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Read Only Memory।
১৬। যেকোনো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ারের নাম লেখ।
উত্তর: অফিস ওপেন রাইট।
১৭। স্ক্রিন টাচ মনিটর কোন ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট-আউটপুট ডিভাইস।
১৮। RAM-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Random Access Memory।
১৯। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা চলমান?
উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চলমান।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর