ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে

ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামের বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্র আন্দোলনের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতীয় হাইকমিশনারকে তলব করে হত্যার কারণ অনুসন্ধান ও সুষ্ঠু বিচারের দাবি জানান। 

বিক্ষোভ মিছিলে তারা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘আমাদের ধমনিতে, আবরার-আবু সাঈদের রক্ত’, ‘বিচার চাই বিচার চাই, নাজমা-ফেলানী হত্যার বিচার চাই’, ‘আমার বোন মরল কেন, ভারত তুই জবাব দে’,  ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’সহ বিভিন্ন স্লোগান দেন। 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘ভারত কখনো জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেনি। জুলাই অভ্যুত্থানকে ভারতের পক্ষ থেকে সন্ত্রাসী কাজ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক মহল ও তাদের দেশে বাংলাদেশ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করেছে। তারা শুধু উগ্রতাই ছড়িয়েছে। গত শুক্রবার ভারতে আমাদের বোন নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ও উগ্রতা ছড়ানোর ফলাফল।’

তিনি আরও বলেন, ‘ভারতকে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাইকমিশনারকে ডেকে জবাবদিহি করতে হবে, যেন আগামীতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি নাজমা হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ না নেন, তাহলে জনগণ সেটা মেনে নেবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ‘এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়নি। এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনো জবাব চাওয়া হয়নি। আমরা চাই না আর নতজানু হয়ে চলতে। আমরা চাই, নতজানু না হয়ে রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হোক।’

সমাবেশ আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুল ইসলাম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, ঢাবি শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত প্রমুখ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে নাজমার লাশ উদ্ধার করা হয়। ভারতের পুলিশের ধারণা, নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মেহেদী/

তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: খবরের কাগজ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অংশ। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ করছে, ঠিক সে সময়ে ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার সময় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না। এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো কথাও ছিল না, তাই স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে আর চলবে না। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।

প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবীর প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।

পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অঞ্জন কুমার সরকারসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. রনি/থিওটোনিয়াস/ 

কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর
ছবি: খবরের কাগজ

সারা দেশে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত করতে নতুন কমিটি গঠনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে , নতুন কমিটি গঠন করা হয়েছে। সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি করা হয়েছে। সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোন মূল্য ছিলো না। নির্বাচনের নামে চলতো প্রহসন। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে।

বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহির শান্ত/খাদিজা রুমি/

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

অন্তরা/

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি চায় জনগণ: ডা. শফিকুর রহমান

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি চায় জনগণ: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: খবরের কাগজ

​তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি জনগণ এখন দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

​শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় জামায়াতের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে চট্টগ্রামে আসেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি রক্ষা করার।’

​তিনি আরও বলেন, এটি একটি বিশাল প্রকল্প এবং স্বাভাবিকভাবেই এতে কিছুটা সময় লাগবে। তবে সরকারের কাজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তবে তার অগ্রগতি জনগণের সামনে স্পষ্ট হওয়া উচিত। দেশের মানুষ এখন কাজের প্রমাণ চায়।

​চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই পুরো নগরী পানিতে তলিয়ে যায়। ড্রেন ও নালা উপচে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ সমস্যা দূর করার দায়িত্ব সরকারের।

​তিনি উল্লেখ করেন, জনগণের যে কোনো সংকট সরকারের সামনে তুলে ধরা রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় সেই দায়িত্ব পালন করে আসছে এবং নিজেদের সাধ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

থিওটোনিয়াস/

তমার চুক্তি বাতিল: নতুন উদ্যোগে সচল হচ্ছে ২০ তলা ঢাকা জেলা পরিষদ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
তমার চুক্তি বাতিল: নতুন উদ্যোগে সচল হচ্ছে ২০ তলা ঢাকা জেলা পরিষদ
ছবি: খবরের কাগজ

রাজধানীর জনসন রোডে ঢাকা জেলা পরিষদের ২০ তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণকাজের দীর্ঘ ১৪ বছরের অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেড’ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এবং দীর্ঘমেয়াদি স্থবিরতার কারণে সম্পাদিত চুক্তি বাতিল করেছে ঢাকা জেলা পরিষদ। 

জনস্বার্থ এবং সরকারি সম্পদের সুরক্ষা বিবেচনায় প্রচলিত আইন ও সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এই চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আধুনিক ও কার্যকর বাস্তবায়ন পদ্ধতিতে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের স্থায়ী রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজধানীতে একটি আধুনিক সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্যে এই টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রায় ১৬০ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তমা কনস্ট্রাকশনের সঙ্গে নির্মাণ চুক্তি সম্পাদিত হয়। 

চুক্তি অনুযায়ী ২০১৫ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে ২০১৬ সালের শেষ নাগাদ করা হয়। তবে বর্ধিত সময়েও প্রকল্পটির মাত্র ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয় এবং ২০১৭ সাল থেকে নির্মাণকাজ কার্যত বন্ধ হয়ে থাকে। ফলে দীর্ঘ বছর ধরে এই সরকারি সম্পদটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় জেলা পরিষদ বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়।

সম্প্রতি ঢাকা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। ভবনের কাঠামোগত নিরাপত্তা ও নির্মাণমান নির্ধারণে বুয়েট এর বিশেষজ্ঞদের মতামত এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর তমা কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, 'ঢাকা জেলা পরিষদ টাওয়ার শুধু একটি ভবন নয়; এটা ঢাকা জেলা পরিষদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, আধুনিক নগর উন্নয়ন এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারের প্রতীক। দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই প্রকল্পকে আমরা আর বালুচরে হারিয়ে যেতে দেব না। জনগণের স্বার্থে এবং সরকারি সম্পদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ঢাকা জেলা পরিষদ জানিয়েছে, ভবনটি দ্রুত ব্যবহার উপযোগী করতে আন্তর্জাতিক মানের অগ্নি-নিরাপত্তা, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা সংযোজন করা হবে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে আধুনিক প্রকৌশল পদ্ধতি এবং সরকারি ক্রয়বিধি অনুসরণ করে নতুন বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, স্থানীয় সরকার ব্যবস্থার আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে, শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রাজধানীতে একটি আধুনিক সরকারি বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে।

প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হবে, যা ঢাকা জেলা পরিষদের আর্থিক স্বনির্ভরতার নতুন অধ্যায় রচনা করবে। এই বহু প্রতীক্ষিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।’

তামান্না রুপা/