চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজে রোভার স্কাউট ইউনিটের ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সভাপতিত্বে ও কলেজের রোভার স্কাউট ইউনিটের আরএসএল মোহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ মো. মুসা।
অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আফছার (এএলটি), বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার ও মিরসরাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কিশোয়ার মোহাম্মদ বেদারুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ফেনী জেলা রোভারের ডিআরএসএল মো. সিরাজ উদ দৌলা প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটদের ভূমিকার বিষয়টি প্রাধান্য পায় এবং ভাষার মাসে প্রত্যেক ভাষা শহিদের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ক্যাম্প ফায়ার, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও তাঁবু জলসা এবং তৃতীয় পর্বে দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
কলেজের সব শিক্ষকের উপস্থিতি অনুষ্ঠানটি আরও সুন্দর ও সার্থক করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অজিত কুমার দে।
চট্টগ্রাম ব্যুরো/সালমান/