প্রবন্ধ : মানবকল্যাণ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বর্তমানে কোনটি মানুষকে মেলায় না, বিভক্ত করে?
উত্তর: বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে মেলায় না, বিভক্ত করে।
প্রশ্ন: কোন পথে মানুষের কল্যাণ করা যায়?
উত্তর: সমতা আর সংযোগ-সহযোগিতার পথে মানুষের কল্যাণ করা যায়।
প্রশ্ন: কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না?
উত্তর: বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না।
প্রশ্ন: সত্যিকার মানবকল্যাণ কীসের ফসল?
উত্তর: সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তাভাবনার ফসল।
প্রশ্ন: বাংলাদেশের মহৎ প্রতিভাবানরা সবাই কী রেখে গেছেন?
উত্তর: বাংলাদেশের মহৎ প্রতিভাবানরা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন।
প্রশ্ন: কোন উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি?
উত্তর: বাংলাদেশের মহৎ প্রতিভাবানদের রেখে যাওয়া মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারকে।
প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি কোনটি?
উত্তর: ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।
প্রশ্ন: অন্তর জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কী?
উত্তর: পারস্পরিক সংযোগ-সহযোগিতা।
প্রশ্ন: কোন সম্পর্কের অভাব ঘটলে মানবকল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়?
উত্তর: পারস্পরিক সংযোগ-সহযোগিতার অভাব ঘটলে।
প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে কোন ধরনের শব্দের ব্যবহার বেশি?
উত্তর: রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যবহার বেশি।
প্রশ্ন: আমরা বর্তমানে কীসের অংশ?
উত্তর: আমরা বর্তমানে বৃহত্তর মানবতার অংশ।
প্রশ্ন: কালের বিবর্তনে আমরা এখন আর কী নই?
উত্তর: কালের বিবর্তনে আমরা এখন আর Tribe বা গোষ্ঠীবদ্ধ জীব নই।
আরো পড়ুন : মানবকল্যাণ প্রবন্ধের ২৯টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
প্রশ্ন: সমস্যার মোকাবিলা করতে হবে কোন দৃষ্টিকোণ থেকে?
উত্তর: সমস্যার মোকাবিলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে।
প্রশ্ন: কীসের সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব?
উত্তর: মুক্তবুদ্ধির সহায়তায় কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব।
প্রশ্ন: ‘অনুগৃহীত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অনুগৃহীত’ শব্দের অর্থ উপকৃত।
প্রশ্ন: ‘মনীষা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মনীষা’ শব্দের অর্থ বুদ্ধি, মনন, প্রতিভা, প্রজ্ঞা।
প্রশ্ন: ‘র্যাশনাল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘র্যাশনাল’ বিচারবুদ্ধিসম্পন্ন।
প্রশ্ন: মুক্তবুদ্ধি কী?
উত্তর: মুক্তবুদ্ধি হলো সংকীর্ণতা গোঁড়ামিমুক্ত উদার মানসিকতা।
প্রশ্ন: ‘মানবকল্যাণ’ প্রবন্ধটি কত খ্রিষ্টাব্দে রচিত?
উত্তর: ‘মানবকল্যাণ’ প্রবন্ধটি ১৯৭২ খ্রিষ্টাব্দে রচিত।
প্রশ্ন: ‘মানবকল্যাণ’ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত?
উত্তর: ‘মানবকল্যাণ’ প্রবন্ধটি ‘মানবতন্ত্র’ গ্রন্থে সংকলিত।
প্রশ্ন: কোন ধারণা সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
উত্তর: করুণাবশত দান-খয়রাত করা সংকীর্ণ মনোভাবের পরিচায়ক।
প্রশ্ন: মানবকল্যাণের লক্ষ্য কী?
উত্তর: মানবকল্যাণের লক্ষ্য হলো আত্মমর্যাদাসম্পন্ন মানুষের পৃথিবী রচনা করা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর