ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ

কোহলি এখন গলার কাঁটা!

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম
কোহলি এখন গলার কাঁটা!
ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকার লিজেন্ডারি। সর্বোচ্চ রানের মালিক। সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার। তার শূন্যতা ভারতীয় দলে দূর করেন বিরাট কোহলি। তার ব্যাটিংশৈলী এবং তুখোড় ফর্মে একটা সময়ে গুঞ্জন উঠেছিল- সেঞ্চুরির সংখ্যায় শচীনকে টেক্কা দেওয়ার ঘোড়া চলে এসেছে। দুই যুগ ধরে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন শচীন, সেটা কি চাইলেই দখলে নেওয়া যায়? কোহলির অফ ফর্মই বলছে, সাম্রাজ্যের অধিপতি হওয়া এত সহজ নয়। আর দুই যুগ? যেখানে ক্যারিয়ারের ১৬ বছরে ক্লান্ত ৮১ সেঞ্চুরি হাঁকানো কোহলি, সেখানে দাঁড়িয়ে আরও ৮ বছর লড়ে যাওয়া অসম্ভব বটে। কারণ এখনই ভারতীয় নির্বাচকদের গলার কাঁটা তিনি!

ধরা যাক, ভারতের সর্বশেষ সিরিজের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। ৯ ইনিংসে কোহলির রান মাত্র ১৯০। যদিও পার্থ টেস্টে তার সেঞ্চুরিতেই জয়ের মঞ্চ গড়েছিল এশিয়ার দলটি। তবে এটাও বলাবাহুল্য, ২০২৪ সালে এই একটি সেঞ্চুরিই কোহলির সম্বল। বছর শেষে তার রিপোর্ট কার্ড সাধারণ কোনো এক ব্যাটারের মতো। সাফল্য একটাই: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ট্রফি খরা ঘুচিয়েই অবশ্য এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে টেস্টে তার অশ্চ্যার্য পতন প্রশ্ন তুলেছে দলে তার জায়গা পাওয়া নিয়ে। তা ছাড়া বছরজুড়ে ৩ ওয়ানডেতে নেই বলার মতো কিছু্।

ফর্মে যেহেতু ফেরা হচ্ছে না, তাহলেই কি এখানেই থামছেন?  সিডর্ টেস্ট শেষে সাংবাদিকদের প্রশ্নটা ছিল কোহলির কাছে। জবাবে বলেছেন, ‘২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারতের হয়ে খেলতে চাই।’ খেলার সুযোগটা কি আদৌ পাবেন কোহলি? এই প্রশ্ন এখন ভারতীয় নির্বাচকদের টেবিলে। যদিও এর কোনো সদুত্তর নেই। কারণ, চাইলেই কোহলির মতো কাউকে বাদের খাতায় রাখা যায় না। আবার পাইপলাইনে কমতি নেই যোগ্য খেলোয়াড়ের। কোথায় দাঁড়িয়ে, তা কোহলি টের পাচ্ছেন ভালোভাবেই। সবকিছুর জবাব দিতে তার হাতে রয়েছে ৬ মাস। কারণ ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট চলতি বছরের জুনে, ইংল্যান্ডের বিপক্ষে।

জোর গুঞ্জন উঠেছে- ফর্ম ফিরে পেতে রঞ্জি ট্রফিতে দেখা যেতে পারে কোহলিকে, যেখানে ২০১২ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ টেস্ট ক্যাপ ধরে রাখতে হলে তাকে ফিরতে হচ্ছে পেছনে। আর ওয়ানডে ক্যাপ মাথায় রাখার চ্যালেঞ্জ নিয়ে সামনের ফেব্রুয়ারিতে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি।  

 

কোহলির রিপোর্ট কার্ড (২০২৪)

