দ্বিতীয় অধ্যায় : ব্যবসায় পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১। একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো-
i. দক্ষ জনশক্তি
ii. কাঁচামালের সরবরাহ
iii. উৎপাদন ও বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো -
i. ব্যয় ও ভোগ
i. খনিজ সম্পদ
iii. শুল্ক ও কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূ-প্রকৃতির প্রভাব সম্পর্কে বলা যায়-
i. নদীবিধৌত পলল ভূমি কৃষির জন্য অনুকূল
ii. পার্বত্য ভূমি অবকাঠামোগত উন্নয়নের সহায়ক নয়
iii. সমতল ভূমি ব্যবসা-বাণিজ্যের সহায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : ব্যবসায় পরিবেশ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৩৪। একটা দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হলো-
i. প্রাকৃতিক সম্পদ
ii. দক্ষ জনশক্তি
iii. মূলধন ও বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো-
i. জনসংখ্যা
ii. শিক্ষা ও সংস্কৃতি
iii. দেশীয় ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশসংশ্লিষ্ট উপাদানের মধ্যে পড়ে-
i. জনশক্তির মান
ii. আর্থিক সামর্থ্য
iii. কারিগরি ও প্রযুক্তিগত মান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। যেসব উপাদান ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে তা হচ্ছে-
i. দক্ষ উদ্যোক্তা
ii. ভোক্তার আয়
iii. বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৩১. ক, ৩২. খ, ৩৩. ঘ, ৩৪. গ, ৩৫. ঘ, ৩৬. ঘ, ৩৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর