ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে ৯ পরিবর্তন টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে মিশর টাইব্রেকারে গড়াল মিশর-অস্ট্রেলিয়া ম্যাচ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার মিশরের আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় সতর্কবার্তা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে মিশর বন্যার ঝুঁকিতে জুলাই-আগস্ট, সতর্কবার্তা এফএফডব্লিউসির খামেনির প্রতি বাংলাদেশের শেষ শ্রদ্ধা, প্রতিনিধিদলের নেতৃত্বে স্পিকার মোমেনার জন্মদিনে কোয়ান্টাম মঞ্চে ‘গোধূলিবেলায়’ ‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ঝিনাইদহে বাইসাইকেল বিতরণে জালিয়াতি, উপজেলা জামায়াতের আমির অব্যাহতি মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সোনারগাঁয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় প্রাণনাশের হুমকি ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ? সুরের মূর্ছনায় ফিরল বর্ষার স্নিগ্ধতা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক

আইন বিষয়ে গ্র্যাজুয়েটদের কিছু উপযুক্ত ক্যারিয়ার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আইন বিষয়ে গ্র্যাজুয়েটদের কিছু উপযুক্ত ক্যারিয়ার
মডেল: জেসিকা রহমান ছবি: খবরের কাগজ

আইন-সংক্রান্ত সবচেয়ে পরিচিত ক্যারিয়ারটি অবশ্যই অ্যাটর্নি। তবে আইন বিষয়ের গ্র্যাজুয়েট হিসেবে ছাড়াও বেশ কিছু ক্যারিয়ারের অপশন আছে। তেমনই কিছু ক্যারিয়ারের তালিকা নিয়ে সাজানো এই আর্টিকেল। বিস্তারিত জানাচ্ছেন আফসানা আক্তার

আইনজীবী

আপনি যদি আইন বিষয়ের গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে এই ক্যারিয়ার নিয়ে আপনাকে বলার খুব বেশি কিছু নেই। আইনের যেকোনো গ্র্যাজুয়েটের কাছে সবচেয়ে পরিচিত ক্যারিয়ার এটি। একজন আইনজীবী হিসেবে আপনি করপোরেট, ট্যাক্স ইত্যাদি যেকোনো বিষয়ে স্পেশালাইজেশন করতে পারেন অথবা সাধারণ প্র্যাকটিসও করতে পারেন, যা আপনাকে সব বিষয়েই অল্প অল্প কাজ করার সুযোগ দেবে।

প্যারালিগ্যাল

প্যারালিগ্যালরা আইন-সংক্রান্ত কাজ করা হয় এমন যেকোনো অফিস, করপোরেশন বা সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মূল কাজ হলো কেসের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও রিসার্চে আইনজীবীকে সাহায্য করা। যেহেতু এই কাজের জন্য আইন বিষয়ে প্রচুর ধারণা প্রয়োজন, তাই আইন নিয়ে পড়াশোনা থাকা এই পেশায় অনেক কার্যকরী।
মোট কথা, একজন প্যারালিগ্যাল হিসেবে আপনি আইন নিয়েই কাজ করবেন, কিন্তু আইনজীবীদের পেশায় থাকা অতিরিক্ত চাপগুলো আপনাকে নিতে হবে না।

আইনি সেক্রেটারি

লিগ্যাল সেক্রেটারিদের অনেকেই প্যারালিগ্যালদের সঙ্গে গুলিয়ে ফেলে। কিন্তু তাদের দৈনন্দিন কাজ প্যারালিগ্যাল বা লিগ্যাল অ্যাসিস্ট্যান্টদের থেকে আলাদা। সেক্রেটারিদের মূল কাজ হলো বিভিন্ন আইনি কাগজপত্র তৈরি ও ফাইল করা। এ ছাড়া অভিজ্ঞ ও প্রতিভাবান সেক্রেটারিদের বিভিন্ন ম্যানেজমেন্ট ভিত্তিক দায়িত্ব পালন করতেও দেখা যায়।

প্রভাষক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যেকোনো বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় পেশা। আইনও তা থেকে ভিন্ন নয়। এলএলবি কোর্স আছে এমন যেকোনো বিশ্ববিদ্যালয়ে আপনি প্রভাষক হিসেবে চাকরির চেষ্টা করতে পারেন। তবে এই চাকরির জন্য সাধারণত উচ্চতর শিক্ষা, অন্তত এলএলএম ডিগ্রি থাকার প্রয়োজন হয়।

যারা সব সময় নতুন কিছু শিখতে ও শেখাতে পছন্দ করেন, শিক্ষকতা তাদের জন্য একদম উপযুক্ত একটি ক্যারিয়ার।

ম্যানেজমেন্ট কনসালটেন্ট

দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোয় ম্যানেজমেন্ট কনসালটেন্টদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। অর্থনীতির পরিবর্তন থেকে শুরু করে টিমের সদস্যদের ভুলত্রুটি পর্যন্ত যেকোনো সমস্যাই একটি কোম্পানির ম্যানেজমেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে আপনার কাজ হবে এ ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে স্থিতিশীলতা ধরে রাখতে সাহায্য করা।
এই পেশায় আপনি সরাসরি আইন নিয়ে কাজ না করলেও আইন সংক্রান্ত সমস্যা সমাধানে পরোক্ষভাবে সাহায্য করতে পারবেন প্রতিনিয়তই।

কমপ্লায়েন্স অফিসার

একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাতে বিভিন্ন ধরনের ও মাত্রার নিয়মকানুন মেনে চলতে হয়। কিছুদিন পরপরই আবার জারি হয় নতুন আইন। একটি কোম্পানির পক্ষে এতসব আইন ও নিয়মের দিকে খেয়াল রাখা প্রায়ই কঠিন হয়ে পড়ে। তখন তাদের দরকার হয় একজন কমপ্লায়েন্স অফিসার।
কমপ্লায়েন্স অফিসারের দায়িত্ব হচ্ছে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য প্রণীত সব আইন মেনে চলছে কি না, তা নিশ্চিত করা। 

নীতি বিশ্লেষক

আইনসভা সংস্থা, বড় কোনো করপোরেশন বা নন-প্রফিট অর্গানাইজেশনের একজন অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন নীতি বিশ্লেষক। পলিসি তৈরি, আইনপ্রণেতা ও ম্যানেজারদের পরামর্শ দেওয়া এবং সংশ্লিষ্টদের ব্রিফিং দেওয়া একজন নীতি বিশ্লেষকের কাজের অংশ। তাদের আরও একটি কাজ হচ্ছে তথ্য সংগ্রহ এবং রিসার্চের মাধ্যমে জনমত বিশ্লেষণ ও প্রভাবিত করা।

অনলাইনে ডকুমেন্ট সন্ধানকারী

বর্তমান যুগে ম্যাসেজ, ডকুমেন্ট, তথ্য, কন্ট্র্যাক্ট সবকিছুই অনলাইনে সংরক্ষণ করা হয়। তাই এসব ডকুমেন্ট খুঁজে বের করাও হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রয়োজন মেটাতে এখন আইন সংস্থাগুলো অনলাইনে ডকুমেন্ট সন্ধানকারী পদে নিয়মিত নিয়োগ দিচ্ছে। এই প্রফেশনালদের কাজ কিন্তু শুধু ডকুমেন্ট খুঁজে বের করা নয়। বরং তারা আইন প্রণয়নের উদ্দেশ্যে এসব তথ্য শনাক্ত এবং সংরক্ষণও করে থাকেন। ফৌজদারি আদালতের মামলা থেকে শুরু করে সীমান্ত বিবাদ পর্যন্ত সবখানেই এখন ই-ডিসকভারি এজেন্টদের ভূমিকা অপরিহার্য।

 

তারেক/

নিয়োগ দেবে মীনা বাজার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
নিয়োগ দেবে মীনা বাজার
ছবি: সংগৃহীত

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 

লোকবল নিয়োগ: ৩০ জন

দায়িত্ব ও কাজ 

সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা

আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।

গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।

গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।

আরো পড়ুন: ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।

কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।

গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা

পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা

ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.smc-bd.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬

