ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
১২ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১২ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির
ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। লিগপর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে খেলতে হবে বাংলাদেশকে। তবে নিরাপত্তা শঙ্কায় সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে ১৭ জন বিসিবি পরিচালকের উপস্থিতিতে এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসিকে পাঠানো ই-মেইল বার্তায় বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করে বোর্ড। 

একইসঙ্গে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হওয়া মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণ আনুষ্ঠানিক জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) চিঠি দেবে বিসিবি।

ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হবে। প্রথমত, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি। দ্বিতীয়ত, বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা পরিকল্পনা কী। তৃতীয়ত, দলের সঙ্গে যেসব গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পন্সর ভারতে যাবেন, তাদের নিরাপত্তার ধরন কেমন হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিসিসিআইকেও আলাদাভাবে ই-মেইল করছি। মোস্তাফিজকে ঠিক কী কারণে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিল, তার সঠিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা জানতে চাইব।’

এসজি/ 

১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে নরওয়ে। এই ম্যাচে গোল পাননি দলের সেরা তারকা আর্লিং হালান্ড। আর তাতেই শেষ হলো তার টানা গোল করার দুর্দান্ত রেকর্ডটি।

শনিবারের (১১ জুলাই) ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও জোড়া গোলে ইংল্যান্ডকে জয় এনে দেন জুড বেলিংহাম।

২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে নরওয়ের প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করেছিলেন হালান্ড। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সেই রেকর্ড অবশেষে থামল, ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেয়ে।

তবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হালান্ড। ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত নরওয়ের জার্সিতে ৫৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

এসজি/

সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে আক্রমণ উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার। সেখানে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জিব্রিল সো। তবে কোনো ঝামেলা ছাড়াই সেটি তালুবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সুইসরা। ব্রিল এমবোলো বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গেলে তাকে থামাতে গিয়ে কিছুটা জায়গা ছেড়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। বিপদ বুঝে দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। বক্সের মধ্যে স্লাইড করে এমবোলোর আক্রমণ ভেস্তে দেন তিনি। তাতে বিপদমুক্ত হয় আর্জেন্টিনা। 

প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে বাঁ দিক থেকে একটি ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। তবে রেমো ফ্রয়লার বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বাইরে চলে যায়। ফলে সমতায় ফেরার আরেকটি সুযোগও হাতছাড়া করে সুইসরা।

এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এসজি/ 

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/