মডেল প্রশ্ন ও উত্তর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(গত ১৭ জুলাই প্রকাশের পর)
২১. বিক্রি করা থেকে করসহ সব খরচ বাদ দিলে কী থাকে?
ক. মোট মুনাফা
খ. মোট খরচ
গ. নিট মুনাফা
ঘ. মোট বিক্রয়
২২. কোম্পানির নিট আয় ও অবসায়নের ক্ষেত্রে কে সর্বশেষ দাবিদার?
ক. সাধারণ শেয়ারহোল্ডার
খ. অগ্রাধিকার শেয়ারহোল্ডার
গ. ঋণপত্র হোল্ডার
ঘ. কর কর্তৃপক্ষ
২৩. তহবিল সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎস কোনটি?
ক. পাওনাদার খ. ব্যবসায় ঋণ
গ. ব্যাংক ঋণ ঘ. অবচয় সঞ্চিতি
২৪. দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উৎস নিচের কোনটি?
ক. বাণিজ্যিক পত্র
খ. ট্রেজারি বিল
গ. ঋণপত্র
ঘ. ব্যাংকের স্বীকৃতিপত্র
২৫. শঙ্কর জাতীয় সিকিউরিটি কোনটি?
ক. রাইট শেয়ার
খ. সাধারণ শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার
ঘ. বোনাস শেয়ার
২৬. নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য কোন ধরনের শেয়ার সর্বোত্তম?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. বোনাস শেয়ার ঘ. রাইট শেয়ার
২৭. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক. বার্ষিক নগদ প্রবাহবিনিয়োগ
খ. বিনিয়োগবার্ষিক নগদ প্রবাহ
গ. বিনিয়োগবার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ. বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
২৮. ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ধরনের ঝুঁকি মোকাবিলা করে?
ক. ব্যবসায়িক ঝুঁকি
খ. আর্থিক ঝুঁকি
গ. সুদের হার ঝুঁকি
ঘ. তারল্য ঝুঁকি
২৯. কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি কেনার আহ্বান জানায়?
ক. বন্ড খ. ডিবেঞ্চার
গ. বাণিজ্যিকপত্র ঘ. শেয়ার
আরো পড়ুন : ১৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মডেল প্রশ্ন, ১ম পর্ব, এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
৩০. নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
ক. ঋণপত্র
খ. বন্ড
গ. সাধারণ শেয়ার
ঘ. অগ্রাধিকার শেয়ার
৩১. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?
ক. অবচয়
খ. নগদ প্রবাহ
গ. কর-পরবর্তী মুনাফা
ঘ. কর-পূর্ববর্তী মুনাফা
৩২. একটি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানা সম্পদ বলতে কী বোঝায়?
ক. সম্পদ ও দায়ের পার্থক্য
খ. শেয়ারপ্রতি আয়
গ. সাধারণ শেয়ারের বাজারমূল্য
ঘ. স্থায়ী সম্পদের মোট মূল্য
৩৩. গড় মুনাফার হারের সূত্র কোনটি?
ক. গড় বিনিয়োগ
খ . গড় নিট মুনাফা
গ. গড় বিক্রি
ঘ. গড় আয়
৩৪. সাধারণত নিট মুনাফার সঙ্গে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?
ক. বিক্রির ঋণ
খ. বিক্রির মূল্য
গ. নগদ প্রবাহ
ঘ. উৎপাদন খরচ
৩৫. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
ক. মূলধন বাজেটিং
খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ
ঘ. বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
৩৬. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?
ক. বন্ড কেনা
খ. ঋণপত্র কেনা
গ. অগ্রাধিকার শেয়ার কেনা
ঘ. সাধারণ শেয়ার কেনা
উত্তর: ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. গ, ২৫. গ, ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর