ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
সিলেটে বালুমহালে ড্রেজিংয়ের দাপটে ‘বিপথে’  বারকি, বিজিবির অভিযানে জব্দ ১৫ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে বাংলাদেশি আটক সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০ পল্লবীতে সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার ন্যাটো সম্মেলনের আগে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮ জুনে দুর্ঘটনায় প্রাণহানি ৪৩৮, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বেশি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় শি জিনপিং ইসলামের প্রথম শহীদ একজন নারী নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ ফিট না হলেও নরওয়ের বিপক্ষে বেঞ্চে রাফিনহা হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচুম’ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! কোথায় সমস্যা হচ্ছে আর্জেন্টিনার? খামেনির শোকসভায় প্রতিশোধের বার্তা প্রচার করছে ইরান! দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি, ঢাকার বাতাস আজ সহনীয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত সাম্বার ছন্দ নাকি ভাইকিং ঝড়? হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ এর নতুন শোরুম চালু

বেসিসের চট্টগ্রাম সদস্যদের মিটআপ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘টিম স্মার্ট’

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট: ০২ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘টিম স্মার্ট’
ছবি : খবরের কাগজ

দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-এর (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে সংগঠনটির চট্টগ্রামের সদস্যদের সঙ্গে প্যানেল ‘টিম স্মার্ট’র পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২টায় নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর দ্য এক্সচেঞ্জ মিটিং রুমে এ সভার আয়োজন করা হয়।

অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া ‘টিম স্মার্ট’ প্যানেলে একঝাঁক তরুণ প্রার্থীরা রয়েছেন।

সভায় মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, এই নির্বাচনের জন্য আমরা বছর দুয়েক আগে থেকেই প্রস্তুতিগ্রহণ শুরু করেছিলাম। আমরা জানার চেষ্টা করেছি সদস্যরা কী চায় এবং আমাদের প্রয়োজনটা কোথায়। এই ভাবনাগুলোকে অ্যানালাইসিস করে আমরা ঠিক করেছি টিমটা কেমন হওয়া উচিত। এসব কথা মাথায় রেখেই আমরা টিম স্মার্টকে সাজিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের জন্য প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বেসিস হবে নিউক্লিয়াস। সে কারণে আমরা একটি স্মার্ট বেসিস গড়তে চাই ৷ তাই আমাদের সদস্যদের কীভাবে বিভিন্ন সেক্টরে ভালোভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। বেসিসের ঢাকার বাইরে যারা আছে তাদেরকে নিয়ে রিজিওনাল চ্যাপ্টার করা পরিকল্পনা আমাদের আছে। সেখানে একজন চেয়ারম্যান থাকবে এবং অফিসও থাকবে।

নির্বাচনে এই প্যানেলটি থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়া নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বেসিস পুরো বাংলাদেশের একটি সংগঠন। চট্টগ্রামে আমাদের প্রায় ৭০ জনের মতো সদস্য রয়েছেন। এর মধ্যে ভোটার রয়েছেন ৩৫ জন। গত ২৫ বছরে চট্টগ্রাম থেকে বিএসএস এর পরিচালক পদে কেউ নির্বাচিত হয়নি। তবে এবার আমি নির্বাচন করছি৷

তিনি বলেন, যদি আমাদের প্যানেল নির্বাচিত হয় তবে আমরা সবাই মিলে চট্টগ্রামের যারা আইসিটি ব্যবসায়ী আছে তাদের সমস্যার জন্য এখানে রিজিওনাল অফিস খুলবো। পাশাপাশি চট্টগ্রাম থেকে যেন ভবিষ্যতে এই সংগঠনে আরও নেতৃত্ব উঠে আসে সেজন্য গঠনতন্ত্র পরিবর্তন করবো। এটা আমাদের চট্টগ্রামের আইসিটি ব্যবসায়ীদের কাছে আমার ওয়াদা।

‘নগদ লিমিটেড বাংলাদেশে প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে নগদ ডিজিটাল ব্যাংক লঞ্চ হতে পারে। ডিজিটাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমাদের জামানত ছাড়া লোন দিতে হবে। আর আমি যেহেতু নগদের নির্বাহী পরিচালক পদে আছি, এই সুযোগ-সুবিধা আমি আমার আইসিটি ব্যবসায়ীদের দিতে চাই। যাতে তারা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।’ বলেন তিনি।

এই প্যানেল থেকে আরও লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আল মামুন, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস্ লিমিটেডের পরিচালক ও সিইও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।

প্যানেল থেকে অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী অ্যাডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা (সিইও) লুতফি চৌধুরী ও আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো।

উল্লেখ্য, আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৮ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

সিলেটে বালুমহালে ড্রেজিংয়ের দাপটে ‘বিপথে’  বারকি, বিজিবির অভিযানে জব্দ ১৫

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
সিলেটে বালুমহালে ড্রেজিংয়ের দাপটে ‘বিপথে’  বারকি, বিজিবির অভিযানে জব্দ ১৫
বিজিবির অভিযানে জব্দ বারকি। ছবি: খবরের কাগজ
সিলেটে বালুমহালে যন্ত্রদানব ড্রেজিংয়ের দাপটে যন্ত্রবিহীন পরিবেশবান্ধব বারকি নৌকা আবার অবৈধ কাজে ব্যবহার শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮৬ লাখ টাকার চোরাইপণ্যের সঙ্গে জব্দ করা হয়েছে ১৫টি বারকি।
 
এবার বর্ষার শুরুতেই বারকি জব্দের এ ঘটনায় সংশ্লিষ্টরা বলছেন, সনাতন পদ্ধতিতে বালু-পাথর আহরণে এই নৌযানটির ব্যবহার ক্রমে বাধাগ্রস্ত হওয়ায় বারকি ‘বিপথে’ চলছে।
 
শনিবার (৪ জুলাই) বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুলাই গোপন সংবাদে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, এয়ার রাইফেল, আঙ্গুর, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছ, অবৈধ বালু-পাথর বহনকারী বারকি নৌকা আটক করে। জব্দ করা মালামালের আনুমানিক সিজারমূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।
 
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, 'সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
 
বিজিবির পৃথক দুটো অভিযানে বারকি জব্দের চিত্রে দেখা গেছে, সীমান্তের সোনালীচেলা ফাঁড়িতে ১১টি বারকি নৌকা জব্দ করা হয়েছে। আর সিলেটের শ্রীপুরে চারটি। মোট ১৫টি বারকি ব্যবহার করা হয়েছে অবৈধ কাজে।  
 
উল্লেখ্য, সিলেট অঞ্চলে জলপথে হাতে বাওয়া নৌযান বারকির প্রচলন প্রায় ৩০০ বছরের। স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে, ব্রিটিশ শাসনের গোড়াপত্তনকালে জলপথে চুন পরিবহনে ব্যয়বহুল জাহাজের বিপরীতে হাতে বাওয়া লম্বা আকৃতির এ নৌযানটি ‌'জন বারকি' নামক একজন ব্রিটিশ নৌ-কারিগর প্রথম তৈরি করেছিলেন। পরে তার নামে নৌযানটির নামকরণ ‘বারকি’ প্রতিষ্ঠা পায়। বর্ষা মৌসুমে একটি বারকি নৌকায় অন্তত চারজন শ্রমিকের জীবিকা নির্বাহ হয়।
 
বারকি-সংশ্লিষ্টরা বলছেন, সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত নদ-নদী ও বালু-পাথরমহলে লক্ষাধিক বারকি নাও চলাচল করে। এ নাওয়ের শ্রমিকেরা বারকিশ্রমিক হিসেবে পরিচিত। বালুমহালে ড্রেজিংয়ের ব্যাপক দাপটে বারকির ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি সনাতন পদ্ধতিতে পাথরমহাল চালু না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
আজহার/

সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের চেষ্টা করে রবিউল হোসেন নামে এক চোর। চুরি করতে গিয়ে ওই নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা এবং গোপনে ধারণ করা ভিডিও প্রকাশ করারও হুমকি দেয় চাের।   

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, রবিউল চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। কিছু টাকা ও মোবাইলও নিয়ে গেছে। 

ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার গভীর রাতে রবিউল হোসেন তার ঘরে ঢুকে গোপনে ভিডিও করে এবং গলায় ছুরি ধরে শরীরের কাপড় টানাটানি করতে থাকেন। এ ঘটনা থানা পুলিশকে জানালে ভিডিও প্রকাশ করে দেবে বলেও হুমকি দেন। এক পর্যায়ে প্রতিরোধের মুখে রবিউল চলে যান। একটি মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তিনি।       
 
গৃহবধূর স্বামী বলেন, সাগর থেকে মাছ ধরে সকালে ঘরে আসলে স্ত্রীর মুখে বিস্তারিত শুনে থানায় অভিযোগ করেছি। রবিউল নিশ্চিত হয়েছিল যে, আমি বাড়িতে নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সে। 

রবিউলের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।   

মুসলেহ উদ্দীন/অদিতি/

ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মারধর, শারীরিক লাঞ্ছনা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সখিপুর থানা ও ইউএনও বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। ইতোমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন আলী আসাদ মিয়া। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন দেলোয়ার হোসেন। অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দেরিতে আসেন এবং প্রায়ই কোনো কারণ ছাড়াই আগে চলে যান। প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া তাকে একাধিকবার মৌখিকভাবে বললেও তার কোনো পরিবর্তন হয়নি।