তারেক/

আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র বা অফিস হলো এমন একটি স্থান, যেখানে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। একটি অফিসের কাজের পরিবেশ বলতে এমন সব উপাদানের সমষ্টিকে বোঝায়, যা কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য, মানসিক সুস্থতা এবং কাজের দক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়মনীতি, মানবসম্পদ (এইচআর) নীতিমালা, সাংগঠনিক মূল্যবোধ, অভ্যন্তরীণ অফিস-রাজনীতি, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, পাশাপাশি অফিসের অবকাঠামোগত সুবিধা—যেমন আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন বাথরুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এসব উপাদান মিলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ গড়ে ওঠে। আর এসবের কোনো একটির ঘাটতি, অতিরিক্ত কঠোরতা বা ভারসাম্যহীনতা কর্মপরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি কমিয়ে দিতে পারে।

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

কর্মীদের জন্য কাজ করার পরিবেশ অনুপ্রেরণাদায়ক, উৎসাহজনক এবং শান্ত হওয়া উচিত। সমালোচনার মধ্যে কাজ করা, চরম চাপ কখনই যুক্তিযুক্ত নয়। তাই আপনার সব সময় এমন লক্ষণের দিকে নজর দেওয়া উচিত। অফিসে প্রথম দিন কাজ করতে গিয়েই আপনি কিছু বিষয় বুঝতে পারবেন। যদিও একদিনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবু শুরুতেই কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক–

প্রথম দিনই একাকিত্ব বোধ করেন

অফিসে প্রথম দিনই আপনার নতুন সহকর্মী এবং ব্যবস্থাপকের উচিত এমন কিছু করা যাতে আপনি স্বাগত বোধ করেন। নতুন কাজগুলোতে আপনাকে তাদের সঙ্গে নেওয়া উচিত। প্রথম দিনেই যদি একা বোধ করেন, তা হলে নতুন অফিস সম্পর্কে সতর্ক হোন। যদি আপনার কর্মক্ষেত্র তাদের নতুন কর্মীকে প্রথম দিনেই যত্ন না করে, তা হলে বুঝে নেবেন সেখানে সমস্যা আছে।

অপেশাদার আচরণ

যদি দেখেন সহকর্মীদের মধ্যে ইমেইল, চ্যাট এবং এমনকি কথা বলার সময়ও প্রচুর কটূক্তি এবং অভদ্র আচরণ চলছে, তা হলে বুঝে নেবেন আপনার বস কর্মক্ষেত্রে এ ধরনের আচরণ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেন না এবং এটাই তাদের কাছে স্বাভাবিক। কাজেই নতুন অফিস সম্পর্কে আপনার হয়তো আরেকটু ভেবে দেখা দরকার।

করতে হচ্ছে অন্য কাজ

আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরি পাওয়ার পর দেখা গেল আপনাকে আসলে অন্য কাজ করতে দেওয়া হচ্ছে। এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে, যার সঙ্গে আপনার আবেদন করা কাজটির কোনো মিলই নেই। আপনার প্রত্যাশিত চাকরির বদলে যদি সম্পূর্ণ আলাদা কোনো চাকরি করতে দেওয়া হয় তবে সতর্ক হোন। হতে পারে এটি আপনার জন্য উপযুক্ত নয়।

পরের দিন নিয়ে ভয়

আপনি যদি প্রথম দিনে আপনার কাজ শেষ করেন এবং পরে কী ঘটবে তা নিয়ে মনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে এই চাকরি আপনার জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি থাকলে সতর্ক হোন। অতিরিক্ত চাপ কিংবা দুশ্চিন্তা নিয়ে কাজ করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে।

ব্যক্তিগত বিষয়ে আলোচনা

গসিপ আপনার কর্মক্ষেত্রে চারপাশে ছড়িয়ে পড়লে তা মোটেই ভালো লক্ষণ নয়। কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থাকা উচিত নয়। গসিপ এবং গুজবকে চারপাশে উড়তে না দিয়ে এ ব্যাপারে সতর্ক থাকুন।

তারেক/

ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে
ছবি: সংগৃহীত

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিলেশনশিপ ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং

পদের নাম: হেড অব রিলেশনশিপ ইউনিট

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ  

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ভিজিট করে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তারেক/

 

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই সকাল ১০টায় আবেদন শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

কর্মস্থল: ঢাকা

বয়স

১৫ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।

তারেক/