ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক রাজশাহীতে নদী রক্ষায় ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে মাদরাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, ৩৫ দিনেও সন্ধান মেলেনি বিয়ে করছেন আমির খান সিংগাইরে রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ মিললো পেঁপে খেতে নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী ‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত পড়াশোনা ও শখের চমৎকার ভারসাম্য মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি এলপিজি সিলিন্ডারের মতো তেলের দামও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব নিয়োগ দেবে মীনা বাজার ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আগস্টে শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২ মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম
ত্রিপুরায় ১৪ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভারতের উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় ১৪ মাস বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে জয়নাল উদ্দিন (৪৪) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) অসমের নীলামবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার (১১ অক্টোবর)। ধর্ষণের পর ওই শিশুটিকে মেরে এলাকার একটিধানখেতে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন পানিসাগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত ভট্টাচার্য্য।

গ্রেপ্তার জয়নাল বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে।

জানা গেছে, বেড়াতে যাওয়ার নাম করে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিন ঘন্টা পরেও যখন শিশুটিকে ফেরৎ দেওয়া হয়নি তখন বাবা-মাসহ পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় খোঁজ। মাত্র ১৪ মাসের মেয়ে সন্তান না পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী শিশুটিকে খুঁজতে শুরু করেন। পরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তদন্তে নেমে বাড়ির পিছনের প্রায় ১০০ থেকে ১৫০ মিটার দূরের জমিতে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।।

ওসি সুমন্ত ভট্টাচার্য্য বলেন, 'শিশুটির মৃতদেহ একটি ধানখেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর রবিবারই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত জয়নাল উদ্দিন। রবিবার দুপুরে অভিযুক্তকে অসমের শ্রীভূমি জেলার নিলাম বাজার বাটাইয়া এলাকা থেকে আটক করে অসম পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ হয়েছে।

মেহেদী/

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের হিরাত উপকূলের অদূরে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে সমুদ্রের তলদেশে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিরাত শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সমুদ্রের প্রত্যন্ত এলাকায় হওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া প্রাথমিকভাবে কোনো সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

জাপান ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দেশটির অবস্থান। মাঝেমধ্যে শক্তিশালী ভূমিকম্প উপকূলীয় দ্বীপগুলোতে কম্পন সৃষ্টি করলেও এবারের ভূমিকম্পটি সমুদ্রের গভীরে হওয়ায় স্থলভাগে এর প্রভাব সীমিত ছিল।

তামান্না রুপা/

শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো শক্তিশালী রূপ নিবে বলে জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, এল নিনো ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী কয়েক মাসে এটি দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে। তাই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা। এতে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়। যার স্থায়িত্ব থাকে প্রায় ৯ থেকে ১২ মাস।

জলবায়ুর এ অবস্থার পরিবর্তন এল নিনো এবং এর বিপরীত অবস্থা লা নিনার মধ্যে ওঠানামা করে। মাঝখানে থাকে নিরপেক্ষ পরিস্থিতি।

জাতিসংঘের এ সংস্থাটি এল নিনোকে দুর্বল, মাঝারি, শক্তিশালী ও অতি শক্তিশালী- এই চারটি শ্রেণিতে ভাগ করে। বর্তমান পরিস্থিতিতে এটি তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘শক্তিশালী’ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

থিওটোনিয়াস/

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশটির ১১ বছর বয়সি এক কিশোর ট্রাকটি চালাচ্ছিল।

স্থানীয় মুকদাহান হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর আরও ১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ জানায়, ১১ বছর বয়সি এক বালক বাবা-মায়ের অনুমতি ছাড়াই ট্রাক চালাচ্ছিল। পরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু এবং হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানান, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দেয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার মা রয়েছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।

থিওটোনিয়াস/

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। 

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেন।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ডনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

ডিসি বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার আরও কয়েকজন যাত্রী এই বাসে ওঠেন।

এদিকে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলের আশপাশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: দ্য ডন

খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) তার মরদেহটি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সেখানে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

যুদ্ধের বহু হিসেব-নিকেশ শেষে ৪ মাস পর খামেনির জানাজা ও দাফনের আয়োজন করেছে তেহরান। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে যার আনুষ্ঠানিকতা।

টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা। যার পদচিহ্ণ বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজার নামাজ কে পড়াবেন তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তার ছেলে মোজতবা খামেনির অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

৪টি শহর ঘুরে জন্মস্থান মাশদাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। যেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে।

খামেনিকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দেবেন হাজারো মানুষ। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ অন্তত ৩০টি দেশের সরকারি প্রতিনিধি ও ৯০টি দেশের ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, খামেনির জানাজা ও দাফনে দেড় থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

অন্তরা/