ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ

‘ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ শুরু করুক’

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম
‘ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ শুরু করুক’
সংগৃহীত

ভারত-পাকিস্তানকে আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিটি ইভেন্টের আগে এই দুই দলকে সামলাতে যেন একটি যুদ্ধ জয় করতে হয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাকে। বিষয়টি অজানা নয় কারো। তারপরও অদ্ভূত ইচ্ছা পোষণ করলেন ওয়াসিম আকরাম। সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমি চাই, ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ শুরু করুক।’

আপাতত, ক্রিকেট বিশ্বের চোখ ২০২৫ এশিয়া কাপে। টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। দুই দল ফাইনাল পর্যন্ত যেতে পারলে এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এ নিয়ে কথা বলতে গিয়েই নিজ ইচ্ছার কথা জানা আকরাম। তিনি বিশ্বাস করেন যে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারতীয় দল।

সাবেক পাকিস্তান অধিনায়ক বলেছেন, ১৪ সেপ্টেম্বরের ম্যাচটি হবে এক উত্তেজনাপূর্ণ লড়াই, আর যে দল চাপ সামলাতে পারবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। ইতোমধ্যেই ম্যাচ ঘিরে নানা গুঞ্জন চলছে, বিশেষ করে ভারতের সম্ভাব্য সরে দাঁড়ানো নিয়ে। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহারণের জন্য, যা নিঃসন্দেহে ব্যাপক সাড়া ফেলবে।

আকরাম সতর্ক করে বলেছেন, ভক্তদের যেন ‘সীমা অতিক্রম’ না করতে হয় এবং শৃঙ্খলা বজায় রেখে খেলা সবার জন্য ‘বিনোদনমূলক’ করে তুলতে হবে। তিনি টেলিকম এশিয়া স্পোর্টকে বলেন, ‘আমি নিশ্চিত, এই ম্যাচগুলো দারুণ হবে, যেমনটা সব ভারত-পাকিস্তান ম্যাচ হয়। তবে আমি আশা করি খেলোয়াড়দের পাশাপাশি ভক্তরাও শৃঙ্খলা মেনে চলবেন। ভারতীয়রা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দলকে সমর্থন করে, পাকিস্তানিদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সাম্প্রতিক ফর্মে ভারত এগিয়ে আছে এবং ফেভারিট হিসেবে শুরু করবে। তবে সেদিন (ম্যাচের দিন) যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।’

আগামীর প্রসঙ্গ টেনে আকরাম বলেন, এশিয়া কাপে একাধিক ভারত-পাকিস্তান লড়াই হতে পারে, এমনকি সম্ভাব্য ফাইনালেও দেখা হতে পারে দুই দলের। তার কথায়, ‘এশিয়া কাপ হবে বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক উৎসব। আমার ইচ্ছে ভারত-পাকিস্তান আবার টেস্ট সিরিজ শুরু করুক। অনেক বছর হয়ে গেছে। এমন আয়োজন দুই দেশের ভক্তদের জন্য ঐতিহাসিক হবে।’

তবে সেটা শিগগিরই হওয়ার সম্ভাবনা নেই, কারণ কয়েকদিন আগেই ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের অনুমতি দেওয়া হবে না।

অনিক/

১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে নরওয়ে। এই ম্যাচে গোল পাননি দলের সেরা তারকা আর্লিং হালান্ড। আর তাতেই শেষ হলো তার টানা গোল করার দুর্দান্ত রেকর্ডটি।

শনিবারের (১১ জুলাই) ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও জোড়া গোলে ইংল্যান্ডকে জয় এনে দেন জুড বেলিংহাম।

২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে নরওয়ের প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করেছিলেন হালান্ড। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সেই রেকর্ড অবশেষে থামল, ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেয়ে।

তবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হালান্ড। ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত নরওয়ের জার্সিতে ৫৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

এসজি/

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। মূলত দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/