ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার ব্রাজিলের বিদায়ে অবাক হননি পারেদেস ফিলিস্তিনিদের জন্য যার অনুভুতি নেই সে ‘মানুষই নয়’: মিশরের কোচ আজকের মুদ্রার বাজার: ৭ জুলাই, ২০২৬ কোমে পৌঁছেছে খামেনির মরদেহ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪ শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের বিলাসী যুবক থেকে ছেঁড়া চাদরের শহিদ স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ চীনে বন্যা ও বজ্রঝড়ে ১০ জনের প্রাণহানি যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার বিশ্বকাপে কোনো দলই একক আধিপত্য বিস্তার করতে পারছে না: স্কালোনি দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ ৬ দিন বিরতির পর বসছে সংসদ অধিবেশন হাতিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মিলনের মরদেহ উদ্ধার মাদারীপুরে ডিবি পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই পদত্যাগ করলেন রবার্তো মার্তিনেস পটিয়া পৌরসভার তিন  টেন্ডার নিয়ে বিতর্ক, বিক্ষুব্ধ স্থানীয় ঠিকাদাররা সোনারগাঁ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, ঢাকা ‘সহনীয়’ অবস্থানে পেকুয়ায় পাহাড় ধসে ১ শিশু নিহত সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ ১২ গ্রামবাসী সিলেটে ব্যবস্থাপনা ও ইজারা নিয়ে সিসিক-বাজার কমিটি দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের বিদায়ের পর লুকাকুর ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ ভাইরাল বালোগুনের লাল কার্ড বিতর্কে রেফারির পাশে ফিফা সোনারগাঁয় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের কালেক্টিভ ক্যাম্পে গৌরবময় অর্জন

খাদ্যসামগ্রীসহ সেন্টমার্টিনের পথে পণ্যবাহী জাহাজ

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৪, ০৪:৪২ পিএম
খাদ্যসামগ্রীসহ সেন্টমার্টিনের পথে পণ্যবাহী জাহাজ
ছবি: খবরের কাগজ

মায়ানমারের গোলাগুলির ঘটনায় ৯ দিন ধরে সেন্টমার্টিনে খাদ্যপণ্য পৌঁছায়নি। এতে দ্বীপে দেখা দিয়েছে খাদ্য সংকট। ৯ দিন পর প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছানো হচ্ছে খাদ্যপণ্য। 

শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে গেছে পণ্যবাহী জাহাজ ‘এমবি বার আউলিয়া’।

জেলা প্রশাসন জানায়, জাহাজে ২০০ টনের মতো খাদ্যসামগ্রী রয়েছে। যেখানে শাক-সবজি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, গ্যাস সিলিন্ডারসহ যাবতীয় খাদ্যসামগ্রী রয়েছে। এ ছাড়া কোরবানির ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনবাসীর জন্য পাঁচটি গরু দেওয়া হয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৯ দিন ধরে বন্ধ থাকার কারণে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠবে দ্বীপের মানুষ। জাহাজটিতে অন্তত দেড় থেকে দুই মাসের খাবার যাচ্ছে। এ ছাড়া চিকিৎসা বা বিভিন্ন কাজে কক্সবাজার এসে আটকাপড়া আরও দুই শতাধিক মানুষ এ জাহাজে করে ফিরছে।’ 

তিনি আরও বলেন, ‘জাহাজটিতে কোস্টগার্ড, বিজিবি, পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহাজটি না পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জাহাজটি আগামী এক মাস চলাচল সচল রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

‘এমবি বার আউলিয়া’-এর পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘সরকারের সহযোগিতায় দ্বীপের মানুষের পাশে থাকার জন্য কর্ণফুলী শিপিং কোম্পানি সব সময় বদ্ধপরিকর। তাই জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এ অনিশ্চয়তার মধ্যেও সেন্টমার্টিন যাত্রা করছে আমাদের জাহাজ এমবি বার আউলিয়া। আজকে বিশেষ ব্যবস্থায় যাচ্ছে। পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় আরও চালানো হবে।’ 

দ্বীপের ব্যবসায়ী অছিম উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘প্রশাসনের উদ্যোগে জাহাজের ব্যবস্থা করা হয়েছে। তাই চাল, ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কক্সবাজার থেকে জাহাজে করে সেন্টমার্টিন নিয়ে যাচ্ছি। এখন দ্বীপে খাদ্য সংকট কেটে যাবে।’

খাদ্যপণ্যের পাশাপাশি দ্বীপে ফিরে যাচ্ছেন টেকনাফে আটকেপড়া অনেক বাসিন্দা। নিরাপদে দ্বীপে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করায় খুশি তারা। তবে তাদেব দাবি, জাহাজটি যেন মায়ানমারের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত চলাচল করে।

দ্বীপের বাসিন্দা আব্দুল রহিম বলেন, নিরাপদে জাহাজে করে সেন্টমার্টিন যেতে পারছি খুবই ভালো লাগছে। ১০ দিন টেকনাফে আটকে ছিলাম। এখন দ্বীপে ফিরছি।

গত বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গোপসাগর হয়ে চারটি ট্রলারে টেকনাফ ফিরেছেন ৩০০ যাত্রী এবং টেকনাফ থেকে দ্বীপে ফিরে যান ৫০০ বাসিন্দা।

মুহিববুল্লাহ মুহিব/পপি/

বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ
ছবিঃখবরের কাগজ

বরগুনার তালতলীতে জনসাধারণের সুবিধাকে তোয়াক্কা না করে ব্যক্তিগত স্বার্থে একটি দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়স্থল (সাইক্লোন সেল্টার কাম স্কুল) নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আশ্রাফ সরদারের বিরুদ্ধে। এ ছাড়াও স্কুলের জমির ভুয়া দলিল ও নামজারি তৈরি এবং শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করে খাস জমিতে ওয়াশ ব্লক নির্মাণেরও অভিযোগ রয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে তালতলী প্রেসক্লাব হলরুমে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার বলেন, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামে ৫১নং হেলেঞ্চাবাড়িয়া শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝুকিপূর্ন হওয়ার কারণে নতুন ভবনের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সাইক্লোন সেল্টার কাম-স্কুল ভবন বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু জনসাধারণের সুবিধাকে তোয়াক্কা না করে জমিদাতা আশ্রাফ সরদার কেবল নিজের ব্যক্তিস্বার্থ ও সুবিধার জন্য আশ্রয়কেন্দ্রটি তার বাড়ির সীমানা ঘেঁষে স্থাপন করার পাঁয়তারা চালাচ্ছেন।

তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে সাইক্লোন সেল্টার কাম স্কুলটি গ্রামের লিংকরোড সংলগ্ন স্থানে স্থাপনের দাবি জানালেও বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়নি। এর আগে ১৭ লাখ ২৫ হাজার টাকা সরকারি ব্যয়ে বিদ্যালয়ে একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। নিয়ম অনুযায়ী এটি স্কুলের নিজস্ব সীমানার ভেতরে নির্মাণ করার কথা থাকলেও, জমিদাতা প্রভাব খাটিয়ে স্কুলের সীমানার বাইরে সরকারি বন্দোবস্তকৃত খাস জমির ওপর নির্মাণ করেন।

তিনি আরও বলেন, স্কুলের নামে অর্পণকৃত জমির দলিলে ৭০ শতাংশ উল্লেখ থাকলেও নামজারি ৫টি দাগে দেখানো হয়েছে মাত্র ৪০ শতাংশ। এর মধ্যে ৩টি দাগের কোনো অস্তিত্ব দলিলে নেই এবং ইউনিয়ন ভূমি অফিসের বালামেও লিপিবদ্ধ নেই। তবে স্কুলের জমি বুঝে নেওয়ার দায়িত্ব প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির হলেও সাধারণ সদস্যদের অন্ধকারে রেখে জমিদাতার পুত্রবধূ সুমি আক্তারকে সভাপতি বানিয়ে জমিদাতার চক্রান্ত অনুযায়ী সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই স্কুলে অর্পণকৃত ৭০ শতাংশ জমির আসল দলিল ও নামজারি সঠিকভাবে যাচাই-বাছাই করে জমি চিহ্নিত করার এবং জনগণের দুর্ভোগ লাঘবে গ্রাম লিংকরোড সংলগ্ন স্থানে আধুনিক সাইক্লোন সেল্টার কাম স্কুলটি নির্মাণের জোর দাবি জানানো হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে স্থান নির্বাচন (সাইট সিলেকশন) ও মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন হয়েছে। এখন এলাকাবাসীর দাবি অনুযায়ী নতুন করে কাজ করতে গেলে পুরো প্রক্রিয়াটি আবারও শুরু করতে হবে। তারপরেও জনস্বার্থে এলাকাবাসীর দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের ওয়াশ ব্লকটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছেন। এছাড়া স্কুলের নামে অর্পণকৃত জমি বুঝে নেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মহিউদ্দিন/হীরা

দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার
ছবিঃ খবরের কাগজ

দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে পাচারের আগেই প্রায় দেড় কোটিরও বেশি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। 

সোমবার (৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৫ জুলাই) পার্বতীপুর উপজেলার মালিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য পুষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

একইদিন দিনাজপুরের কাহারোল উপজেলার ইছাইল এলাকার একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।  

তবে অভিযানের সময় প্রত্নসম্পদ পাচারচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া পুষ্টি পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তির মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। 

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো সংরক্ষণের দায়িত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সুলতান মাহমুদ/অদিতি/

চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে বদলি
প্রকৌশলী জামাল উদ্দিন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রকৌশলী পর্যায়ে পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে মানববন্ধন ও আন্দোলন করেছিলেন ঠিকাদাররা। এর ফলে তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (৬ জুলাই) এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) শীর্ষক প্রকল্পের (রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট, এলজিইডি, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম) উপ-পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনকে তার প্রেষণাদেশ প্রত্যাহার করে চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে, চট্টগ্রাম জেলার বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে ঢাকা সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে এলজিইডির সদর দপ্তরের নগর ব্যবস্থাপনা ইউনিটের নগর পরিকল্পনাবিদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইফতেখারুল ইসলাম/হীরা

যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:০৯ এএম
যশোর-মাগুরা মহাসড়কে রহস্যজনক প্রাইভেটকার উদ্ধার
প্রাইভেটকার উদ্ধার/ ছবি: খবরের কাগজ

মাগুরা জেলার শতখালী এয়ার জুট মিল সংলগ্ন এলাকায় ফেলে রাখা প্রাইভেটকার ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল থেকে মহাসড়কের পশ্চিম পাশে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির সামনের নম্বরপ্লেটে ঢাকা মেট্রো-গ-৩০-১০২৮ লেখা থাকলেও এর নিচে আরও একটি নম্বরপ্লেট থাকার বিষয়টি নজরে আসে। এছাড়া গাড়িটির পেছনে কোনো নম্বরপ্লেট ছিল না। গাড়ির একটি দরজা খোলা অবস্থায় ছিল এবং সামনের লাইট জ্বলছিল।

ধারণা করা হচ্ছে, গাড়িটি চালু অবস্থায় কিংবা ইগনিশনে চাবি রেখেই ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, গাড়িটি যশোর থেকে ঢাকামুখী পথে চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, পরিত্যক্ত গাড়িটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। গাড়ির মালিক সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কেশবপুরে একটি গাড়ি চুরির ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

পুলিশ জানায়, গাড়িটির প্রকৃত মালিকানা, নম্বরপ্লেটের অসঙ্গতি এবং এটি কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কাসেমুর রহমান শ্রাবণ/তামান্না রুপা/

দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
দিনাজপুরে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুব নাগরিক শক্তির নেতাসহ গ্রেপ্তার ৫
যুব নাগরিক শক্তি বিভাগ রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেন। ছবি: খবরের কাগজ

দিনাজপুরে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব নাগরিক শক্তির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিদের কোতোয়ালি থানায় নেওয়ার পর তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আরও দুইজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের পাঁচমাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার নিজ খামারবাড়ি থেকে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তিকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও প্রথমদিকে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসসহ আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে অপহৃত আব্দুস সামাদের ছেলে বাদী হয়ে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করলে আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলয়ের পরিচয়ধারী কয়েকজন নেতা-কর্মী কোতোয়ালি থানায় জড়ো হন।

অভিযোগ রয়েছে, তারা পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশ ও উপস্থিত স্থানীয় জনগণের বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানায়, থানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকেই সমজিদুল মিনহাজ ও হৃদয় হোসেনকে আটক করা হয়। পরে তাদেরও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অপহরণের শিকার আব্দুস সামাদ অভিযোগ করেন, শনিবার রাতে খামারবাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সারারাত বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। ভোরে একটি কবরস্থানে নিয়ে গিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা তার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে ১২ লাখ টাকায় সমঝোতা হয়।

তিনি বলেন, ‘অপহরণকারীরা তাকে বাধ্য করে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে। তাদের নির্দেশনা অনুযায়ী ছেলেকে গোর-এ-শহীদ বড় ময়দানে টাকা নিয়ে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং আরিফ মুন, হাসিন ইশরাক মিম ও আজমির হোসেনকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে।’

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, ’অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়  করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুলতান মাহমুদ/আজহার/