৩৩৭ রানে অলআউট হয়ে ১৫৭ রানের লিড দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের তৃতীয় ওভারেই অলআউট হয়েছে অজিরা।
ভারত তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হওয়ায় তাদের চেয়ে ১৫৭ রান বেশি করে এগিয়ে আছে অজিরা।
মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ’র দাপুটে বোলিংয়ের পরও প্রায় সাড়ে তিন শ এর কাছাকাছি দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছে। দুজনে শিকার করেছেন সমান ৪টি করে উইকেট।
১৫৭ রানের লিড দাঁড় করালেও এর অধিকাংশ রান এসেছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ট্রাভিস হেডের শতকে। ভারতকে সামনে পেলেই যেন তার ব্যাট হয়ে ওঠে শক্তিশালী। আউট হওয়ার আগে খেলেন ১৪০ রানের অনবদ্য ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেছেন মারনাস লাবুশানে। ৩৯ রান করেছেন নাথান ম্যাকসুয়েনি। উসমান খাজা, ম্যাকসুয়েনি, স্মিথ ও কামিন্সকে শিকার করেন বুমরাহ।
অন্যদিকে, সর্বোচ্চ ১৪০ রান করা ট্রাভিস হেড, ক্যারি, স্টার্ক ও বোল্যান্ডকে ফেরান মোহাম্মদ সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ও নীতিশ রেড্ডি ১টি করে।