ঢাকা ২ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ পুনঃপরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ অতিরিক্ত ভিড়ে পুরীর রথযাত্রায় নিহত ২, আহত শতাধিক ঢাকায় উদ্বোধন হলো ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬ মাদকে বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা খুন বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বদলি হলেন বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তা আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৩ যুবকের বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহরাস্তিতে গৃহবুধু হত্যার রহস্য উদ্ঘাটন শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল তুরাগে বাবার আছাড়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর মাদকবিরোধী র‍্যালির জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের

ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘ক্ষতিপূরণ’

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ‘ক্ষতিপূরণ’
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’ ইউটিউব ট্রেন্ডিংয়ে ফিকশনের মধ্যে দুই নম্বরে আছে। গত ১০ জুন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এতে মা-বাবার প্রতি সন্তানের যত্নশীল হওয়ার ও মানুষের উপকারে সাধ্যমতো এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে।

১ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম দেশ-বিদেশের অসংখ্য দর্শকের জীবন-দর্শন বদলে দিচ্ছে। অনেকের মতে, মানুষের উপকারে এগিয়ে আসতে ও গ্রামের বাড়িতে মা-বাবার কাছে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে ‘ক্ষতিপূরণ’। ইউটিউব ফিল্মটি কাউকে কাউকে কাঁদিয়েছে, আবেগপ্রবণ করে তুলেছে। প্রেমের গল্পের ভিড়ে এমন বিষয়বস্তুর নাটক উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন নির্মাতা রাজ।

‘ক্ষতিপূরণ’ রচনা করেছেন সিদ্দিক আহমেদ। এর গল্প এক সহৃদয় তরুণকে ঘিরে। কেউ জানে তার নাম ত্রিস্তান, কেউবা ডাকে কাফকা কিংবা তলস্তয়, কেউ আবার বলে হুমায়ূন আহমেদ। তার প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। কিন্তু লোকটাকে দরদি মনে হলেও সামনে আসে এক নিষ্ঠুর অতীত। ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। শিরিন চরিত্রে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এটি তার দ্বিতীয় ফিকশন।

‘ক্ষতিপূরণ’-এ আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল, শম্পা নিজাম, নওশীন দিশা, মনীষা শিকদার, টুম্পা মাহবুব ও তাজিনাতুন নাহার নওরিন।

ইউটিউব ফিল্মটির আবহ সংগীত তৈরি করেছেন আরফিন রুমি। এছাড়া নতুন একটি গানের সুর-সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সঙ্গে এটি গেয়েছেন স্বর্ণা। ‘লিখেছি তোমার নাম’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

/রিয়াজ

আমি কখনো প্রেম করিনি: দীঘি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
আমি কখনো প্রেম করিনি: দীঘি

একসময় জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করা প্রার্থনা ফারদিন দীঘি এখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। বিশেষ করে তার প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি কয়টি প্রেম করেছেন। জবাবে দীঘি বলেন, তিনি কখনো প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে তিনি জড়াননি।

দীঘির ভাষ্য, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়। তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।

অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ–কোনোটিই তৈরি হয়নি।  

যদিও প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।

তবে ওই সময়ও দীঘি স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেও তিনি দাবি করেন।
সাম্প্রতিক এই সাক্ষাৎকারেও একই অবস্থান পুনর্ব্যক্ত করে দীঘি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। 

প্রসঙ্গত, কাজী হায়াত পরিচালিত ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন দীঘি। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজরে আসেন দীঘি। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পরবর্তী সময়ে নায়িকা হিসেবে ‘তুমি আছ তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘জংলি’সহ বেশকিছু চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

/এমটি 

নতুন প্রেমে শেহনাজ!

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
নতুন প্রেমে শেহনাজ!

ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়, যেখানে তাদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে।

হিন্দুস্তান টাইমস জানায়, অবশেষে এই বহুচর্চিত ডেটিংয়ের খবর নিয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন শেহনাজ গিল। ‘পিঙ্কভিলা’র সঙ্গে কথা বলার সময় শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি স্রেফ বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’

ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, আমার বন্ধুর একটা ছবি আসছে ‘ভাই তেরা স্টার হ্যায়’। দয়া করে আপনারা সবাই ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই ছবিটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর ছবিটা দেখুন।

রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবির প্রচারের সময় স্বয়ং সালমান খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও একজন (রাঘব) হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়। 

তবে পরবর্তী সময়ে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, ‘শেহনাজ আর আমি একসঙ্গে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।’

রাঘব জুয়াল অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। এই ছবিতে রাঘব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর এবং নিক্কি ওয়ালিয়াকে। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

/এমটি 

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০৫ এএম
কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ

বাংলাদেশের সিনেমার ও নাটকের জনপ্রিয় নন্দিত ও গুণী অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ। তিনি ৭৩ বছরে পা রাখছেন। এদিকে আগামী বছর তিনি অভিনয় জীবনে ৫০ বছরে পা রাখছেন। সবমিলিয়ে জীবনের এক অন্যরকম সময়ের মধ্যদিয়ে তিনি তার জীবন পার করছেন ডলি জহুর। 

