ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

কু‌ড়িগ্রা‌মে গরু আনতে গিয়ে বজ্রপা‌তে নারীর মৃত্যু

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:০৬ পিএম
কু‌ড়িগ্রা‌মে গরু আনতে গিয়ে বজ্রপা‌তে নারীর মৃত্যু
বজ্রপাতে নিহত নারীর বাড়িতে প্রতিবেশীদের ভিড়। ছবি: খবরের কাগজ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধুর মৃত্যূ হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বেলা ১১টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গোয়াল ঘ‌রে গরু আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। এতে চা‌মেলী রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, ‘ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনিব্যবস্থা নেওয়া হ‌বে।’

সিরাজ/সুমন/

চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে দেয়ালধসে একজন নিহত হয়েছে এবং শিশুসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও প্রশাসনের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পূর্ব নাসিরাবাদ রহমান নগর বি ব্লকের ৪ নম্বর রোডের মাথায় প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ ধসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ মামুন বলেন, বিকেল সাড়ে দিনটার দিকে বিকট শব্দে একটি দেওয়াল ভেঙে পড়ে। এতে একজন দেওয়ালের নীচে চাপা পড়েছে। তাকে উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

নাঈম/

টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে পানি ওঠা ও গাছ পড়ায় পর্যটন এক্সপ্রেসসহ দুটি ট্রেন আটকে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রবল বৃষ্টিতে পানি ওঠায় চট্টগ্রামের জানালী হাট স্টেশনের কাছে রেললাইনের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। অপরদিকে রেল লাইনে গাছ পড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস আটকে গেছে দোহাজারিতে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে এসেছিল সকালে।  কিন্তু সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনটিতে প্রায় ৮০০ জন যাত্রী ছিলেন। 

জানালী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন খবরের কাগজকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থামিয়ে দেওয়া হয়েছে। রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অপরদিকে, দোহাজারিতে প্রবাল এক্সপ্রেস আটকে আছে। সেখানে রেল লাইনে গাছ পড়েছিল। এতে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পানি সরে গেলে রেললাইন নিরাপদ হলে ট্রেন ছাড়বে।

এসএন/

কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার, অমানুষিক নির্যাতনে এক তরুণের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূলহোতা মো. সেলিম রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ (টাঙ্গাইল) ও র‍্যাব-১০ সদর কোম্পানির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সেলিম রানা টাঙ্গাইল জেলার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) ও ভাতিজা রানা হামিদকে (২৫) কম্বোডিয়ায় ভালো চাকরির আশ্বাস দেন সেলিম রানা ও তার সহযোগীরা। এজন্য ২০২৫ সালের ৩ জানুয়ারি ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা নেয়। পরে তাদের ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠানো হয়।

কম্বোডিয়ায় পৌঁছানোর পর তারা বুঝতে পারেন, চাকরির আশ্বাস ছিল প্রতারণা। কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তারা। একপর্যায়ে অভিযুক্তরা তাদের পাসপোর্ট কেড়ে নেয়। বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে রাজু মিয়ার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রাজু মিয়ার বাবা নজর আলী বাদী হয়ে গত ৬ জুন টাঙ্গাইলের মির্জাপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।

মামলা পর থেকেই র‍্যাব ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম রানাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

জুয়েল/খাদিজা রুমি/

লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে রান্না করার লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

স্বজনরা খবরের কাগজকে জানান, সকালে রান্নার জন্য লাকড়ি আনতে রান্নাঘরে গেলে স্তূপে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক খবরের কাগজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রফিকুল/থিওটোনিয়াস/

নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করে অননুমোদিত শয্যাগুলো তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা শহর মাইজদীর নিউ শমরিতা হাসপাতাল ও মেঘনা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের অতিরিক্ত শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকায়, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেঘনা হাসপাতালকে ৩০ হাজার এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে কিছু হাসপাতাল অনুমোদনহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া অনেক হাসপাতালে রোগীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসার নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও রয়েছে। 

ইকবাল মজনু/খাদিজা রুমি/