মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হযরতের চরিত্র কীসে মধুময় হয়ে উঠেছিল?
ক) গুরুগম্ভীর নীরবতায়
খ) মধুবর্ষী মুখের ভাষণে
গ) বিনীত নম্র প্রকৃতিতে
ঘ) সত্যের নিবিড় সাধনায়
২। ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক) ফ্রান্সে খ) ভারতে
গ) ইতালিতে ঘ) ইংল্যান্ডে
৩। ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’ এখানে ‘শিকড়’ বলতে বোঝানো হয়েছে-
ক) শিকড়ের বিস্তৃতি
খ) বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া
গ) নিমগাছের বিস্তৃতি
ঘ) নিমগাছের স্থিরতা
৪। কবি কী দেখে ভবিষ্যৎ নির্ভর হতে নিষেধ করেছেন?
ক) বাহ্যদৃশ্য খ) মনোহর মূর্তি
গ) অতীত সুখের দিন ঘ) সংসার সমরাঙ্গন
৫। ‘মমতাদি’ গল্পে স্কুলপড়ুয়া ছেলের কাছে জীবনময়ের গলিটা কেমন ছিল?
ক) স্বর্গপুরী খ) প্রেতপুরী
গ) যমালয় ঘ) পিত্রালয়তুল্য
৬। ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’ এখানে কার নামের কথা বলা হয়েছে?
ক) কবির খ) কপোতাক্ষ নদের
গ) সাগরের ঘ) বঙ্গবাসীর
৭। শিক্ষার কোন দিকটি জীবনকে উপভোগ করতে শেখায়?
ক) ভুল দিক খ) দরকারি
গ) জ্ঞানমূলক ঘ) অপ্রয়োজনীয়
৮। নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্য?
ক) অপরাজিতা খ) বিসর্জন
গ) বেলা শেষের গান ঘ) ছায়াময়ী
৯। নাই দেশ-কাল-পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি- এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক) স্বার্থপর মানসিকতা
খ) ধর্মের জন্য জীবন বাজি রাখা
গ) ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন
ঘ) জাতধর্মের ভেদাভেদহীনতা
আরো পড়ুন : বহিপীর নাটকের ৯টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোনজন!
কান্ডারী বল, ডুবিছে মানুষ- সন্তান মোর মার।’
১০। চরণ দুটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) সাম্প্রদায়িক চেতনা
খ) অসাম্প্রদায়িকতা
গ) ধর্মীয় চেতনা
ঘ) অন্তর-বেদনা
১১। এই চেতনা লালন করলে আমরা পাব-
i. শৃঙ্খল ও মুক্তি
ii. সামাজিক সম্প্রীতি
iii. মানব মুক্তি ও সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১২। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?
ক) আত্মার খ) গুরুর
গ) সাহিত্যের ঘ) ডেমোক্রেসির
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল এবার বাঘের থাবায় ভোজ হবে প্রতিশোধে।
১৩। উদ্দীপকের সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্য কোথায়?
ক) ঘৃণায় খ) লজ্জায়
গ) প্রতিশোধে ঘ) প্রতিরোধে
১৪। উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) স্বদেশের জন্য আত্মত্যাগ
খ) মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ
গ) হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড
ঘ) স্বজনহারা মুক্তিযোদ্ধার অসহায়ত্ব
১৫। মহাকাব্যের মূল লক্ষ্য কী?
ক) যুদ্ধ বিগ্রহের কাহিনি বলা
খ) গল্পটি আয়তনে দীর্ঘ করা
গ) গদ্যে লেখা
ঘ) গল্প বলা
১৬। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
ক) চক্রবাক খ) ছায়ানট
গ) কুহেলিকা ঘ) প্রলয়শিখা
উদ্দীপকটি পড়ে ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
১৭। উদ্দীপকের ভাবনা ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?
ক) হাতেম আলি খ) হাশেম আলি
গ) বহিপীর ঘ) খোদেজা
১৮। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর-
i. খেলাধুলায় উন্নতি হয়
ii. আত্মা উদ্বোধিত হয়
iii. অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘গনি মিয়া একজন দরিদ্র কৃষক। নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করে। তার দুঃখ কষ্ট অভাব দেখে স্থানীয় চেয়ারম্যান ভোলা মিয়া শহরে তার চামড়াশিল্পে কাজ করতে বলে এবং থাকা খাওয়াসহ মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাব দেয়।
১৯। উদ্দীপকের গনি মিয়ার সঙ্গে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক) নীলমণি রায় খ) হরিহর রায়
গ) অন্নদা রায় ঘ) রাধা বোষ্টম
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর