প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২. সরকার বা স্থানীয় সরকারের অর্থায়নকে কী বলা হয়?
ক. ব্যবসায় অর্থায়ন
খ. অব্যবসায় অর্থায়ন
গ. সরকারি অর্থায়ন
ঘ. আর্থিক ব্যবস্থাপনা
১৩. অর্থায়নের কোন লক্ষ্যটি সব নগদ প্রবাহ বিবেচনা করে?
ক. সম্পদ সর্বোচ্চকরণ
খ. মুনাফা সর্বোচ্চকরণ
গ. আয় বৃদ্ধি
ঘ. ব্যয় হ্রাস
১৪. যে নীতি কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আয়-ব্যয় সমন্বয় করে তাকে কী বলা হয়?
ক. আয়-ব্যয় সমন্বয় নীতি
খ. তারল্য নীতি
গ. বহুবিধকরণ নীতি
ঘ. উপযুক্ততার নীতি
১৫. একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কী বলা হয়?
ক. অর্থের সময়মূল্য নীতি
খ. তারল্য নীতি
গ. পোর্টফোলিও নীতি
ঘ. উপযুক্ততার নীতি
১৬. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলা হয়?
ক. মূলধন বাজেটিং
খ. অপারেটিং বাজেটিং
গ. আন্তর্জাতিক অর্থনীতি
ঘ. অভ্যন্তরীণ অর্থনীতি
১৭. অর্থের চাহিদার তুলনায় জোগান বেশি হলে তাকে কী বলা হয়?
ক. মুদ্রাস্ফীতি খ. মুদ্রা সংকোচন
গ. আয় ঘ. ব্যয়
১৮. নিচের কোনটি অব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য?
ক. মুনাফা অর্জন
খ. সামাজিক কল্যাণ
গ. সম্পদ সর্বোচ্চকরণ
ঘ. মুনাফা সর্বোচ্চকরণ
১৯. নিচের কোন কাজটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয় না?
ক. মুনাফা বৃদ্ধি
খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার
গ. অর্থের সময়মূল্য
ঘ. শেয়ারপ্রতি মুনাফা
২০. তারল্যের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা কী হতে পারে?
ক. হ্রাস খ. বৃদ্ধি
গ. অপরিবর্তিত ঘ. শতকরা হ্রাস
২১. সাধারণ অর্থে অর্থায়ন বলতে কোনটি বোঝানো হয়?
ক. অর্থ সংগ্রহ করা খ. ব্যবহার করা
গ. জমা করা ঘ. বিনিয়োগ করা
২২. নিচের কোনটি উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয়?
ক. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
খ. তারল্য নীতি
গ. লভ্যাংশ নীতি
ঘ. ক্ষতিপূরণ নীতি
২৩. সংরক্ষিত তহবিল থেকে যে অর্থায়ন করা হয় তা হলো-
ক. অভ্যন্তরীণ অর্থায়ন
খ. বাহ্যিক অর্থায়ন
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. ব্যক্তিগত অর্থায়ন
২৪. ব্যক্তিগত অর্থায়ন হলো-
ক. বেসরকারি অর্থায়ন
খ. বাহ্যিক অর্থায়ন
গ. সরকারি অর্থায়ন
ঘ. সামাজিক অর্থায়ন
২৫. কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্য অন্য প্রকল্পের ব্যর্থতার সঙ্গে সমন্বয় করা যায়?
ক. ঝুঁকি ও মুনাফা
খ. তারল্য ও মুনাফা
গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
ঘ. অর্থের সময়মূল্য
২৬. অর্থের সময়মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ
খ. আয়-ব্যয় বিশ্লেষণ
গ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
ঘ. আর্থিক অবস্থা নিরূপণ
২৭. একটি ফার্মের মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সামাজিক কল্যাণ
গ. সম্পদ সর্বোচ্চকরণ
ঘ. দারিদ্র্য বিমোচন
উত্তর: ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. গ, ২০. ক, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. গ, ২৬. গ, ২৭. গ।
লেখক : সহকারী অধ্যাপক
হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর