প্রবন্ধ: শিক্ষা ও মনুষ্যত্ব
প্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ: শিক্ষা ও মনুষ্যত্ব’ থেকে আরও ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
উদ্দীপকটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
লোকমান একজন হোটেল ব্যবসায়ী। তার শিক্ষাদীক্ষা না থাকলেও ব্যবসায় অনেক লাভ করে। কীভাবে আরও অর্থের মালিক হওয়া যায় এ চিন্তায় সে মগ্ন। তার কাছে টাকাই সব।
৩৬. লোকমানের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের যে সত্তাটি কাজ করেছে-
i. মানবসত্তা ii. জীবসত্তা iii. অর্থসত্তা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক মেধাবী ছাত্র। তার শিক্ষার খরচ দেওয়ার মতো অবস্থা তার পিতার নেই। সে শহরে এক বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে পড়াশোনা করে। একদিকে পড়ালেখা, অন্যদিকে বাড়ির ছেলেদের পড়ানো তাতেই তার সময় চলে যায়। জাহেদ ভাবে তার যদি অন্নবস্ত্রের চিন্তা না থাকত তাহলে সে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে পারত।
৩৭. রফিক শিক্ষার দ্বারা কোনটি অর্জন করেছে?
ক. কবিতা লেখার হাত
খ. মূল্যবোধ
গ. অর্থচিন্তা
ঘ. ভবিষ্যৎ সম্ভাবনা
৩৮. রফিকের জীবনের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন-
i. অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি
ii. মূল্যবোধের চর্চা
iii. জীবসত্তার উন্নয়ন
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অশিক্ষিত সফিক সারাক্ষণ জীবিকা অর্জনে ব্যস্ত থাকে। তার দশ বছরের ছেলেটিকেও সে মাঠের কাজে নামিয়েছে। ছেলেকে কেউ পড়ালেখা করানোর কথা বললে সে বলে- অল্প বয়সে কাজ করলে জীবনে টাকা পাওয়া সহজ হবে।
৩৯। উদ্দীপকের সফিক চরিত্রে মানবজীবনের কোন সত্তার সাদৃশ্য রয়েছে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. শিক্ষাসত্তার ঘ. প্রাণিসত্তার
৪০। উদ্দীপকের সফিকের মানসিক অবস্থা পরিবর্তনের জন্য কোন জিনিসটি অধিক প্রযোজ্য?
ক. প্রচুর খাদ্যের
খ. প্রচুর বস্ত্রের
গ. শিক্ষার
ঘ. উত্তম মাধ্যমের
উদ্দীপকটি পড়ো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আরিফ দশম শ্রেণির ছাত্র হিসেবে যথেষ্ট মেধাবী। কিন্তু সে খারাপ বন্ধুদের সাথে ওঠাবসা করতে করতে এখন মাদক সেবনের নেশায় আসক্ত হয়েছে। মাঝে মাঝে বাসায় মা-বাবার টাকাও চুরি করে সে। গতকাল সে রাস্তায় ছিনতাই করতে গিয়ে র্যাবের হাতে ধরে পড়ে যায়।
৪১। আরিফের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়নি?
ক. জীবসত্তা খ. মানবসত্তা
গ. অর্থসত্তা ঘ. লোভ
৪২। আরিফের এ পথ থেকে উত্তরণের উপায় ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে যা পরামর্শ হতে পারে-
i. মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে
ii. নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে
iii. শিক্ষার আসল উদ্দেশ্য জীবনে প্রতিফলিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৩৬. গ, ৩৭. খ, ৩৮. ক, ৩৯.ক, ৪০. গ, ৪১. খ, ৪২. ঘ।
লেখক: সিনিয়র শিক্ষক, বাংলা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জাহ্নবী