ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র কারণ জানুন বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’ মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে যেভাবে শুরু হয়েছিল মেসি-অধ্যায় এআই ও ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রাম চালু করল আইএসইউ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর পাবলিক স্পিকিংয়ে মঞ্চ মাতাবেন যেভাবে মহাকাশে পতনশীল সুইফট অবজারভেটরি উদ্ধারে নাসার সফল অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের রাতের রানিতে সেজেছে পেকুয়ার পাহাড় নোয়াখালীর ২ হাসপাতালকে জরিমানা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ বাল্টিক সাগরের বুকে ২২ ঘণ্টার স্বপ্নযাত্রা দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: খবরের কাগজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরদৌসী খাতুন (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার (২৯ জুন) হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত ফেরদৌসী খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, ফেরদৌসী গত ২৩ জুন জ্বর ও শরীর ব্যথাসহ নানা জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত ২৫ জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

বর্তমানে রামেক হাসপাতালে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। তাদের মধ্যে পাঁচজন রাজশাহী, চারজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন দুইজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী ভর্তি হয়েছেন।

এনায়েত/সালমান/

চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
চট্টগ্রামে দেয়ালধসে নিহত ১, শিশুসহ আহত তিন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে দেয়ালধসে একজন নিহত হয়েছে এবং শিশুসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও প্রশাসনের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পূর্ব নাসিরাবাদ রহমান নগর বি ব্লকের ৪ নম্বর রোডের মাথায় প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ ধসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ মামুন বলেন, বিকেল সাড়ে দিনটার দিকে বিকট শব্দে একটি দেওয়াল ভেঙে পড়ে। এতে একজন দেওয়ালের নীচে চাপা পড়েছে। তাকে উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

নাঈম/

টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
টানা বৃষ্টির প্রভাব, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল ব্যাহত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে পানি ওঠা ও গাছ পড়ায় পর্যটন এক্সপ্রেসসহ দুটি ট্রেন আটকে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রবল বৃষ্টিতে পানি ওঠায় চট্টগ্রামের জানালী হাট স্টেশনের কাছে রেললাইনের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেখানে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। অপরদিকে রেল লাইনে গাছ পড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস আটকে গেছে দোহাজারিতে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর স্টেশন থেকে ছাড়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে এসেছিল সকালে।  কিন্তু সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইন পানির নিচে থাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনটিতে প্রায় ৮০০ জন যাত্রী ছিলেন। 

জানালী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন খবরের কাগজকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থামিয়ে দেওয়া হয়েছে। রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। অপরদিকে, দোহাজারিতে প্রবাল এক্সপ্রেস আটকে আছে। সেখানে রেল লাইনে গাছ পড়েছিল। এতে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পানি সরে গেলে রেললাইন নিরাপদ হলে ট্রেন ছাড়বে।

এসএন/

অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
অবিরাম বৃষ্টিতে ঝুঁকিতে বান্দরবান, খোলা হলো ২২০ আশ্রয়কেন্দ্র
ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য প্রাণহানি এড়াতে জেলার বিভিন্ন স্থানে ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জেলার থানচি ও রুমা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সাঙ্গু নদীসহ বিভিন্ন পাহাড়ি ঝিরি-ঝরনায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদীপথে ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন্দু, রেমাক্রী ও নাফাখুমসহ দুর্গম পর্যটন এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের ওপর পানি উঠে যাওয়ায় বান্দরবানের সঙ্গে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দুর্যোগে পাহাড়ধস, আকস্মিক বন্যা ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ধস ও পাহাড়ি ঢলে যাতে কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকা এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

রিজভী রাহাত,/এসএন

কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
কম্বোডিয়ায় মানবপাচার ও তরুণ নিহতের ঘটনার মূলহোতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

কম্বোডিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার, অমানুষিক নির্যাতনে এক তরুণের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূলহোতা মো. সেলিম রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ (টাঙ্গাইল) ও র‍্যাব-১০ সদর কোম্পানির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সেলিম রানা টাঙ্গাইল জেলার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) ও ভাতিজা রানা হামিদকে (২৫) কম্বোডিয়ায় ভালো চাকরির আশ্বাস দেন সেলিম রানা ও তার সহযোগীরা। এজন্য ২০২৫ সালের ৩ জানুয়ারি ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা নেয়। পরে তাদের ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠানো হয়।

কম্বোডিয়ায় পৌঁছানোর পর তারা বুঝতে পারেন, চাকরির আশ্বাস ছিল প্রতারণা। কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তারা। একপর্যায়ে অভিযুক্তরা তাদের পাসপোর্ট কেড়ে নেয়। বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে রাজু মিয়ার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় রাজু মিয়ার বাবা নজর আলী বাদী হয়ে গত ৬ জুন টাঙ্গাইলের মির্জাপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।

মামলা পর থেকেই র‍্যাব ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম রানাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

জুয়েল/খাদিজা রুমি/

লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
লাকড়ির স্তূপে বিষধর সাপ, প্রাণ গেল নারীর
ছবি: খবরের কাগজ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে রান্না করার লাকড়ি তুলতেই লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ গেল খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

স্বজনরা খবরের কাগজকে জানান, সকালে রান্নার জন্য লাকড়ি আনতে রান্নাঘরে গেলে স্তূপে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক খবরের কাগজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রফিকুল/থিওটোনিয়াস/