কবিতা: জীবন সঙ্গীত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৩৫ সালে (খ) ১৮৩৬ সালে
(গ) ১৮৩৭ সালে (ঘ) ১৮৩৮ সালে
২। ‘বৃত্রসংহার’ মহাকাব্য কে রচনা করেন?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অমিয় চক্রবর্তী
৩। মাইকেল মধুসুদন দত্তের পরবর্তীকালে খ্যাতিমান কবি কে ছিলেন?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অমিয় চক্রবর্তী
(ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৪। মহাজ্ঞানীদের স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরা কী হতে পারি?
(ক) স্মরণীয় (খ) বরণীয়
(গ) সাধক (ঘ) সফল
৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি জীবনকে কীসের স্বপন বলেছেন?
(ক) নিশার (খ) দিনের
(গ) বাঁচার (ঘ) খেলার
৬। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কীসের আশা না করার জন্য বলেছেন?
(ক) দুখের (খ) সুখের
(গ) লাভের (ঘ) ক্ষতির
৭। কবি সমরাঙ্গনে কী করার কথা বলেছেন?
(ক) সংগ্রাম (খ) বিদ্রোহ
(গ) আন্দোলন (ঘ) যুদ্ধ
৮। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কাকে প্রাতঃস্মরণীয় বলা হয়েছে?
(ক) কবিকে (খ) শিল্পীকে
(গ) বিজ্ঞানীকে (ঘ) মহাজ্ঞানীকে
৯। ‘মহিমা’ শব্দের আভিধানিক অর্থ কোনটি?
(ক) মহান (খ) সংগ্রাম
(গ) উদ্দীপ্ত (ঘ) গৌরব
১০। ‘আকিঞ্চন’ শব্দটির অর্থ কী?
(ক) আকাঙ্ক্ষা (খ) অনিচ্ছা
(গ) আনন্দ (ঘ) আগমন
১১। ‘A Psalm of life’ ইংরেজি কবিতার ভাবানুবাদ কোন কবিতা?
(ক) মানুষ
(খ) জীবন সঙ্গীত
(গ) কপোতাক্ষ নদ
(ঘ) আমি কোনো আগন্তুক নই
১২। ‘A Psalm of Life’ ইংরেজি কবিতাটি কে লিখেছেন?
(ক) William Shakespear
(খ) William Wordswoth
(গ) Robert Herrick
(ঘ) Henry Wadsworth Longfellow
আরো পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১৩। মিথ্যা সুখের কল্পনা কী বাড়িয়ে দেয়?
(ক) সুখ (খ) চিন্তা
(গ) দুঃখ (ঘ) আশা
১৪। কোনটিতে মুক্তি নেই?
(ক) সংসারে (খ) বৈরাগ্যে
(গ) সংগ্রামে (ঘ) পরিবারে
১৫। ‘সংসার সমরাঙ্গন’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) জীবন সংগ্রাম (খ) যুদ্ধক্ষেত্র
(গ) সংগ্রাম (ঘ) যশোদ্বার
১৬। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি ‘নিশার স্বপন’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
(ক) নিছক স্বপ্ন
(খ) জীবন একটি স্বপ্ন
(গ) রাতের স্বপ্ন
(ঘ) জীবন দুঃস্বপ্ন
১৭। সুখের আশা জীবনের উদ্দেশ্য নয়। এর কারণ হলো-
(ক) দুঃখ কমায়
(খ) জীবনে অতৃপ্তি আনে
(গ) যন্ত্রণা কমায়
(ঘ) মানুষ সুখী হয়
১৮। কবি মানুষের আয়ুকে ‘শৈবালের নীর’ বলেছেন কেন?
(ক) মানুষ মরণশীল
(খ) মানুষ চিরন্তন
(গ) মানবজীবন স্থায়ী
(ঘ) জীবন দুর্লভ
১৯। ‘আয়ু যেন শৈবালের নীর’ এখানে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) মানবজীবন ক্ষণস্থায়ী
(খ) মানবজীবন স্থায়ী
(গ) মানবজীবন পরিপূর্ণ
(ঘ) মানবজীবন শৈবালের পানির মতো স্থায়ী
২০। ‘তিতুমীর, সূর্যসেন, ইলামিত্র প্রমুখ তাদের আত্মত্যাগের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।’ উক্তিটির মূলভাবটি যে কবিতার সঙ্গে সংগতিপূর্ণ?
(ক) কপোতাক্ষ নদ
(খ) মানুষ
(গ) জীবন সঙ্গীত
(ঘ) ঝরনার গান
২১। ‘জীবন সঙ্গীত’ কবিতায় উল্লিখিত ‘বৈরাগ্য’ শব্দটি বাংলায় কাদের মধ্যে লক্ষণীয়?
(ক) বাউলদের
(খ) ফকিরদের
(গ) সাহিত্যিকদের
(ঘ) নাট্যকারদের
২২। ‘অনিত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) নশ্বর
(খ) অস্থায়ী
(গ) ক্ষণস্থায়ী
(ঘ) চিরস্থায়ী
২৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় ব্যবহৃত ‘আকিঞ্চন’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) ইচ্ছা
(খ) অভিলাষ
(গ) কামনা
(ঘ) অনিচ্ছা
উত্তর: ১। ঘ, ২। খ, ৩। ঘ, ৪। খ, ৫। ক, ৬। খ, ৭। ঘ, ৮। ঘ, ৯। ঘ, ১০। ক, ১১। খ, ১২। ঘ, ১৩। গ, ১৪। খ, ১৫। ক, ১৬। ক, ১৭। খ, ১৮। ক, ১৯। ক, ২০। গ, ২১। ক, ২২। ঘ, ২৩। ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর