ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
সাতক্ষীরায় দাবি না মানলে ৬ জুলাই থেকে ডাকঘর কর্মচারীদের ধর্মঘটের হুঁশিয়ারি আমেরিকা: ২৫০ বছরের স্বাধীনতার আলো, সংগ্রাম আর স্বপ্নের এক অনন্য ইতিহাস সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ প্যারাগুয়ে ম্যাচে নেই ফরাসি তারকা চুয়ামেনি স্বৈরাচারী পথেই বর্তমান সরকার, বড় ধরনের পরিবর্তন আসন্ন: জিএম কাদের কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত স্ত্রী, সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড দলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’ সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম জাবিতে নবীন শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’, জড়িতদের দায় স্বীকার সৌদি আরবে হামলার হুমকি হুথিদের কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ

দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব: ফখরুদ্দিন মানিক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব: ফখরুদ্দিন মানিক
ছবি: সংগৃহীত

দাগনভূঞা-সোনাগী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দীন মানিক এবং সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মনির উদ্দিন মণি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দীন মানিক এবং সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মনির উদ্দিন মণি।

চেয়ারম্যান বলেন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাবৃত্তি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বিগত সময়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক অতিরিক্ত সচিব ড. খুরশিদ আলম, পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ ও সাখাওয়াত হোসেন, ইব্রাহীম বাহারী, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম ও কাজী মুহাম্মদুল্লাহ আজাদ, তারেক মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার মো. মাসুদ, অধ্যাপক জয়নুল আবেদীন খান, রফিকুল ইসলাম দুলাল, রেজাউল করিম সবুজ, তসলিম আলম, গাজী শাখাওয়াত হোসেন ও চৌধুরী মমিনউল্যাহসহ আরও অনেকে।

অন্যান্য বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাগনভূঞা-সোনাগাজীর টেকসই উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানটি আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

শফিকুল/রিফাত/

সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
সিলেট সীমান্তে ভারতীয় ৪ এয়ারগান জব্দ
বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা করা ভারতীয় এয়ারগান। -খবরের কাগজ

সিলেট সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় চারটি এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় ৪৮ বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান এবং পরবর্তীতে ৪ জুলাই ১২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১টি ভারতীয় এয়ারগান জব্দ করে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, 'বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তামান্না রুপা/

ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎসংকটের কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এর পরও বাড়তি বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা সাধারণ গ্রাহকরা। তারা বলছেন গত মাসের চেয়ে বিল বেশি এসেছে।

অনেকে মনে করছেন, ‘জুন ক্লোজিংয়ের কারণে এমন বিল এসেছে’! আবার অনেকে ‘পেছনে অন্য কোনো কারণ রয়েছে’ বলেও মনে করছেন।

গত কয়েক দিন ধরে ভুক্তভুগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয় নিয়ে সমালোচনার ঝড় তুলছেন। পাশাপাশি প্রতিবাদও জানাচ্ছেন। 

প্রচণ্ড গরমে শুধু বয়স্ক লোকজনই নয়, কোমলমতি শিক্ষার্থী বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাধারণ জনজীবনও পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

একদিকে বিদ্যুৎসংকট, অপরদিকে বেশি বিল, এ ভোগান্তি নিয়ে মোখলেছুর রহমান নামে ধামরাইয়ের এক বাসিন্দা ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কমেন্টে সাধারণ গ্রাহকেরা তাদের নিজেদের ভোগান্তির কথা তুলে ধরে নানা মন্তব্য করতে শুরু করেন।

ওয়াসিম আকরাম রানা নামে এক গ্রাহক লিখেছেন, ‘গত মে মাসে বিল এসেছে মাত্র ৮০০ টাকা আর জুন মাসে এসেছে ১৯০০ টাকা। প্রায় দ্বিগুণ এর চেয়েও বিল বেশি এসেছে। বিদ্যুৎ অফিসের লোকজন কি তাহলে বিদ্যুৎ খরচের ইউনিট বেশি লিখেছেন নাকি অন্য কোন কারণ রয়েছে।’

বিপ্লব ঘোষ লিখেছেন, ‘গত মাসে বিদ্যুৎ বিল ছিল ২১ হাজার টাকা আর জুন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৩১ হাজার টাকা। প্রায় ১০ হাজার টাকা বিল বেশি এসেছে। এভাবে বিল বেশি আসতে থাকলে সাধারণ সেবাগ্রহীতারা বিপাকে পড়বে।’

মো: কাদের নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমার ৮০০ টাকার বিল এসেছে ৭০০০ হাজার টাকা। এটি কিভাবে সম্ভব। প্রায় ৭ গুনের বেশি বিল এসেছে।  পরিশোধ করা এখন কষ্ট সাধ্য বিষয়।’

শিপু আহমেদ লিখেছেন, ‘৭০০০ হাজার টাকার বিল পরিশোধ করতে হয়েছে ১২০০০ হাজার টাকা। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। সাধারণ জনগণ বিদ্যুৎ বিলের চাপে এখন দিশেহারা। এটিকে ভূতুরে বিল বললেও ভুল হবে।  এযেন এক ধরনের প্রকাশ্য  ডাকাতি।’

এ ছাড়াও তাসলিমা আক্তার, জুলহাস রাহাত, বোরহান উদ্দিন সহ প্রায় দুই শত মানুষ বিদ্যুৎ বিল নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। 

সাব্বির হোসেন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমারও বেশি বিল এসেছে। মে-জুন মাস হলো পল্লী বিদ্যুতের ডাকাতির মাস। জুন ক্লোজিং-এর নামে প্রচুর টাকা গড়মিল করে। ফলে গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই নিম্নমানের ডিজিটাল মিটার হলো তার হাতিয়ার। কিছু মিটার না চালালেও অটো পালসের মাধ্যমে কিলোওয়াট উঠতেই থাকে। এতে পল্লী বিদ্যুৎ হলো একটি বিষফোঁড়া দূর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।’

রুহুল আমিন/খাদিজা রুমি/ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত
নিহত যুবক। ছবি: খবরের কাগজ

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান হানিফ। মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ করতে যান তিনি। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, 'বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।'

হানিফের চাচা আরও বলেন, দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ে করার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে।

হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জুটন বনিক/তামান্না রুপা/

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
দিনাজপুর বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মশালার বক্তব্য রাখছেন প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম সরকার।

দিনাজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ারুল ইসলাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি প্রমুখ।

কর্মশালায় দিনাজপুর জেলার হোটেল মালিক সমিতির সদস্য, বেকারি মালিক, শিক্ষক, মাছ ও মাংস ব্যবসায়ী, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কথা গুরুত্ব দিয়ে অনুসরণ করে। তাই শিক্ষকেরা যদি নিয়মিত নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে।

তিনি আরও বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল, বিষাক্ত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে ক্যান্সার, কিডনি, লিভারসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষের গড় আয়ু ও সুস্থ জীবনযাপনও হুমকির মুখে পড়ছে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেরও বিকল্প নেই।

জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, উৎপাদক, বিক্রেতা এবং ভোক্তা সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন মেনে চলতে হবে।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, হোটেল-রেস্তোরাঁ এবং খাদ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভোক্তাদেরও ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনসচেতনতা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে।

সুলতান মাহমুদ/তামান্না রুপা/

সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
সোনারগাঁওয়ে অভিযানে হামলার পর আহত তিন পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। পরে অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এসআই সুরুজ্জামান জানান, মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে যান। এ সময় সাগর ও তার ভাই সজল দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইমরান হোসেন/আজহার/