সবশেষ গত ২ জুলাই সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে দেলোয়ার হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করেন। ওইদিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন এবং জরুরি সভা নির্ধারিত থাকায় প্রধান শিক্ষক আসাদ তাকে ছুটি না নিয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। গলা চেপে ধরেন। মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী প্রধান শিক্ষক ‎আলী আসাদ মিয়া অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক দেলোয়ার দীর্ঘদিন ধরে সময় মতো বিদ্যালয়ে আসেন না। আমি তাকে অনেকবার অবহিত করেছি। গত ‎বৃহস্পতিবার (২ জুলাই) তিনি ছুটি চাইলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন এবং জরুরি সভা নির্ধারিত থাকায় তাকে ছুটি দিইনি। 

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ’আমার বাচ্চা অসুস্থ থাকায় আমি ছুটি চেয়েছিলাম, কিন্তু উনি বলেন ছুটি দেওয়া যাবে না। বিরক্ত হয়ে হাতাহাতি হয়ে যায় তখন মাথা ঠিক ছিল না।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ’আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার/খাদিজা রুমি/

হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা
ছবি: খবরের কাগজ

বর্ষার ভরা মৌসুম এলেই মেঘনা নদীজুড়ে রুপালি ইলিশের আশায় বুক বাঁধেন নোয়াখালীর হাতিয়া উপকূলের হাজার হাজার জেলে। সাধারণত বছরের এই সময়ে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। তবে চলতি মৌসুমে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ও হতাশাজনক চিত্র। প্রতিদিন গভীর রাতে নদীতে গিয়েও অধিকাংশ ক্ষেত্রে খালি হাতে কিংবা সামান্য কিছু মাছ নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। 

শনিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সূর্যমুখী ঘাট, কাদিরবাজার ঘাট, পাইতান ঘাট, চেয়ারম্যান ঘাট, নলচিরা ঘাট, চরচেঙ্গা ঘাট, মোহাম্মদপুর ঘাট ও তমরউদ্দিন ঘাটসহ বিভিন্ন চরাঞ্চলের জেলেপল্লি ঘুরে এমন পরিস্থিতির চিত্র দেখা যায়।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন গভীর রাত থেকে নদীতে মাছ ধরতে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না প্রত্যাশিত ইলিশ। অনেকেই সামান্য কিছু মাছ নিয়ে ফিরছেন, আবার কেউ কেউ প্রায় খালি হাতেই ঘাটে ফিরতে বাধ্য হচ্ছেন। ফলে মাছ বিক্রির আয় দিয়ে নৌকার জ্বালানি, বরফ, জাল রক্ষণাবেক্ষণ ও শ্রমিকের খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে। এতে ঋণ ও ধারদেনার বোঝা আরও বাড়ছে।

সূর্যমুখী ঘাটের জেলে আলা উদ্দিন বলেন, ’প্রতিদিন নদীতে নামছি, কিন্তু আগের মতো মাছ মিলছে না। কয়েকবার জাল ফেলেও তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সংসারের খরচ চালানো এখন খুব কঠিন হয়ে গেছে।’

চেয়ারম্যান ঘাটের জেলে মো. সফি আলম বলেন, ’তেল, বরফ আর খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। মাছ না পেলে খরচই ওঠে না। পরিবার নিয়ে এখন চরম দুশ্চিন্তার মধ্যে আছি।’

ইলিশের সংকটের প্রভাব পড়েছে স্থানীয় মাছের আড়তব্যবসার উপরও। সরবরাহ কমে যাওয়ায় অনেক আড়তে আগের মতো কর্মব্যস্ততা নেই।এতে ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।

কাদিরবাজার ঘাটের ব্যবসায়ী আব্দুস শহীদ বলেন, ’ভরা মৌসুমে সাধারণত ঘাটে ইলিশের স্তূপ পড়ে থাকে। এবার সেই চিত্র নেই। মাছ কম আসায় ব্যবসা একেবারে মন্দা, প্রতিদিনই লোসান গুনতে হচ্ছে।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, নদীতে স্রোত কমে যাওয়ার কারণে পলি পড়ে গভীরতা কমে যাচ্ছে। এ কারণে ইলিশ অন্যদিকে চলে যাচ্ছে। তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। আশা করছি বৃষ্টি বাড়লেই ইলিশের সংকট দূর হবে।

সাকিব/খাদিজা রুমি/

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত
নিহত সাবেক ছাত্রদল নেতা মাসেকুর রহমান লিটন/ ছবি: সংগৃহীত

নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা মাসেকুর রহমান লিটন ভূঁইয়া (৩৮) নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) রাতে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় চাঁন মিয়া স্টোরের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসেকুর রহমান লিটন বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, 'রাত প্রায় ৯টার দিকে নোয়াদিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিটন ভূঁইয়া নিহত হন। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

শাওন খন্দকার শাহিন/তামান্না রুপা/