ত্রয়োদশ অধ্যায় : জীবের পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি তৃতীয় শ্রেণির খাদক?
ক) হরিণ খ) ব্যাঙ
গ) গরু ঘ) শকুন
২। পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য ও ভিন্নতাকে কী বলে?
ক) জীববৈচিত্র্য খ) জীবপ্রাচুর্য
গ) জীব সম্প্রদায় ঘ) জীব পরিবার
৩। পরিবেশের জীব উপাদান প্রধানত কত প্রকার?
ক) ১ প্রকার খ) ২ প্রকার
গ) ৩ প্রকার ঘ) ৪ প্রকার
৪। খাদ্যের জন্য প্রাণীরা কীসের ওপর নির্ভরশীল?
ক) সূর্যালোক
খ) তাপমাত্রা
গ) সবুজ উদ্ভিদ
ঘ) মাটি
৫। নিচের কোনটি আবর্জনাভুক প্রাণী?
ক) হায়েনা খ) মুরগি
গ) বাঘ ঘ) হরিণ
৬। অজৈব বস্তুর উদাহরণ-
i. গ্লুকোজ ii. পটাশিয়াম iii. লৌহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭. গৌণ খাদক হলো-
i. মুরগি ii. ব্যাঙ iii. শিয়াল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আমাদের চারপাশে সামগ্রিক উপাদান বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত। জীবসম্প্রদায়, পরিবেশের জড়পদার্থ এবং ভৌত পরিবেশ মিলে বাস্তুতন্ত্র গঠিত। বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদানই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি?
ক) ১টি খ) ২টি
গ) ৩টি ঘ) ৪টি
৯. বাস্তুতন্ত্রের উপাদান সর্ম্পকে নিচের কোনটি সঠিক?
i. উপাদানগুলো তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে
ii. প্রতিটি উপাদানই বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
iii. উপাদানগুলো ছাড়াও বাস্তুতন্ত্র গঠিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১০। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কী বলে?
ক) ট্রান্সফরমার
খ) বিয়োজক
গ) পরিবর্তক
ঘ) প্ল্যাঙ্কটন
১১। জুয়োপ্ল্যাঙ্কটনকে কী বলে?
ক) উৎপাদক
খ) প্রথম স্তরের খাদক
গ) দ্বিতীয় স্তরের খাদক
ঘ) বিয়োজক
১২। পুকুরে খাদ্য উৎপাদন করে-
i. সবুজ জলজ শৈবাল
ii. ছত্রাক
iii. জলজ উদ্ভিদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। পুকুরের বাস্তুসংস্থানে সর্বোচ্চ স্তরের খাদক-
i. ভেটকি মাছ
ii. বক
iii. মলা মাছ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। নিচের কোনটি শিকারজীবী খাদ্যশৃঙ্খল?
ক) ঘাসগরুমানুষ
খ) মানুষমশাকেঁচো
গ) মৃতদেহছত্রাককেঁচো
ঘ) ঘাসঘাসফড়িংব্যাঙসাপগুইসাপ
১৫। বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত-
i. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
ii. পরজীবী খাদ্যশৃঙ্খল
iii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। তৃণভোজী প্রাণীরা কী খেয়ে বেঁচে থাকে?
ক) বড় মাংসাশী প্রাণী
খ) মাংসাশী প্রাণী
গ) তৃণ ও ক্ষুদ্র মাংসাশী প্রাণী
ঘ) উদ্ভিদের বিভিন্ন অংশ
১৭। বাস্তুতন্ত্রের জড় উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
১৮। ফাইটোপ্ল্যাঙ্কটনকে কী বলে?
ক) খাদক খ) উৎপাদক
গ) বিয়োজক ঘ) পরিবর্তক
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর