ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
উচ্চতা নিয়ে উদ্বিগ্ন টুখেল সরকার রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে: প্রধানমন্ত্রী ভয়াবহতা রুখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন চট্টগ্রাম ওয়াসায় খুলেছে পদোন্নতির জট কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত তরুণীদের স্তনের সাধারণ সমস্যা ফাইব্রোঅ্যাডেনোমা টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার ল্যামিনের আত্মবিশ্বাসে মুগ্ধ স্পেন কোচ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ফুটবল আসলেই এক নির্মম খেলা: সেনেগাল কোচ আইফোনে কাস্টম অ্যালার্ম টোন মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন রাশিয়ায় তীব্র জ্বালানিসংকট ঢাকার যানজট কমাতে শুল্ক আরোপের পরিকল্পনা নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়সার জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে হামলা, নিহত ৮ মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্পন্ন ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার নতুন ভরসা অধিনায়ক হ্যারি সাউটার রোনালদো–মদ্রিচ নয়, মিডফিল্ডের লড়াইয়েই চোখ ক্রোয়েশিয়া কোচের পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৫ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রবিবার (১৯ এপ্রিল) কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে নিয়ে এসে ১১ মাসের ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা আরও বলেন, গত ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৫৭ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৮০ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিচ্ছেন।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা

চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
চাঁদপুরের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎসংকটে
ছবিঃ খবরের কাগজ

চাঁদপুর জেলার মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৮৭ শতাংশই পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকদের। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায়  সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামীণ জনপদে।

গত কয়েক দিনের তীব্র গরম ও বিদ্যুতের বাড়তি চাহিদার সময় পল্লী এলাকায় বিদ্যুৎ ঘাটতি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। এতে বিভিন্ন এলাকায় দিনে ও রাতে বারবার লোডশেডিং হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

জেলার বিদ্যুতের মোট চাহিদা ২৩৩ মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকদের চাহিদা ২০২ মেগাওয়াট এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন গ্রাহকদের চাহিদা ৩১ মেগাওয়াট। 

বুধবার (১ জুলাই) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক গোবিন্দ আগারওয়াল জানান, তাদের আওতাধীন উপজেলাগুলোতে বিদ্যুতের চাহিদা ৯২ মেগাওয়াট। গ্রাহকসংখ্যা প্রায় চার লাখ। বর্তমানে শতভাগ বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।  

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক আতিকুজ্জামান জানান, তাদের আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ১১০ মেগাওয়াট এবং গ্রাহকসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। বর্তমানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, চাঁদপুর শহর এলাকায় তাদের প্রায় ৭৫ হাজার গ্রাহক রয়েছে। এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা প্রায় ৩১ মেগাওয়াট। চলতি মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ সংকটের সময় প্রতিদিন ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দিতে হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সেই অনুযায়ী গ্রাহকদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই চাঁদপুরে বিদ্যুৎ বরাদ্দ নির্ধারণ করা হয়। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেলে জেলার পল্লী ও শহর- উভয় এলাকাতেই এর প্রভাব পড়ে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক হওয়ায় আগের তুলনায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গ্রাহকরাও কিছুটা স্বস্তি পেয়েছেন। 

ফয়েজ আহমেদ/অদিতি/

কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলাউদ্দিন ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদ খানের ছেলে।
 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন খবরের কাগজকে জানান, সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল আলাউদ্দিন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে।
 
তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
বাদল সাহা/থিওটোনিয়াস/

মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
মাদারীপুরে কোটি টাকার নকল সিগারেট জব্দ
ছবিঃ খবরের কাগজ

মাদারীপুরে একটি পিকআপভ্যান থেকে প্রায় কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।  

বুধবার (১ জুলাই) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকা থেকে পিকআপের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন- পিকআপচালক নাদিম মিয়া (২৭), আতাহার মিয়া (৬২) এবং মোহাম্মদ সোহেল রানা (৫৪)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবারকদি এলাকার একটি পিকআপভ্যানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ কার্টন নকল সিগারেট জব্দ করা হয়। ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। তারা জানান, এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।  

জব্দ করা সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টন সিগারেট রয়েছে। 

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেটবোঝাই পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।  
 
তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় হুমকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে অভিযান চলবে। 

রফিকুল ইসলাম/অদিতি/

মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
মংডুতে জান্তা সরকারের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত
ছবি: খবরের কাগজ

মায়ানমারের মংডু শহরে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। সীমান্তের ওপারে এসব বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠছে টেকনাফ সীমান্তের বাড়িঘর, আতঙ্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বুধবার (১ জুলাই) রাত ৯টা ১৪ মিনিট থেকে শুরু হওয়া এ হামলা থেমে থেমে চলতে থাকে। 