ম্যাচ  রান   ১০০ ৫০   ডাক

২৩   ৬৫৫ ১  ২  ৪

ওয়ানডে

ম্যাচ  রান   ১০০ ৫০   ডাক

৩  ৫৮   ০ ১  ০

টি-টোয়েন্টি

ম্যাচ  রান   ১০০ ৫০   ডাক

১০   ১৮০ ০ ১  ৩

টেস্ট

ম্যাচ  রান   ১০০ ৫০   ডাক

১০   ৪১৭  ১  ১  ১

*টেস্টে কোহলির পতন চোখে পড়ার মতো। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮৪ টেস্টে তার গড় ছিল ৫৪.৯৭। ২০২০ সাল থেকে, তিনি ৩৯ টেস্টে ৩০.৭২ গড়ে রান করেছেন। ক্যারিয়ার গড় নেমে এসেছে ৪৬.৮৫-এ

টেস্ট গড়

সাল  ম্যাচ  গড়

২০১১   ৫  ২২.৪

২০১২   ৯  ৪৯.১১

২০১৩   ৮  ৫৬.০০

২০১৪   ১০   ৪৪.৫৭

২০১৫   ৯  ৪২.৬৬

২০১৬   ১২ ৭৫.৯৩

২০১৭   ১০   ৭৫.৬৪

২০১৮   ১৩   ৫৫.০৮

২০১৯   ৮  ৬৮.০০

২০২০   ৩  ১৯.৩৩

২০২১   ১১ ২৮.২১

২০২২   ৬ ২৬.৫০

২০২৩   ৮  ৫৫.৯১

২০২৪   ১০   ২৪.৫২

ওয়ানডে গড়

সাল  ম্যাচ  গড়

২০০৮   ৫  ৩১.৮০

২০০৯   ১০   ৫৪.১৬

২০১০   ২৫   ৪৭.৩৮

২০১১   ৩৪   ৪৭.৬২

২০১২   ১৭ ৬৮.৪০

২০১৩   ৩৪   ৫২.৮৩

২০১৪   ২১ ৫৮.৫৫

২০১৫   ২০   ৩৬.৬৪

২০১৬   ১০   ৯২.৩৭

২০১৭   ২৬   ৭৬.৮৪

২০১৮   ১৪    ১৩৩.৫৫

২০১৯   ২৬   ৫৯.৮৬

২০২০   ৯  ৪৭.৮৮

২০২১   ৩  ৪৩.০০

২০২২   ১১ ২৭.৪৫

২০২৩   ২৭    ৭২.৪৭

২০২৪   ৩  ১৯.৩৩

১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে নরওয়ে। এই ম্যাচে গোল পাননি দলের সেরা তারকা আর্লিং হালান্ড। আর তাতেই শেষ হলো তার টানা গোল করার দুর্দান্ত রেকর্ডটি।

শনিবারের (১১ জুলাই) ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও জোড়া গোলে ইংল্যান্ডকে জয় এনে দেন জুড বেলিংহাম।

২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে নরওয়ের প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করেছিলেন হালান্ড। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সেই রেকর্ড অবশেষে থামল, ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেয়ে।

তবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হালান্ড। ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত নরওয়ের জার্সিতে ৫৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

এসজি/

সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে আক্রমণ উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার। সেখানে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জিব্রিল সো। তবে কোনো ঝামেলা ছাড়াই সেটি তালুবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সুইসরা। ব্রিল এমবোলো বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গেলে তাকে থামাতে গিয়ে কিছুটা জায়গা ছেড়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। বিপদ বুঝে দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। বক্সের মধ্যে স্লাইড করে এমবোলোর আক্রমণ ভেস্তে দেন তিনি। তাতে বিপদমুক্ত হয় আর্জেন্টিনা। 

প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে বাঁ দিক থেকে একটি ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। তবে রেমো ফ্রয়লার বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বাইরে চলে যায়। ফলে সমতায় ফেরার আরেকটি সুযোগও হাতছাড়া করে সুইসরা।

এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এসজি/ 

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। মূলত দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/