কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘাস কাটার জন্য ভুট্টা খেতে নিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাঈম আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার(২৫ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হয়েছে।
ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটক ব্যক্তি একই গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২৩ মার্চ) ছড়া গ্রামের ভুক্তভোগী শিশুটি সমবয়সী এক শিশুর সঙ্গে ছাগলের জন্য ভুট্টা খেতে ঘাস কাটতে যায়। এর কিছুক্ষণ পর অপর শিশুটি বাড়ি চলে যায়। পরে সাঈম আলী শিশুটিকে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা খেতের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করায় আশপাশের লোকজন দৌঁড়ে আসলে সাঈম পালিয়ে যায়।
এই ঘটনায় গত সোমবার শিশুটির মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় এজাহার করলে রাতেই অভিযান চালিয়ে সাঈমকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটির মায়ের করা মামলায় আটক সাঈমকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
সিরাজ/পপি/