ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে হামলা, নিহত ৮ মংডুতে জান্তা সরকারের বিমান হামলা,  কাঁপছে টেকনাফ সীমান্ত দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে মৃত্যু দাঁড়িয়ে ছিল গুহার মুখে রাজবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ ২২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরা ইউনিভার্সিটির সমঝোতা তালতলীতে সরকারি রাস্তা কেটে জমি তৈরির প্রতিবাদে মানববন্ধন পদ্মার চরে রক্তাক্ত আধিপত্যের লড়াই: আট মাসে ৮ খুন, আতঙ্কে চরবাসী আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল এক রাতেই শেষ মৌসুমের ফসল নরসিংদীতে পুলিশের কাছ থেকে এক ডজন মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরের ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগ পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করা নারীর বিরুদ্ধে মামলা পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচকে ‘দ্বিতীয় বিশ্বকাপের’ মতো দেখবেন মার্টিনেজ

গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের চাপ না দেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম
গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের চাপ না দেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: খবরের কাগজ

প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে এসএসসি পরীক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। 

সিআর আবরার বলেন, ‘আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে সেটি আমাদেরকে জানাবেন। তা হলে যাচাই-বাছাই করা যাবে। পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এর দায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে। অনেক প্রস্তুতির পর এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের একটা মানসিক চাপ থাকে। অভিভাবক, শিক্ষকদেরও চাপ থাকে। এর মধ্যে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার্থীদের ওপর বাড়তি চাপ যেন তৈরি না করি।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বিশেষ বিবেচনায় একটি পরীক্ষার তারিখ স্টার সানডেতে পড়েছিল, আমরা সেটি পরিবর্তন করে ২১ তারিখে নিয়েছি। খ্রিষ্টীয় সম্প্রদায় আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে। পরীক্ষা সবে শুরু, সামনের মাস পর্যন্ত চলবে। আশা করছি, পরীক্ষা সুষ্ঠু হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনার মধ্যে ছিল। অতীতের যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানতে পেরেছি, আমরা চেষ্টা করেছি সেখান থেকে যেন না হয়। আশা করছি, আমরা সফল হব। আমরা এটিকে টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি এবং কার্যকর করেছি। এখন পর্যন্ত সে রকম ঘটনা ঘটেনি। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।’

কবির/পপি/

ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা
ছবি: খবরের কাগজ

ঢাকার যানজট কমাতে কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। প্রাইভেটকার, মোটরসাইকেল ও ট্রাক থেকে এ শুল্ক আদায়ের প্রস্তাব রাখা হয়েছে।

তবে সব সড়কে নয়; মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) অথবা উন্নত বাসসেবা চালু থাকা নির্দিষ্ট করিডোরে শুল্ক কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

বৃহত্তর ঢাকাকে ঘিরে ২০২৫ থেকে ২০৪৫ মেয়াদের জন্য প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা ইউআরএসটিপির খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গেছে।

পরিকল্পনায় বলা হয়, যানজট শুল্ক কার্যকরের আগে বিকল্প হিসেবে নির্ভরযোগ্য ও মানসম্মত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমানে উত্তরা-মতিঝিল মেট্রোরেল করিডোরকে যানজট শুল্ক আরোপের উপযোগী রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মাণাধীন বিআরটি করিডোর এবং ভবিষ্যতে উন্নত বাসসেবা চালু হওয়া রুটগুলোও এ ব্যবস্থার আওতায় আসতে পারে।

যানজট শুল্ক আদায়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সড়কে আরএফআইডি রিডার বসিয়ে যানবাহন থেকে স্বয়ংক্রিয়ভাবে শুল্কের অর্থ কেটে নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে এ ব্যবস্থাপনা তদারক করবে।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। বিশ্বব্যাংকের আরেক গবেষণায় বলা হয়েছে, যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক সংবাদমাধ্যমকে বলেন, এ ব্যবস্থা কার্যকর করতে নির্ভুল ডিজিটাল ডেটাবেজ, সব যানবাহনের নিবন্ধন এবং প্রযুক্তিনির্ভর শনাক্তকরণ ব্যবস্থা প্রয়োজন। তিনি সময় ও যানজটের মাত্রা অনুযায়ী ভিন্ন হারে শুল্ক নির্ধারণের পরামর্শ দেন।

সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (ইউআরএসটিপি) যানজট-শুল্ক আরোপকে স্বল্পমেয়াদি অগ্রাধিকার প্রকল্প হিসেবে রাখা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের লম্বা ছুটির সুযোগ
প্রতীকী ছবি

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগের দারুণ সুযোগ। আগামী আগস্ট মাসের ২৬ তারিখের সাধারণ ছুটির সঙ্গে মাত্র একদিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই সুযোগ।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ধর্মীয় এই ছুটিটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ছুটির হিসাব অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের একটি দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।  

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীরাও এই বড় সুসংবাদের আওতায় পড়ছেন। 

তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জরুরি যানবাহনগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অন্যদিকে, ব্যাংক ও আদালত খোলা রাখার বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আলাদা সিদ্ধান্ত নেবে। 

অন্তরা/

আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
ছবি: খবরের কাগজ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে তিনি রওনা হন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধের সূচনালগ্নে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।

জানাজায় অংশগ্রহণ শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৪ জুলাই দেশে ফিরবেন।

এলিস/অন্তরা/

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’
ছবি: সংগৃহীত

সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বিশেষ করে ‘একটি শিশু, এক বৃক্ষ' কর্মসূচির আওতায় রোপণ করা চারার টিকে থাকা, বৃদ্ধি এবং কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ তৈরি করা হচ্ছে।

জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) জাতীয় বাজেট বক্তৃতা এবং বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭-এ এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

বাজেট ও জলবায়ু নীতিসংক্রান্ত দলিল অনুযায়ী, দেশজুড়ে রোপণ করা গাছের ধারাবাহিক ডিজিটাল নজরদারি ও পরিচর্যার মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অ্যাপটি তৈরি করা হচ্ছে।

এই ব্যবস্থার মাধ্যমে চারার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং রোপণের পর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। বিশেষ করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় বাড়ি ও বসতভিটায় রোপণ করা বিপুল সংখ্যক গাছের নজরদারির চ্যালেঞ্জ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদের বাড়ি ও বসতভিটায় ১ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যবেক্ষণ আরও নির্ভুল করতে ট্রি মনিটরিং অ্যাপকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক তথ্য সংগ্রহ ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হবে। এর মাধ্যমে বন অধিদপ্তরের আওতায় বনায়নকৃত এলাকার ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার সংরক্ষণ করা সম্ভব হবে।

সব মিলিয়ে, জাতীয় সবুজ মিশনের অন্যতম প্রধান ডিজিটাল অবকাঠামো হিসেবে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ বৃহৎ পরিসরের বনায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশগতভাবে ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গঠনের দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: বাসস 

আজহার/

ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
ছবি: খবরের কাগজ

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/