ত্রয়োদশ অধ্যায় : জীবের পরিবেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি?
(ক) অণুজীব (খ) স্বভোজী
(গ) পরভোজী (ঘ) মৃতভোজী
২। প্রথম শ্রেণির খাদক কোনটি?
(ক) বাঘ (খ) সাপ
(গ) শিয়াল (ঘ) হরিণ
৩। ছাগল কোন শ্রেণির খাদক?
(ক) সর্বোচ্চ (খ) তৃতীয়
(গ) দ্বিতীয় (ঘ) প্রথম
৪। ব্যাঙ কোন স্তরের খাদক? / পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত?
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) সর্বোচ্চ
৫। নিচের কোনটি Green house গ্যাস?
(ক) O3 (খ) O2
(গ) CO2 (ঘ) H2 CO3
৬। কোনটি প্রথম স্তরের খাদক?
(ক) ছোট মাছ (খ) জুপ্ল্যাঙ্কটন
(গ) ফাইটোপ্ল্যাঙ্কটন (ঘ) ব্যাঙ
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কয়েকজন কিশোর একটি বড় আকৃতির ব্যাঙের পায়ে রশি বেঁধে খেলা করছিল। রহিম মিঞা ব্যাঙটি উদ্ধার করে পাশের ধানখেতে ছেড়ে দিলেন।
৭। ব্যাঙটি উক্ত খেত থেকে দুদিনে কী পরিমাণ পোকামাকড় খেতে পারে?
(ক) ১২৫ গ্রাম (খ) ২৫০ গ্রাম
(গ) ৫০০ গ্রাম (ঘ) ৭৫০ গ্রাম
৮। রাহিম মিঞার উক্ত ভূমিকার ফলে খেতটিতে—
i. কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে
ii. ধানের উৎপাদন বৃদ্ধি পাবে
iii. আগাছার পরিমাণ কমে যাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আসিফ একদিন বাড়ির সামনে মাঠে ঘাসের ওপর বসেছিল। সেখানে সে ব্যাঙ, ফড়িং, খরগোশ এবং আকাশে উভয় বাজপাখি দেখতে পেল।
৯। আসিফের দেখা জীবগুলোর মধ্যে প্রথম স্তরের খাদক-
i. ব্যাঙ ii. ফড়িং iii. খরগোশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে আসে?
(ক) ৫০-৬০ (খ) ৬০-৭০
(গ) ৭০-৮০ (ঘ) ৮০-৯০
আরো পড়ুন : জীবের পরিবেশ অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১১। খাদ্য শিকলের প্রতিটি স্তরকে কী বলে?
(ক) খাদক (খ) ট্রফিক লেভেল
(গ) খাদ্যজাল (ঘ) কোনোটিই নয়
১২। নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
(ক) ধান গাছ (খ) খরগোশ
(গ) শিয়াল (ঘ) ছত্রাক
১৩। পরজীবী ও মৃতজীবী খাদ্যশিকল সব সময়ই অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে?
(ক) উৎপাদক (খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক (ঘ) জুপ্ল্যাঙ্কটন
১৪। হরিণ এবং বাঘ কোন জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত?
(ক) প্রজাতি বৈচিত্র্য
(খ) বংশগতীয় বৈচিত্র্য
(গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
(ঘ) পরিবেশগত বৈচিত্র্য
১৫। সরিষা ফুলে মৌমাছি বসলে-
i. সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়
ii. মৌমাছি উপকৃত হয়
iii. সরিষা খেতের মালিক লাভবান হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিমজাতীয় উদ্ভিদের সম্পর্কটি হলো-
অথবা, শিমজাতীয় উদ্ভিদের মূলে নডিউল হওয়ার ঘটনা-
(ক) মিউচুয়ালিজম (খ) কমেনসেলিজম
(গ) প্রতিযোগিতা (ঘ) আন্টিবায়োসিস
১৭। শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানের উদাহরণ হলো-
i. পরজীবিতা
ii. কমেনসেলিজম
iii. মিউচুয়ালিজম
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii
১৮। কমেনসেলিজম অন্তর্ভুক্ত জীব কোনটি?
(ক) ছত্রাক (খ) শিম
(গ) স্বর্ণলতা (ঘ) রোহিণী
১৯। স্বর্ণলতা তার চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। এটি কোন ধরনের আন্তঃক্রিয়া?
(ক) প্রতিযোগিতা (খ) শোষণ
(গ) অ্যান্টিবায়োসিস (ঘ) সিমবায়োসিস
২০। ‘কাকের বাসায় কোকিল ডিম পাড়ে এবং কাকের মাধ্যমেই ডিম ফোটায়’ কোন ধরনের আন্তঃক্রিয়া?
(ক) প্রতিযোগিতা (খ) অ্যান্টিবায়োসিস
(গ) কমেনসেলিজম (ঘ) শোষণ
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর