ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে লাল কার্ডের আপিলের সুযোগ নেই, বাড়তে পারে শাস্তি শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ দেসাব্রে উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে হামলা, নিহত ৮ মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী, শিক্ষকদের পেটালেন অবিভাবকরা

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী, শিক্ষকদের পেটালেন অবিভাবকরা
ছবি: খবরের কাগজ

কুমিল্লার চান্দিনায় ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক পরীক্ষার হলে হঠাৎ ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন সহকারী শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করেন অবিভাবকরা।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালিয়ে তাদের মারধর করা হয়।

আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ, বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুছ, হিসাববিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন এবং ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াছকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে এবং শার্ট ছিঁড়ে লাঞ্ছিত করা হয়েছে।

জানা যায়, রবিবার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির গণিত পরীক্ষা চলছিল। সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ৯নং কক্ষের অষ্টম শ্রেণির এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েলে সহপাঠী ও শিক্ষকরা তাকে পৃথক কক্ষে নিয়ে মাথায় ও চোখে-মুখে পানি দিয়ে বিশ্রামের ব্যবস্থা করেন। এর কিছুক্ষণের মধ্যেই ওই কক্ষের আরও ১৪ ছাত্রী একই ভাবে অসুস্থতা বোধ করায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর ১১ জনকে বাড়িতে পাঠিয়ে বাকি চারজনকে ভর্তি রাখা হয়।

পরে দুপুর দুইটা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হলে ১৫-২০ জন অবিভাবক বিদ্যালয়ে এসে শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালায়। তারা বিদ্যালয়ের প্রতিটি পরীক্ষার হলে শিক্ষার্থী মৃত্যুর গুজব রটিয়ে সবাইকে পরীক্ষা হল থেকে বের করে দেয়।

আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাদেকুর রহমান কিরণ জানান, অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন তারা ‘প্যানিক অ্যাটাক’ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা শেষে তাদের সবাই সুস্থ আছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হওয়ার পর কয়েকজন শিক্ষক অফিসকক্ষে পরীক্ষার খাতা গুছানোর সময় ১৫-২০ জন লোক এসে মারধর শুরু করেন। এতে চার শিক্ষক আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, ‘প্যানিক ডিজঅর্ডারে’ আক্রান্ত হয়ে এমনটি ঘটেছে। মূলত এটি কোনো বড় সমস্যা নয়। এতে একজনের দেখাদেখি অন্যরাও আক্রান্ত হয়। তাদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, গুজব রটিয়ে কিছু অভিভাবক এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নাজিয়া হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।

মেহেদী/অমিয়/

রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
রূপগঞ্জে তৌহিদী জনতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবিঃ খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওরস অনুষ্ঠানে কুরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার সময় কিছু ব্যক্তি কর্তৃক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বুধবার (১ জুলাই) উপজেলার ভুলতা বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৌহিদী জনতার পক্ষ থেকে মাওলানা মাহবুবুর রহমান দাবি পাঠ করেন এবং হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাত দফা দাবি তুলে ধরেন।

বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তিন দফা কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান আজাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা মুফতি নূরুল হক ভহবা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা কামরুল হাসান, মাওলানা মাহবুব জালালাবাদী, মাওলানা ইউসুফ ফারদী প্রমুখ।  

রুবেল শিকদার/অদিতি/

রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
রাঙামাটিতে ইয়াবাসহ সেচ্ছাসেবক দলের সদস্য গ্রেপ্তার
সেচ্ছাসেবক দলনেতা আব্দুল্লাহ আল নোমান

রাঙামাটির বাঘাইছড়িতে ১০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে সেচ্ছাসেবক দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) তাকে রাঙামাটি জেলা আদালতে নেওয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা বলেন, বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাতুব্বরপাড়া ব্রিজের উপর থেকে গতকাল রাতে আব্দুল্লাহ আল নোমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জিয়াউর রহমান/তামান্না রুপা/

চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে
ছবিঃ খবরের কাগজ

চাঁদপুর জেলার মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৮৭ শতাংশই পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকদের। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায়  সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামীণ জনপদে।

গত কয়েক দিনের তীব্র গরম ও বিদ্যুতের বাড়তি চাহিদার সময় পল্লী এলাকায় বিদ্যুৎ ঘাটতি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। এতে বিভিন্ন এলাকায় দিনে ও রাতে বারবার লোডশেডিং হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

জেলার বিদ্যুতের মোট চাহিদা ২৩৩ মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকদের চাহিদা ২০২ মেগাওয়াট এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন গ্রাহকদের চাহিদা ৩১ মেগাওয়াট। 

বুধবার (১ জুলাই) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক গোবিন্দ আগারওয়াল জানান, তাদের আওতাধীন উপজেলাগুলোতে বিদ্যুতের চাহিদা ৯২ মেগাওয়াট। গ্রাহকসংখ্যা প্রায় চার লাখ। বর্তমানে শতভাগ বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক আতিকুজ্জামান জানান, তাদের আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ১১০ মেগাওয়াট এবং গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। বর্তমানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, চাঁদপুর শহর এলাকায় তাদের প্রায় ৭৫ হাজার গ্রাহক রয়েছে। এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা প্রায় ৩১ মেগাওয়াট। চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ সংকটের সময় প্রতিদিন ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দিতে হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেই অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই চাঁদপুরে বিদ্যুৎ বরাদ্দ নির্ধারণ করা হয়। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেলে জেলার পল্লী ও শহর- উভয় এলাকাতেই এর প্রভাব পড়ে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় আগের তুলনায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গ্রাহকরাও কিছুটা স্বস্তি পেয়েছেন। 

ফয়েজ আহমেদ/অদিতি/

কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলাউদ্দিন ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদ খানের ছেলে।
 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন খবরের কাগজকে জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল আলাউদ্দিন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে।
 
তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
বাদল সাহা/থিওটোনিয়াস/

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ
ছবিঃ খবরের কাগজ

মাদারীপুরে একটি পিকআপভ্যান থেকে প্রায় কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।  

বুধবার (১ জুলাই) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকা থেকে পিকআপের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন- পিকআপচালক নাদিম মিয়া (২৭), আতাহার মিয়া (৬২) এবং মোহাম্মদ সোহেল রানা (৫৪)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবারকদি এলাকার একটি পিকআপভ্যানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ কার্টন নকল সিগারেট জব্দ করা হয়। ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। তারা জানান, এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।  

জব্দ করা সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টন সিগারেট রয়েছে। 

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেটবোঝাই পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।  
 
তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় হুমকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে অভিযান চলবে। 

রফিকুল ইসলাম/অদিতি/