ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:১৪ পিএম
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ছবি: খবরের কাগজ

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করছে বিএসএফ। 

রবিবার (৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারতের নগর এলাকা কলসীমোড়া বিএসএফ ক্যাম্প দিয়ে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়। 

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার উপস্থিত থেকে মরদেহ স্বজনদের কাছে তুলে দেন। এসময় তিনি জানান, ঘটনাটি অনাকাঙ্খিত এবং এই মৃত্যুর ঘটনায় তদন্ত হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আনোয়ার নামে ওই বাংলাদেশি নিহত হন। সীমান্তের ৬৬নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫০) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান।

এর আগে সকালে বিজিবি ৬০ এর অধিনায়ক এএম জাবের বিন জব্বার সাংবাদিকদের বলেন, সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে বিজিবি শুনেছে। এ বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ ঘটনার বিষয়টি অস্বীকার করে। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, স্থানীয়দের বরাতে বিজিবি জানতে পেরেছেন নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

সবশেষ দুপুরে ঘটনাস্থল জামতলা এালাকায় বিজিবি ও বিএসএফ ই-কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে সিদ্ধান্ত হয় কলসীমোড়া বিএসএফ ক্যাম্পের কাছে সীমান্তে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পরে বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তবর্তী এলাকা দিয়ে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

২নং বাকশিমুল ইউনিয়ন চেয়ারম্যান আবদুল করিম জানান, নিহত আনোয়ার চিনি চোরালানের শ্রমিক হিসেবে কাজ করতো। রবিবার সকালেও সে চিনি আনতে জামতলা যায়। সেখানেই এই ঘটনা ঘটে।

জামতলা গ্রামবাসী জানায়, গত এক সপ্তাহ ধরেই বিএসএফের সঙ্গে স্থানীয় সীমান্তবর্তী গ্রামবাসীর উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলে আসছিল। গত সপ্তাহে বাংলাদেশের ভেতরে ঢুকে বিএসএফের একজন সদস্য দু-একজন গ্রামবাসীকে ধাওয়া করার পর থেকে এই উত্তেজনা চলে আসছে। সে সময় ওই বিএসএফ সদস্যকে ধরে তার নিরাপত্তা সরঞ্জাম রেখে দেওয়ার ঘটনা ঘটে বলেও জানায় স্থানীয়রা। তবে বিজিবির চেষ্টায় ঘটনাটি মীমাংসা হলেও রবিবার আবার এক চিনি চোরচালান শ্রমিক বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

জহির শান্ত/এমএ/

চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পিএম
চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ
ছবিঃ খবরের কাগজ

টানা তিন দিনের অবিরাম বৃষ্টি আর মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই উপজেলার অন্তত ১৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আকস্মিক এই প্লাবনে তলিয়ে গেছে অভ্যন্তরীণ বেশ কিছু গ্রামীণ সড়ক, ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।  

সোমবার (৬ জুলাই) বিকেল পর্যন্ত মাতামুহুরী নদীর পানি অনেক বেড়ে গেলেও তা এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং বৃষ্টিপাত চলতে থাকায় দুই উপজেলার মানুষের চোখে-মুখে এখন শুধুই বড় কোনো বন্যার আতঙ্ক। বৃষ্টি না কমলে যেকোনো মুহূর্তে মাতামুহুরীর দুই কূল ছাপিয়ে গ্রাস করবে পুরো জনপদ। 

বন্যা পরিস্থিতির মধ্যেই চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী থেকে মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দর সংযোগ সড়ক নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।  

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির দেওয়া একটি অপরিকল্পিত বাঁধের কারণে ফাঁসিয়াখালী ও চিরিঙ্গা ইউনিয়নের অন্তত ৫টি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিরুপায় হয়ে ক্ষুব্ধ বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি রক্ষায় ওই মাটির বাঁধ কেটে পানি অপসারণের চেষ্টা চালাচ্ছেন। 

এদিকে টানা বৃষ্টিতে পাহাড়বেষ্টিত এলাকাগুলোতে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। 

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদ দেলোয়ার খবরের কাগজকে বলেন, ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। উজান থেকে আসা ঢলের পানি যাতে দ্রুত ভাটির দিকে নেমে যেতে পারে, সেজন্য উপকূলীয় সবকটি স্লুইস গেটের দরজা খুলে দেওয়া হয়েছে। পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত রাখা হয়েছে। 

রাজু দাশ/অদিতি/

বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ
ছবিঃখবরের কাগজ

বরগুনার তালতলীতে জনসাধারণের সুবিধাকে তোয়াক্কা না করে ব্যক্তিগত স্বার্থে একটি দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়স্থল (সাইক্লোন সেল্টার কাম স্কুল) নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আশ্রাফ সরদারের বিরুদ্ধে। এ ছাড়াও স্কুলের জমির ভুয়া দলিল ও নামজারি তৈরি এবং শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে খাস জমিতে ওয়াশ ব্লক নির্মাণেরও অভিযোগ রয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে তালতলী প্রেসক্লাব হলরুমে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার বলেন, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামে ৫১নং হেলেঞ্চাবাড়িয়া শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন হওয়ার কারণে নতুন ভবনের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সাইক্লোন সেল্টার কাম-স্কুল ভবন বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু জনসাধারণের সুবিধাকে তোয়াক্কা না করে জমিদাতা আশ্রাফ সরদার কেবল নিজের ব্যক্তিস্বার্থ ও সুবিধার জন্য আশ্রয়কেন্দ্রটি তার বাড়ির সীমানা ঘেঁষে স্থাপন করার পাঁয়তারা চালাচ্ছেন।

তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে সাইক্লোন সেল্টার কাম স্কুলটি গ্রামের লিংকরোড সংলগ্ন স্থানে স্থাপনের দাবি জানালেও বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়নি। এর আগে ১৭ লাখ ২৫ হাজার টাকা সরকারি ব্যয়ে বিদ্যালয়ে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। নিয়ম অনুযায়ী এটি স্কুলের নিজস্ব সীমানার ভেতরে নির্মাণ করার কথা থাকলেও, জমিদাতা প্রভাব খাটিয়ে স্কুলের সীমানার বাইরে সরকারি বন্দোবস্তকৃত খাস জমির ওপর নির্মাণ করেন।

তিনি আরও বলেন, স্কুলের নামে অর্পণকৃত জমির দলিলে ৭০ শতাংশ উল্লেখ থাকলেও নামজারি ৫টি দাগে দেখানো হয়েছে মাত্র ৪০ শতাংশ। এর মধ্যে ৩টি দাগের কোনো অস্তিত্ব দলিলে নেই এবং ইউনিয়ন ভূমি অফিসের বালামেও লিপিবদ্ধ নেই। তবে স্কুলের জমি বুঝে নেওয়ার দায়িত্ব প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির হলেও সাধারণ সদস্যদের অন্ধকারে রেখে জমিদাতার পুত্রবধূ সুমি আক্তারকে সভাপতি বানিয়ে জমিদাতার চক্রান্ত অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই স্কুলে অর্পণকৃত ৭০ শতাংশ জমির আসল দলিল ও নামজারি সঠিকভাবে যাচাই-বাছাই করে জমি চিহ্নিত করার এবং জনগণের দুর্ভোগ লাঘবে গ্রাম লিংকরোড সংলগ্ন স্থানে আধুনিক সাইক্লোন সেল্টার কাম স্কুলটি নির্মাণের জোর দাবি জানানো হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে স্থান নির্বাচন (সাইট সিলেকশন) ও মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন হয়েছে। এখন এলাকাবাসীর দাবি অনুযায়ী নতুন করে কাজ করতে গেলে পুরো প্রক্রিয়াটি আবারও শুরু করতে হবে। তারপরেও জনস্বার্থে এলাকাবাসীর দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের ওয়াশ ব্লকটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন। এছাড়া স্কুলের নামে অর্পণকৃত জমি বুঝে নেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মহিউদ্দিন/হীরা

দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার
ছবিঃ খবরের কাগজ

দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে পাচারের আগেই প্রায় দেড় কোটিরও বেশি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। 

সোমবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৫ জুলাই) পার্বতীপুর উপজেলার মালিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য পুষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

একইদিন দিনাজপুরের কাহারোল উপজেলার ইছাইল এলাকার একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।  

তবে অভিযানের সময় প্রত্নসম্পদ পাচারচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া পুষ্টি পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তির মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। 

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো সংরক্ষণের দায়িত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সুলতান মাহমুদ/অদিতি/

চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি
প্রকৌশলী জামাল উদ্দিন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রকৌশলী পর্যায়ে পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে মানববন্ধন ও আন্দোলন করেছিলেন ঠিকাদাররা। এর ফলে তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৬ জুলাই) এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) শীর্ষক প্রকল্পের (রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট, এলজিইডি, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম) উপ-পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনকে তার প্রেষণাদেশ প্রত্যাহার করে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে, চট্টগ্রাম জেলার বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে ঢাকা সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে এলজিইডির সদর দপ্তরের নগর ব্যবস্থাপনা ইউনিটের নগর পরিকল্পনাবিদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইফতেখারুল ইসলাম/হীরা

যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ এএম
যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার
প্রাইভেটকার উদ্ধার/ ছবি: খবরের কাগজ

মাগুরা জেলার শতখালী এয়ার জুট মিল সংলগ্ন এলাকায় ফেলে রাখা প্রাইভেটকার ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে মহাসড়কের পশ্চিম পাশে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির সামনের নম্বরপ্লেটে ঢাকা মেট্রো-গ-৩০-১০২৮ লেখা থাকলেও এর নিচে আরও একটি নম্বরপ্লেট থাকার বিষয়টি নজরে আসে। এছাড়া গাড়িটির পেছনে কোনো নম্বরপ্লেট ছিল না। গাড়ির একটি দরজা খোলা অবস্থায় ছিল এবং সামনের লাইট জ্বলছিল।

ধারণা করা হচ্ছে, গাড়িটি চালু অবস্থায় কিংবা ইগনিশনে চাবি রেখেই ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, গাড়িটি যশোর থেকে ঢাকামুখী পথে চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, পরিত্যক্ত গাড়িটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কেশবপুরে একটি গাড়ি চুরির ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

পুলিশ জানায়, গাড়িটির প্রকৃত মালিকানা, নম্বরপ্লেটের অসঙ্গতি এবং এটি কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কাসেমুর রহমান শ্রাবণ/তামান্না রুপা/