ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
সমর্থকদের শান্ত থাকার আহ্বান আর্জেন্টিনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পদোন্নতি পাওয়া ১০১ যুগ্মসচিবের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন গুগলে ‘সেভেন আপ খাওয়া দল’ লিখলেই আসছে ব্রাজিলের নাম মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর হরমুজ প্রণালী মার্কিন ‘দখলে’, নিরাপত্তার বিপরীতে অর্থ নেবে যুক্তরাষ্ট্র ট্রাফিকে এআই ক্যামেরার পর নতুন প্রযুক্তি আনছে ডিএমপি হাতিয়ার কৃষিতে ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা চলন্ত ট্রেনে ‘হানিমুন স্যুইট’! বরখাস্ত টিটিই ‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা! সিলেট পরিবেশ উৎসবে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী চ্যাম্পিয়ন গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা ‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই আসছে আর্জেন্টিনার ম্যাচ! কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো বিজেপি সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ ৬ লাখ টাকার ঋণ ও বিকল রিকশা বৈধ নথি ছাড়া নেপালে যাওয়ার সময় ভারতে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নাগরিক দেশের ১৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বিশ্বকাপ সেমিফাইনালের অদ্ভুত সব গল্প ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা অনন্ত রিয়েল এস্টেটের নতুন সিইও আলীনূর রহমান সোনারগাঁয়  জাপান প্রবাসীর পথ আটকে ডাকাতি, গ্রেপ্তার ৪ ১৪ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি শুধু পলিথিন নয়, অপরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাও বাড়াচ্ছে রাজধানীর জলাবদ্ধতা হরমুজ বন্ধের ঘোষণায় বেড়েছে তেলের দাম হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ চট্টগ্রামে টানা বর্ষণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বার্নহ্যামকে নিয়ে বিশ্বনেতাদের ভাবনা চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট, ২ কোটি টাকা দাবি যেভাবে কাতারকে গড়ে তোলেন শেখ হামাদ

অবৈধ পথে ইতালি যাত্রা : মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অবৈধ পথে ইতালি যাত্রা : মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাদারীপুরের তিন যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। নিহতরা হলেন মো. সম্রাট (২৪), মামুন শেখ (২০) ও সজল বৈরাগী (২৫)। এ ঘটনায় এখনো গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে আপন শেখ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই তিন যুবকদের মৃত্যুর খবর আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহতদের পরিবার জানান, পাঁচ মাস আগে রাসেদ খান নামে এক দালালের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা গ্রামের আলি আক্কাবরের ছেলে মো. সম্রাট ভাগ্যের চাকা ঘুরাতে পাড়ি দিয়েছিলেন ইতালির পথে। এ সময় দালাল সম্রাটের পরিবারের কাছ থেকে সাত লাখ টাকা নেয়। এরপর লিবিয়ার একটি বন্দিশিবিরে আটকে রেখে চালানো হয় নির্যাতন। ঠিকমতো খাবারও দেওয়া হতো না। আজ হঠাৎ করেই খবর আসে সম্রাট মারা গেছে। এদিকে আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। এলাকায় চলছে শোকের মাতম।

সম্রাটের ভাই আজগর বলেন, ‘কতগুলো টাকা খরচ করে ভাইকে বিদেশ পাঠিয়েছি। এখন আমার ভাই নাই। সে মারা গেছে। এখন টাকাও গেল ভাইও গেল। আমরা এর বিচার চাই। দালাল আমার ভাইকে মেরে ফেলছে।’

অনুসন্ধানে জানা গেছে, দালাল রাসেদ খান ও তার ভাই টুলু মাদারীপুরের বিভিন্ন সহজ-সরল মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে। তার বিরুদ্ধে মাদারীপুর ও শরীয়তপুরে একাধিক মামলা রয়েছে।  

জানা গেছে, গত ১৪ জানুয়ারি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগীসহ বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে গত বুধবার লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেন তারা। ৩২ জন ধারণ ক্ষমতাসম্পন্ন নৌকায় ৫২ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে যায়। এতে মামুন ও সজলসহ মারা যায় ১২ জন। পরে খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড।

নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ ও নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী জানান, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে নেয় ১৩-১৫ লাখ টাকা নেয়। পরে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় ইতালি পাঠালে ঘটে এই দুর্ঘটনা। 

সরকারিভাবে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। 

এই ঘটনার প্রধান অভিযুক্ত দালাল মোশারফ কাজী দীর্ঘদিন ধরে লিবিয়া বসবাস করছে। তার ছেলে যুবরাজ গ্রাম থেকে ইতালি পাঠানোর জন্য যুবকদের সংগ্রহ করত বলেও অভিযোগ রয়েছে।

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ খবরের কাগজকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, মানুষকে আরও সচেতন হতে হবে। মামলা হলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে কিন্তু পরে আবার বাদীদের সঙ্গে আপস-মীমাংসায় ছাড়া পেয়ে যায়।

রফিকুল ইসলাম/জোবাইদা/অমিয়/

মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নববিবাহিত এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়া ও তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাদির (২২) নামে এক যুবক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

থানায় করা লিখিত অভিযোগে আব্দুল কাদির জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই স্ত্রীর পরিবারের লোকজনসহ অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, সোমবার (১৩ জুলাই) দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি দাওয়াতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্ত আব্দুল কাদিরের শ্বশুর বাড়ির লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে হামলা চালায়। এতে আব্দুল কাদিরসহ আরও কয়েকজন আহত হন। 

আব্দুল কাদিরের অভিযোগ, হামলার সময় তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রীর স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলক পুরকায়স্থ/অন্তরা/

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা!
ছবি: খবরের কাগজ

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কানে কামড় দিয়ে যখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। 

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে ফুলা জখম রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে টিকে গ্রুপের একটি প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন তিনি। বিকেলে ড্রেজারের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে তাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে যান। সেখানে এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘একপর্যায়ে এই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম, তা বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে বিএনপির এই নেতা জানান, ‘সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খন্দকার/অমিয়/

গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
ছবি: বিএসটিআইয়ের অভিযান/ খবরের কাগজ

গাজীপুরে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ফিস ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেড-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়ায় ‘বিএসটিআই আইন ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই জানায়, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পলাশ প্রধান/তামান্না রুপা/

৬ লাখ টাকার ঋণ ও বিকল রিকশা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
৬ লাখ টাকার ঋণ ও বিকল রিকশা
ছবি: খবরের কাগজ

চারদিকে থৈ থৈ করছে নোংরা পানি। মূল সড়কের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও প্রত্যন্ত গ্রামীণ জনপদে রেখে গেছে গভীর ক্ষতের চিহ্ন। কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী মুরা লামার পাড়া এলাকার চিত্রটি আরও করুণ। ঢলের পানি নামলেও এখনও গ্রামীণ রাস্তা ও বাড়ির উঠানে কোমর সমান পানি। এর মধ্যেই জীবনের চরম সংকটের মুখোমুখি হয়েছে এক ব্যাটারিচালিত রিকশাচালকের পরিবার।

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ঘরের ভেতর পানি ঢুকে পড়ার এক সপ্তাহ পর সোমবার (১৩ জুলাই) ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় অবর্ণনীয় দুর্ভোগের চিত্র। সাংবাদিক পরিচয় পেয়ে বুকভরা ক্ষোভ আর চোখে জল নিয়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা মাইমুনা বেগম।

তিনি জানান, তার স্বামী মোহাম্মদ ফুরকান পেশায় একজন অটোরিকশা চালক। এক সপ্তাহ আগে মুষলধারে বৃষ্টির সময় ব্যাটারিচালিত রিকশাটি বাড়ির পাশে নিরাপদে রেখেছিলেন। কিন্তু পাহাড়ি ঢলের পানি যে তাদের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এবং রাস্তা ও উঠানে প্রায় ছয় ফুট পানি হয়ে যাবে, তা তারা কল্পনাও করতে পারেননি। চোখের সামনেই বন্যার পানিতে তলিয়ে বিকল হয়ে যায় ফুরকানের উপার্জনের একমাত্র মাধ্যমটি। সোমবার বিকেলে পানি কিছুটা কমলে প্রতিবেশীদের সহায়তায় নষ্ট হয়ে যাওয়া গাড়িটি ঠেলে গ্যারেজে নিয়ে গেছেন ফুরকান। তবে গাড়ি ঠিক হলেও তা বাড়িতে আনার উপায় নেই, কারণ ভেতরের রাস্তায় এখনও কোমর সমান পানি।

মাইমুনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সপ্তাহ ধরে আমরা পানিবন্দি। আমরা বেঁচে আছি নাকি মরে গেছি, কেউ খবরও নেয়নি। ঘরে যা ছিল খেয়েছি, না খেয়ে উপবাসও থেকেছি।

জানা গেছে, রবিবার বিকেলে শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদের মাধ্যমে খবর পেয়ে ইউনিয়ন পরিষদে যান ফুরকান। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে শুকনা খাবার দেওয়া হয়। এই এক সপ্তাহে ওই একমুঠো শুকনা খাবার ছাড়া আর কোনো সরকারি বা বেসরকারি সাহায্য তাদের ভাগ্যে জোটেনি।

আরেক স্থানীয় নারী হুরে জান্নাত ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকাল ফেসবুক আর মিডিয়ায় যে সব জায়গায় বেশি প্রচার হচ্ছে, সবাই সেখানেই গিয়ে খাবার দিচ্ছে। আমাদের এই কোমর পানিতে কেউ আসতে চায়নি।

এ দিকে ফুরকানের পরিবারের কাছে বন্যার কারণে উপার্জনের পথ বন্ধ হওয়ার চেয়েও এখন বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এনজিওর ঋণের কিস্তি। পরিবারটির বর্তমানে বিভিন্ন এনজিওর প্রায় ৬ লাখ টাকার ঋণের বোঝা রয়েছে।

মাইমুনা বলেন, ‘আজকে এই চরম বিপদের মধ্যেও এনজিওর অফিসাররা এসে কিস্তির টাকার জন্য চাপ দিয়েছেন। টাকা দিতে না পারায় হুমকি দিয়েছেন। ছোট বাচ্চাটাকে নিয়ে এখন পানির ভয় করব, নাকি কিস্তির টাকার চিন্তা করব?’

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ চরম অমানবিক জীবনযাপন করছে। আকাশ পরিষ্কার হওয়ায় প্রধান সড়কগুলো সচল হলেও পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কষ্ট এখনও কমেনি। উপার্জনের বাহন বিকল হওয়া এবং মাথার ওপর ৬ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালক ফুরকানের মতো পরিবারগুলোর এখন একটাই দাবি অবিলম্বে সরকারি পুনর্বাসন সহায়তা প্রদান এবং এনজিওর কিস্তি সাময়িকভাবে স্থগিত করা হোক।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, আমরা সারাদিন উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নিচ্ছি এবং রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করছি। আজও বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এই পরিবারটির বিষয়েও আমরা অবগত রয়েছি। তাদের প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই করা হবে। সকালে আমি নিজেই ওই পরিবারের কাছে যাব। তাদের খোঁজখবর নেব এবং পাশে থাকার চেষ্টা করব।

রকিবুল হাসান/থিওটোনিয়াস/

হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
ছবি: খবরের কাগজ

ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ৫রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শহীদুল হক মুন্সি খবরের কাগজকে বলেন, পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাজল সরকার/থিওটোনিয়াস/