ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর মিরসরাইয়ে বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে গাভী বিতরণ যেভাবে চাকরি খুঁজবেন যেসব দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন পর্যটকরা গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরছেন দুই শতাধিক মানুষ

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৪, ০৩:৫২ পিএম
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরছেন দুই শতাধিক মানুষ
সেন্টমার্টিন থেকে ফেরত আসাদের একাংশ। ছবি: খবরের কাগজ

মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষ চলছে। বাংলাদেশ থেকে মর্টার শেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। সমুদ্রে চলমান বাংলাদেশি নৌযানেও গুলি করছে তারা। ফলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ। কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকার পর বিকল্প পথে তিনটি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছে দুই শতাধিক হোটেলকর্মী, শ্রমিক ও বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া দুই শতাধিক মানুষ। 

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ট্রলার তিনটি টেকনাফের উদ্দেশে রওনা দেয়।

অন্যদিকে গোলাগুলি অব্যাহত থাকায় সেন্টমার্টিনবাসীর জন্য জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বহনকারী নৌযান যেতে পারেনি। 

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। 

তিনি জানান, তিনটি ট্রলারে করে সেখানে ঈদের ছুটি বা বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া দুই শতাধিক মানুষকে নিয়ে রওনা হয়েছে। ট্রলারগুলো মূলত বঙ্গোপসাগর হয়ে টেকনাফে পৌঁছাবে। 

তিনি আরও জানান, খাদ্যসামগ্রী নিয়ে টেকনাফ থেকে নৌযান সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল সেটি যেতে পারেনি। কারণ গতকাল থেকে নাফ নদের একটি এলাকায় ব্যাপক গোলার শব্দ শোনা যাচ্ছে। বিকল্প পথে হয়তো আগামীকাল কক্সবাজার থেকে এই খাদ্যসামগ্রী পৌঁছাতে পারে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘কয়েকদিন ধরে এসব হোটেলকর্মী, কাজ করতে আসা শ্রমিক ও বিভিন্ন কাজে সেন্টমার্টিনে এসে আটকে পড়া এসব মানুষকে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে ফেরানো হচ্ছে টেকনাফে। সময় যত যাচ্ছে ততই অনিশ্চয়তা বাড়ছে দ্বীপের মানুষের মাঝে। খাদ্যসহায়তা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’ 

এদিকে শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘সীমান্তে রাতে খুব বেশি গুলির শব্দ শোনা গেছে। এখানে নাফ নদী থাকায় আমরা গোলার শব্দ শুনলেও ঠিক ওপারে কোন এলাকায় এ ঘটনা ঘটেছে সেটা বলা মুশকিল।’

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘হঠাৎ করে ফের মায়ানমারের গোলার বিকট শব্দে এপারের মানুষজনের মাঝে আতঙ্ক বাড়ছে। আমরা জেনেছি ওপারে যুদ্ধ তীব্র হচ্ছে, ফলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে তাই সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে।’

এদিকে মায়ানমারের মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিন-রাত নদী ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত বিজিবি ও কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি  সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সতর্ক অবস্থানে রয়েছি।’ 

মুহিববুল্লাহ মুহিব/ইসরাত চৈতী/অমিয়/

ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক!

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক!
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যবসায়ী জামিলুর রহমান সবুজ। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে ‘থ্রি স্টার ব্যাটারি হাউজ’ নামে যৌথ মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইজিবাইকে ব্যবহৃত ৮১টি ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ৮টায় উপজেলার ছলিমপুরের বড়ইচারা হাটে অবস্থিত থ্রি স্টার ব্যাটারি হাউজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এ ব্যবসাপ্রতিষ্ঠানের তিন মালিক জাকারিয়া সুমন, জামিলুর রহমান সবুজ ও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জামিলুর রহমান সবুজ জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে থ্রি স্টার ব্যাটারি হাউজে সাটার ভেঙে ইজিবাইকে ব্যবহৃত ৮১টি ব্যাটারি, নগদ অর্থ ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সবুজ জানান, চলতি বছরের ১ জানুয়ারি চুরির ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা করা হয়। কিন্তু মামলার পর পুলিশের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায়নি। মামলার ৬ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি, কোনো আলামত সংগ্রহ করেননি।

তিনি আরও জানান, চলতি বছরের ২৮ মে জাবির ট্রেডার্সে আরেকটি চুরি ঘটনা ঘটে। এখান থেকে ২ লাখ টাকার ইলেকট্রিক কেবলসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান খবরের কাগজকে বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার ধারাবাহিক বদলির কারণে থ্রি স্টার ব্যাটারি হাউজের ঘটনা তদন্তে বিলম্ব হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ এখন কাজ করবে।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস/

ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর
ছবি: খবরের কাগজ

২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো মন থেকে মুছতে পারেননি ফেনীবাসী। ঘরবাড়ি, ফসল আর সহায়-সম্বল হারানোর সেই ক্ষত এখনো দগদগে। এর মধ্যেই উজান থেকে আসা পাহাড়ি ঢল ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে ফেনীর প্রধান নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাম্প্রতিক সতর্কবার্তার পর জেলাজুড়ে নতুন করে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, বিশেষ করে চরাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা আবারও এক অজানা আশঙ্কায় দিন পার করছেন।

গত ২৪ ঘণ্টায়, ৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে নদীর পানি আরও বাড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘সোমবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।’

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্য ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়লে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সবচেয়ে বেশি দুশ্চিন্তা দেখা দিয়েছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বেড়িবাঁধগুলো নিয়ে। ২০২৪ সালের বন্যায় ভেঙে যাওয়া বাঁধগুলোর বেশ কিছু জায়গায় জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও তীব্র পানির চাপ তা কতটা সহ্য করতে পারবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর সংশয় রয়েছে।

২০২৪ সালের আগস্টে ফেনী জেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। ফুলগাজী উপজেলার বাসিন্দা মো. সাহেদ আতঙ্কের কথা জানিয়ে বলেন, ‘২০২৪ সালের বন্যার কথা মনে হলে এখনো রাতে ঘুম আসে না। ঘরের চাল পর্যন্ত পানি উঠেছিল। সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আবারও নদী উপচে পানি বাড়ার কথা শুনে বুকটা কাঁপছে।’

তবে মাঠপর্যায়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে আশ্বস্ত করেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ফেনীসহ পাঁচ জেলায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের একটি পূর্বাভাস রয়েছে। জেলায় বৃষ্টিপাত হচ্ছে। যদি অতিবৃষ্টি বা পাহাড়ি ঢল নামে, তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার। সেখানে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত নদীর পানি ৮ দশমিক ২৮ মিটারে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় সকাল থেকে নদীর পানি বাড়ছে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘নদীর পানির উচ্চতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তের ওপারে বৃষ্টিপাতের অবস্থাও নজরদারিতে রাখা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার মজুত এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো দুর্যোগ দ্রুত মোকাবিলা করা যায়।’

এর আগে, ২০২৪ সালের আগস্টে ফেনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় জেলার ছয়টি উপজেলার প্রায় ১৮ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। প্রাণ হারান অন্তত ২৯ জন। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লাখো মানুষকে মানবেতর জীবনযাপন করতে হয়েছিল। সেই ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। বিশেষ করে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার মানুষ নদীর পানি সামান্য বাড়লেই আতঙ্কিত হয়ে পড়েন।

রিফাত/

কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন
মানববন্ধন করেছে টিসিবি ডিলাররা/ ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে চুক্তি নবায়নের দাবিতে মানববন্ধন করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা।

ডিলারদের দাবি, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি নবায়ন করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলাররা অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে টিসিবির কার্যক্রম পরিচালনা করে আসছি। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এখনো চুক্তি সম্পাদন করা হয়নি। এতে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। অবিলম্বে তদন্ত প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করে আমাদের জীবিকা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। 

তারা বলেন, টিসিবি ডিলাররা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখায় তারা আর্থিক ও পারিবারিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।"

জিএম সিরাজ/তামান্না রুপা/

রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির
ছবি: খবরের কাগজ
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় গড়িয়ে পড়া গাছের গুঁড়ির চাপায় লক্ষ্মীবিলাশ চাকমা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্মীবিলাশ চাকমা নিহত দ্রোনোচার্জ্য চাকমার ছেলে।
 
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
লক্ষ্মীবিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতে বৃষ্টিপাতের ফলে বসতঘরের পাশের অংশে মাটিধসে পড়ে। লক্ষ্মীবিলাশ ধসে পড়া মাটি সরাতে গেলে উপর থেকে গাছের গুঁড়িটি গড়িয়ে তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে লক্ষ্মীর পরিবারকে সহায়তার আশ্বাস দেন। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়। 
 
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।
 
জিয়াউর জুয়েল/খাদিজা রুমি/

খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়ায় গুলিতে নিহত তিন তরুণের মরদেহ ঘটনার একদিন পরও স্বজনেরা নেননি। চব্বিশ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের কোনো স্বজন এখন পর্যন্ত মরদেহ নিতে থানায় বা হাসপাতালে আসেননি। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা আছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে স্বজনদের কাছে আহ্বান জানানো হয়েছে। আমরা অপেক্ষা করছি, পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে পদ্ম চাকমা (১৮), ধনা চাকমা (১৮) ও রিয়েল চাকমা (১৮) নিহত হন। নিহতদের মধ্যে পদ্ম চাকমা ও ধনা চাকমার বাড়ি রাঙামাটিতে এবং রিয়েল চাকমার বাড়ি পানছড়ি উপজেলায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধারের পাশাপাশি দুটি মিসফায়ার হওয়া গুলি, ১৪টি ব্যবহৃত গুলির খোসা এবং চারটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

এদিকে নিহত তিনজনই ইউপিডিএফের সদস্য বলে স্থানীয়রা জানালেও তা প্রত্যাখ্যান করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, এটি জেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনা ঘটেছে।

দিদারুল আলম/রিফাত/