স্থানীয়দের দাবি, রাতভর ১৫-২০টির বেশি বিমান হামলা হয়েছে।

স্থানীয়দের দাবি, টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা মায়ানমারের অভ্যন্তরে আকাশপথে বিমান হামলার বিকট শব্দ শুনতে পেয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা উৎকণ্ঠার মধ্যে রাত কাটাচ্ছেন।

সীমান্ত এলাকার বাসিন্দার জালিয়াপাড়া সামী জাবেদ বলেন, রাত ৯টার পর থেকে মংডু শহরে বিমান হামলা শুরু হয়। একের পর এক বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। দীর্ঘদিন পর হঠাৎ এত বড় ধরনের হামলায় পরিবারের সবাই ভয়ে রয়েছেন।

টেকনাফে পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দার কুলালপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল বলেন, তার বাড়ি মায়ানমার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। হঠাৎ সীমান্তের ওপার থেকে কয়েক দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি বলেন, আগে হামলার শব্দ শুনলেও এবার বিস্ফোরণের তীব্রতা ছিল অনেক বেশি।

মংডু শহরের এক রোহিঙ্গা বাসিন্দা জানান, শহরের হাইনদাপাড়া এলাকার একটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। হঠাৎ কেন এ হামলা শুরু হয়েছে, তা তিনি জানেন না।

হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা ছিদ্দিকী রুমি বলেন, মায়ানমারের ওপারে হঠাৎ বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। সেই শব্দে ভয়ে আমার সন্তান ঘুম থেকে জেগে যায়।

এ বিষয়ে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মায়ানমারের অভ্যন্তরে বিমানহামলা চালানোর তথ্য তারা পেয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সীমান্ত ও নাফ নদীতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সবসময় প্রস্তুত।

শাহীন/হীরা

পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
পেকুয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির চারা ঢাকা পড়েছে বর্জ্যে
ছবিঃখবরের কাগজ

জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সেজে ওঠা কক্সবাজারের পেকুয়া চৌমুহনীস্থ গোল চত্বরের সৌন্দর্যবর্ধন উদ্যোগটি নষ্ট হয়ে যাচ্ছে। উদ্বোধনের রেশ না কাটতেই স্থানীয় কিছু অসচেতন ব্যবসায়ী ও পথচারীর যত্রতত্র বর্জ্য ফেলার কারণে চত্বরের ভেতরে রোপণ করা নান্দনিক চারাগাছগুলো এখন ময়লার স্তূপের নিচে চাপা পড়েছে। ফলে একদিকে যেমন চারাগুলো মরতে বসেছে, অন্যদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করছে।

সরেজমিনে দেখা যায়, চৌমুহনী গোল চত্বরের লাল রঙের লোহার বেষ্টনীর ভেতরে যেখানে নতুন সবুজ চারাগাছগুলো মাথা তুলে দাঁড়ানোর কথা, ঠিক তার ওপরই প্লাস্টিকের বস্তা ও পলিথিন ভর্তি ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। চত্বরের ভেতরের ঘাস ও চারাগাছগুলো আবর্জনার নিচে ঢাকা পড়ে নষ্ট হচ্ছে। অথচ, গত ১৩ জুন এই কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা পরিষ্কারের পর এখানে বিভিন্ন প্রজাতির নান্দনিক চারাগাছ রোপণ করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দিদার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে তড়িঘড়ি করে এই স্থানটি পরিষ্কার ও সুন্দর করা হয়েছিল। কিন্তু একশ্রেণির অসচেতন ব্যবসায়ী ও পথচারী নিয়মিত এই চারাগাছগুলোর ওপরই ময়লা ফেলছেন। লোহার বেষ্টনি দিয়ে ঘেরা থাকার পরও এভাবে ময়লা ফেলায় একদিকে যেমন চারাগাছগুলো মারা যাচ্ছে, অন্যদিকে পুরো চৌমুহনী এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

চৌমুহনী বাজারের সাধারণ পথচারীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি এবং ময়লা ফেলার সুনির্দিষ্ট ডাস্টবিন বা বিকল্প ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত এই আবর্জনা অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া না হলে সরকারের  উদ্যোগটি  ব্যর্থ হবে।

এ বিষয়ে পেকুয়া বাজারের সচেতন মহল স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যেন চত্বরটি নিয়মিত রক্ষণাবেক্ষণসহ রোপণ করা চারাগাছগুলো বাঁচিয়ে রাখতে যথাযথ আইনী ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের  চারার ওপর যারা ময়লা-আবর্জনা ফেলেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

রাকিবুল/হীরা