মঞ্চ, রেডিও, টেলিভিশন, বড় পর্দা সব মাধ্যমেই অভিনয়ের আলো ছড়িয়েছেন ডলি জহুর। একুশে পদক ও আজীবন সম্মাননা ছাড়াও ডলি জহুর পেয়েছেন অভিনেত্রী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই যে ৫০ বছর আগে অভিনয় শুরু করেছিলেন এখনো অভিনয়ে নিয়মিত তিনি। এখনো তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। 

টিভি নাটকে ও মঞ্চ নাটকে অভিনয় শুরুর পর ডলি জহুর ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয়ে আত্মপ্রকাশ করেন যা তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। ১৯৭৬ সালে ডলি জহুর অভিনেতা জহুরুল ইসলামকে বিয়ে করেন। তাদের ছেলে রিয়াসাত। রিয়াসাত তার স্ত্রী সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া থাকেন। কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং অভিনয়ের প্রতি ভীষণ ভালো লাগা-ভালোবাসা থেকে তিনি একাই দেশে থাকেন।

এদিকে আজ ডলি জহুরের জন্মদিন উপলক্ষে তার নিজের কোনো বিশেষ আয়োজন নেই। অতি সাধারণভাবেই জন্মদিন পার করবেন তিনি। তবে সন্ধ্যার সময়টা জন্মদিনকে ঘিরে একটু ব্যস্ত থাকবেন তিনি, এমনটাই জানালেন। ডলি জহুর বলেন, ‘জন্মদিনকে ঘিরে আসলে কোনো বিশেষ পরিকল্পনা নেই। জহুর তো সেই দুই দশক আগে আমাকে একা করে চলে গেল। প্রতি মুহূর্তে তাকে ভীষণ মিস করি। একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে, প্রতিনিয়তই তার সঙ্গে ভিডিও কলে কথা হয়, সব সময়ই বলে ওর কাছে চলে যেতে। কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, অভিনয়ের প্রতি, অভিনয় অঙ্গনের মানুষদের প্রতি এত মায়া-ভালোবাসা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। এখনো অভিনয় করে যেতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। জন্মদিন বলেই না আমি আসলে সব সময়ই সবার কাছে দোয়া প্রত্যাশী।’ 

ডলি জহুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো–‘সন্তান যখন শত্রু’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দীপু নাম্বার টু’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘নিরন্তর’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মায়ের কসম’। ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ইতোমধ্যে ডলি জহুর দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে রাহাত কবিরের পরিচালনায় ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।

/এসএল

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ

অবশেষে আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন। এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদনের আসর।

ফিফা জানিয়েছে, এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। শুধু তাই নয়, এবারের আসরে আরো দেখা যাবে ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে। 

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের স্মরণীয় যাত্রাকে উদযাপন করতেই এই আয়োজন।

তালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘মিশন : ইম্পসিবল’ তারকাকে। এ ছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও আলোচিত স্টান্ট পারফরম্যান্স করেছিলেন তিনি।

এ ছাড়া এমি, গ্র্যামি, অস্কার ও টনি—এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন বলেও জানা গেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানটি সৃজনশীল অংশীদার হিসেবে আয়োজন করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। 

আয়োজকরা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উদ্যাপন তুলে ধরা হবে। একই সঙ্গে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আসরের স্মরণীয় যাত্রাকেও সম্মান জানানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, সমাপনী অনুষ্ঠানও ঠিক সেভাবেই সংগীত, সংস্কৃতি ও ফুটবলের মাধ্যমে এই ঐতিহাসিক আসরের পূর্ণতা দেবে। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।’

ফিফার ভাষ্য অনুযায়ী, ৪৮টি দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতেই এই তারকাখচিত আয়োজন। আগামী কয়েক দিনের মধ্যে আরো কয়েকজন শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে—অর্থাৎ ফাইনালের কিক-অফের ৯০ মিনিট আগে। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সকাল ১১টায়। 

সমাপনী অনুষ্ঠান ছাড়াও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা।

/এসএল

বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তাঁর সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। তাঁর সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। 

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা নোলান জানান, ‘দ্য ওডিসি’-র আসল বিশেষত্ব এর বিশাল পরিসর। তাঁর কথায়, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’ নোলান বলেন, ‘দ্য ওডিসি’-ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তাঁর মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। বরং তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড-সহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা। 

ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, মরক্কোতে সেটে পৌঁছে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তাঁর কথায়, ‘মনে হচ্ছিল আমি যেন কোনও সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’ 

অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়ি-ঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন অভিনেতারা। শট শেষ হওয়ার পর

সিনেমাটোগ্রাফার তাঁকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র। প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তাঁর লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সবমিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।  

/এমটি