পরিচ্ছেদ : ১২
সমাস দিয়ে শব্দ গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সমাসের মাধ্যমে গঠিত হয়-
ক. নতুন শব্দ খ. নতুন বর্ণ
গ. নতুন বাক্য ঘ. নতুন ধ্বনি
২. সমাসবদ্ধ পদকে বলে-
ক. সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৩. নিচের কোনটিকে ব্যাসবাক্য বলে?
ক. সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৪. ‘পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল-কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন’ এই বাক্যে সময়সূচি কোন পদ?
ক. সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. পরপদ
৫. অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৬. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. নয় ছয় খ. খাসজমি
গ. কনকচাঁপা ঘ. ত্রিফলা
৭. নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. হাতঘড়ি খ. চোখে-মুখে
গ. সেতার ঘ. তেলেভাজা
৮. ‘জাহিদ বিয়ের পর ঘরজামাই হিসেবে আছে।’ এ বাক্যে ‘ঘরজামাই’ কোন কর্মধারয় সমাস?
ক. রূপক খ. মধ্যপদলোপী
গ. উপমান ঘ. উপমিত
৯. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চৌরাস্তা
খ. চালাকচতুর
গ. টাকমাথা
ঘ. ঘিভাত
১০. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. বিষাদসিন্ধু খ. চাঁদমুখ
গ. হাতঘড়ি ঘ. শশব্যস্ত
১১. নিচের কোনটিতে উপমেয় পদের সঙ্গে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?
ক. কাজলকালো খ. মনমাঝি
গ. তুষারশুভ্র ঘ. চৌরাস্তা
আরো পড়ুন : ৩টি ভাবসম্প্রসারণ লিখন, ৫ম পর্ব পর্ব
১২. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
ক. ছেলে ভুলানো খ. তেলেভাজা
গ. গরুর গাড়ি ঘ. হাতে কাটা
১৩. কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?
ক. রূপক খ. মধ্যপদলোপী
গ. উপমান ঘ. উপমিত
১৪. কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়?
ক. দ্বিগু সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. কর্মধারয় সমাস
১৫. ‘কাঁচা-মিঠা’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাঁচা ও মিঠা
খ. কাঁচা অথচ মিঠা
গ. কাঁচা থাকতে মিঠা
ঘ. যা কাঁচা তাই মিঠা
১৬. যেসব শব্দ দিয়ে সমস্তপদকে ব্যাখ্যা করা হয় তাকে কী বলে?
ক. পূর্বপদ খ. সমাস
গ. পরপদ ঘ. ব্যাসবাক্য
১৭. উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কী বসে?
ক. শব্দ খ. হাইফেন
গ. কমা ঘ. ও
১৮. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. শশব্যস্ত খ. হাতঘড়ি
গ. বিষাদসিন্ধু ঘ. পদ্মআঁখি
১৯. ‘পরীক্ষা নিয়ন্ত্রক’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক
খ. পরীক্ষা নেওয়ার নিয়ন্ত্রক
গ. পরীক্ষাবিষয়ক নিয়ন্ত্রক
ঘ. পরীক্ষার নিয়ন্ত্রক
২০. ‘সময়সূচি’ শব্দের ব্যাসবাক্য হলো-
ক. সময়ের সূচি
খ. সময়বিষয়ক
গ. সময়সংক্রান্ত সূচি
ঘ. সময় ও সূচি
২১. বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো-
ক. পূর্বপদ খ. সমাস
গ. পরপদ ঘ. ব্যাসবাক্য
২২. সমস্যমান পদের শেষ অংশকে কী বলে?
ক. পূর্বপদ খ. সমাস
গ. পরপদ ঘ. ব্যাসবাক্য
উত্তর : ১. ক, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর