দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫২. Rapport কাদের মধ্যে গড়ে ওঠে?
ক. সমাজকর্মী ও সাহায্যার্থীর পরিবারের মধ্যে
খ. সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে
গ. সমাজকর্মী ও চিকিৎসকের মধ্যে
ঘ. সাহায্যার্থী ও চিকিৎসকের মধ্যে
৫৩. সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
ক. মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা করা
খ. অস্ত্রোপচার রোগীদের সেবা করা
গ. ছোঁয়াচে রোগাক্রান্ত রোগীদের করা
ঘ. মহামারিতে আক্রান্তদের সেবা করা
৫৪. রোগীকে হাসপাতালে খাপ খাওয়ানোর ক্ষেত্রে নিচের কোন ব্যক্তির ভূমিকাটি অধিক উপযোগী?
ক. শিক্ষা অফিসার খ. সমবায় অফিসার
গ. কৃষি অফিসার ঘ. সমাজসেবা অফিসার
৫৫. হাসপাতালে সমাজকর্মী কোন ক্ষেত্রে ডাক্তারকে সহায়তা করেন?
ক. অন্ন-এর ক্ষেত্রে খ. বস্ত্রের ক্ষেত্রে
গ. চিকিৎসার ক্ষেত্রে ঘ. শিক্ষার ক্ষেত্রে
৫৬. মানসিক সান্ত্বনা দেওয়ায় সার্বিক সহায়তা করেন কে?
ক. ডাক্তার খ. নার্স
গ. সমাজকর্মী ঘ. শিক্ষক
৫৭. রোগী ও তার পরিবারকে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কে কে জ্ঞান দিয়ে থাকে?
ক. চিকিৎসা সমাজকর্মী খ. ডাক্তার
গ. নার্স ঘ. হাসপাতাল কর্তৃপক্ষ
আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব
৫৮. চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত আলোচনা করে থাকে-
i. ওষুধ দেওয়া সম্পর্কে ii. সেবা দেওয়া সংক্রান্ত
iii. রোগ প্রতিরোধ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জাব্বার সাহেব হাসপাতালে চাকরি করেন। তিনি রোগী ও চিকিৎসকের মধ্যে সম্পর্ক স্থাপনে সহায়তা করেন। তিনি রোগীর সহায়তা ও পুনর্বাসনকারী হিসেবেও পরিচিত।
৫৯. জাব্বার সাহেব হাসপাতালে কোন পদে চাকরি করেন?
ক. বিদ্যালয় সমাজকর্মী
খ. চিকিৎসা সমাজকর্মী
গ. শিল্প সমাজকর্মী
ঘ. ক্লিনিক্যাল সমাজকর্মী
৬০. জাব্বার সাহেবের কাজে উপকৃত হয়-
i. রোগী ii. ডাক্তার iii. রোগীর আত্মীয়-স্বজন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৬৮. কত সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয়?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯১০ সালে ঘ. ১৯২৫ সালে
৬৯. মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক. চিকিৎসা সমাজকর্ম খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. প্রবীণকল্যাণ সমাজকর্ম ঘ. সাইক্রিয়াটিক সমাজকর্ম
উত্তর: ৫২. খ, ৫৩. ক, ৫৪. ঘ, ৫৫. গ, ৫৬. গ, ৫৭. ক, ৫৮. ঘ, ৫৯. খ, ৬০. ঘ, ৬৮. খ, ৬৯. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর