চট্টগ্রাম মহানগরীতে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ ফুটপাত দখলমুক্ত ও উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর নিউমার্কেট-সংলগ্ন জিপিওর মোড় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা।
এ সময় ব্যবসায়ীরা নগরের দীর্ঘদিন দখলে রাখা হকার্সদের উচ্ছেদ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীমকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে তারা মেয়রের কাছে নগরকে সুন্দর ও দৃষ্টিনন্দন করার এবং ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী এবং বীর চট্টলার সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় স্টেশন রোড হয়ে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় হয়ে কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ের শহীদ কামাল উদ্দীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
দেবাশীষ পাল বলেন, ‘মেয়র রেজাউল করিমের নেতৃত্বে প্রতিনিয়ত জনদুর্ভোগ নিরসনে কাজ করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রাম মেয়রের এসব জনহিতকর কাজকে বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চট্টগ্রামের সচেতন ছাত্র যুবসমাজ তাদের এই চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’
ফুটপাত দখলমুক্ত করতে সিটি মেয়রের চলমান অভিযানকে স্বাগত জানান ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, মারুফ আমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্, মো. ইসমাঈল, মো. শরীফ, সালাউদ্দিন, সোহেল রানা, অর্জুন দাশ, আবু নাসের জুয়েল, সারোয়ার হোসেন মো. সাজিবুল ইসলাম সজিব, মোশারফ আলী শাপলু, রমজান আলী, তানভীর বিন হাসান, নজরুল ইসলাম, আলী নুর রুবেল, মো. আরমান, মো. শোয়েব, বিভূ দেব নাথ, ইউসুফ সানি, মাকসুদুর রহমান, মোমিনুল হক বাপ্পি, নজরুল ইসলাম সোহেল, মো. মাসুম, আব্দুর রহিম, হোসনে, মুরাদ মাহিন, রাসেল হোসেন বাবু, সোলাইমান জিকু, হৃদয় কুমার দাশ, আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
ইফতেখারুল/পপি/অমিয়/