কবিতা: কপোতাক্ষ নদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. ‘আর কি হে হবে দেখা’ কবি কার সঙ্গে দেখা হওয়ার অভিলাষ ব্যক্ত করেছেন?
(ক) নিজের জন্মভূমি সাগরদাঁড়ি গ্রামের সঙ্গে (খ) মাতৃভূমির সঙ্গে
(গ) আপন মাতা-পিতার সঙ্গে (ঘ) কপোতাক্ষ নদের সঙ্গে
২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতার বিষয়বস্তুতে প্রাধান্য লাভ করেছে কোনটি?
(ক) স্নেহের তৃষ্ণা
(খ) মাতৃভূমির প্রতি ভালোবাসা
(গ) নদীর সৌন্দর্যবোধ
(ঘ) ভ্রান্তির ছলনা
২৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার স্মৃতি কাতরতায় কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
(ক) দেশপ্রেম (খ) প্রকৃতির প্রীতি
(গ) নদীর প্রতি মমতা (ঘ) শৈশব স্মৃতি
২৬. কপোতাক্ষ নদকে সাগরের প্রজারূপে গণ্য করা হয়েছে-
(i) নদীর গন্তব্যস্থল সাগর বলে
(ii) নদী সাগরের তুলনায় অনেক ছোট বলে
(iii) সাগর নদীর উৎপত্তিস্থল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) iii (ঘ) ii
২৭. দূর প্রবাস জীবনে কবির মনে জাগিয়েছিল-
(i) শৈশবের স্মৃতি
(ii) কৈশরের স্মৃতি
(iii) যৌবনের স্মৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
২৮. মাইকেল মধুসূধন দত্ত কোন স্বপ্নচারী জীবন ধারার প্রতি দুর্বার আকর্ষণে ছিলেন-
(i) ইংরেজি ভাষা ও সাহিত্যের
(ii) বাংলাদেশের
(iii) পাশ্চাত্য জীবন-ধারার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
২৯. আজন্ম উচ্চাভিলাষী মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে আপন করে নিতে পারেননি-
(i) বাংলাদেশকে
(ii) বাংলা ভাষাকে
(iii) পাশ্চাত্য জীবন-ধারাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটিতে কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন-
(i) কবিতার আঙ্গিক গঠন
(ii) স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা
(iii) ভাষার গভীরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) ii ও iii
আরো পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার ২২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১. কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন কে?
(ক) কায়কোবাদ (খ) আবদুল হাকিম
(গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) জসিমউদ্দীন
৩২. সনেটের বৈশিষ্ট্য-
(i) চৌদ্দ চরণ (ii) অষ্টক (iii) চৌদ্দ মাত্রা
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) i ও iii
(গ) iii (ঘ) ii ও iii
৩৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক- এর মিলবন্ধন-
(i) ক খ খ-ক খ খ
(ii) কখ, কখ, কখ
(iii) ঘঙচ-ঘঙচ
নিচের কোনটি ঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) iii (ঘ) ii ও iii
৩৪. ‘সতত তোমারি কথা ভাবি এ বিরলে’- এখানে ‘সতত’ শব্দের অর্থ কী?
(ক) সবসময় সর্বদা (খ) সহৃদয়তা
(গ) সংশয় (ঘ) ভুল
৩৫. সনেট জাতীয় কবিতার প্রবর্তক হিসেবে কার নাম সর্বাগ্রে স্মরণযোগ্য?
(ক) শেকসপিয়ার (খ) গ্যাটে
(গ) মিল্টন (ঘ) পেত্রার্ক
৩৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
(ক) জুড়াই এ কাল আমি ভ্রান্তির ছলনে
(খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ জলে
(গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
(ঘ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অনন্ত গ্রামের ছেলে। পড়াশোনা করার জন্য শহরে এসেছে। কিন্তু সে গ্রামের কথা কিছুতেই ভুলতে পারছে না। ঘুমে, তন্দ্রায়, জাগরণে সে শুধু শুনছে গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর কলতান, পাখির ডাক-দেখছে গ্রামের মায়াময় দৃশ্যাবলি।
৩৭. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে সমর্থন করে?
ক. জীবন-সংগীত খ. ঝরনার গান
গ. তিতাস ঘ. কপোতাক্ষ নদ
৩৮. উদ্দীপকটির মাধ্যমে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. নিঃসঙ্গতা খ. ভ্রান্ত আবেগ
গ. স্মৃতিকাতরতা ঘ. নদীর প্রতি মমতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিপা পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে এসেছে। কিন্তু জন্মভূমির শৈশবের স্মৃতি সে কিছুতেই ভুলতে পারছে না। সে ইংল্যান্ডের টেমস নদীর পানি পান করছে। কিন্তু তৃষ্ণা মেটেনি। জন্মভূমির সুরমা নদী যে তাকে স্নেহডোরে বেঁধেছে। তার মনে সন্দেহ জাগে সে কি কোনো দিন জন্মভূমির নদী দেখতে পারবে।
৩৯. উদ্দীপকের নিপার জন্মভূমির নদীটির সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির জন্মভূমির কোন নদীটি মিল রয়েছে?
ক. কপোতাক্ষ নদ খ. আড়িয়াল খাঁ
গ. তিতাস ঘ. ইছামতি
উত্তর: ২৩. ঘ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. খ, ৩১. গ, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ক ,৩৫. ঘ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর