গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অনাথিনী রতনকে ছেড়ে পোস্ট মাস্টার চলে যাবেন। এতদিন পোস্ট মাস্টারের তত্ত্বাবধানে রতনের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু পোস্ট মাস্টারকে অন্যত্র বদলি করা হয়েছে। সেখানে রতনকে নিয়ে যাওয়া যাবে না। সমাজের ভয় আছে। নৌকা ছেড়ে দিয়েছে। পোস্ট মাস্টারের নৌকার পালে বাতাস লেগেছে। কিন্তু তার মন পড়ে আছে গ্রামের অসহায় মেয়ে রতনের কাছে। এখন অভাগী রতন দেখবে তার মনিবের ঘরটি ফাঁকা পড়ে আছে।
৪৯। ওপরের উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
(খ) অতিথি আজ ফিরে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ
(গ) গরম বাতাসে ধুলা উড়ে সামনের জায়গা আচ্ছন্ন করেছে
(ঘ) লুকিয়ে সে আমার ঘরের সামনে এসে হাজির
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান পশুপাখির সঙ্গে সৌহার্দ্য স্থাপন করেছিলেন। তার বাসভবনে অনেক প্রাণীও ছিল, যেগুলো হিংস্রতা ভুলে গিয়ে শান্ত হয়ে গিয়েছিল।
৫০। উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের সাদৃশ্য কোথায়?
(ক) মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে
(খ) সব প্রাণী হিংস্র হয়
(গ) হিংস্র প্রাণী কখনো শান্ত হয় না
(ঘ) তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা উচিত
নিচের উদ্দীপকটি পড়ে ৫১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পরিবারে একমাত্র মেয়ে জন্ম নেওয়ায় খুশি হয়েছেন সামাদ মিয়া। এ উপলক্ষে তিনি প্রতিবেশীদের দাওয়াত করেছেন। অনুষ্ঠানের ১০ দিন আগে তিনি একটি বড় ছাগল কিনে এনেছেন। কিন্তু সামাদ মিয়ার ছেলে আশিক ছাগলটি জবাই করতে দেয় না। কারণ, আশিককে দেখলেই ছাগলটি ‘ম্যাঁ’ ‘ম্যাঁ’ করে। ছাগলটির সাথে আশিকের মধুর সম্পর্ক গড়ে উঠেছে। তাই সামাদ মিয়া বাধ্য হয়ে হাট থেকে মাংস কিনে এনে অনুষ্ঠান করেন।
৫১। উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মিল কোথায়?
(ক) অবলা জীবের জন্যে কাতর না হওয়া
(খ) ছাগলটি জবাই করতে না দেওয়া
(গ) নিষ্ঠুরতা পরিহার করা
(ঘ) তুচ্ছ প্রাণীর জন্য উদ্বিগ্ন না হওয়া
উত্তর: ৪৯. খ, ৫০. ক, ৫১. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর