ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে মিশর টাইব্রেকারে গড়াল মিশর-অস্ট্রেলিয়া ম্যাচ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া-মিশর ম্যাচ আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার মিশরের আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় সতর্কবার্তা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে মিশর বন্যার ঝুঁকিতে জুলাই-আগস্ট, সতর্কবার্তা এফএফডব্লিউসির খামেনির প্রতি বাংলাদেশের শেষ শ্রদ্ধা, প্রতিনিধিদলের নেতৃত্বে স্পিকার মোমেনার জন্মদিনে কোয়ান্টাম মঞ্চে ‘গোধূলিবেলায়’ ‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের শরীয়তপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ঝিনাইদহে বাইসাইকেল বিতরণে জালিয়াতি, উপজেলা জামায়াতের আমির অব্যাহতি মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সোনারগাঁয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় প্রাণনাশের হুমকি ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে কি খেলবেন মোহাম্মদ সালাহ? সুরের মূর্ছনায় ফিরল বর্ষার স্নিগ্ধতা গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যমের ওপর জোর মির্জা ফখরুলের মিশরের ফুটবলারদের সঙ্গে ডালাস পুলিশের হাতাহাতি ভিসা স্বাভাবিক, তবে চীন-ভারত সমীকরণে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ নোয়াখালীতে ইমামের সঙ্গে পালিয়েছে প্রবাসীর স্ত্রী ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান, রাতে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন সমীকরণে নজর নয়াদিল্লির

ফ্রি কোর্স করে এগিয়ে যান আরও এক ধাপ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
ফ্রি কোর্স করে এগিয়ে যান আরও এক ধাপ
ছবি: সংগৃহীত

দক্ষতাই একজন কর্মীর সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিটি প্রতিষ্ঠানই চায় তাদের কর্মীরা দ্রুত আরও পারদর্শী হয়ে উঠুক, কারণ দক্ষতা বাড়লে কর্মীর যোগ্যতা ও অভিজ্ঞতা যেমন বৃদ্ধি পায়, তেমনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনও সহজ হয়। তাই ক্যারিয়ারে এগিয়ে যেতে নতুন নতুন দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে প্রযুক্তিনির্ভর এই সময়ে নিজেকে আরও পেশাদার করে তুলতে দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

নিয়মিত শেখার প্রক্রিয়া অনেক সময় সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং মনে হতে পারে। তবে অনলাইনের মাধ্যমে শেখা বিষয়টিকে অনেকটাই সহজ করে দিয়েছে। বিশ্বজুড়ে স্বীকৃত নানা প্রতিষ্ঠান অনলাইনে দক্ষতা উন্নয়নের কোর্স পরিচালনা করে থাকে। যদিও এসব কোর্সের অনেকগুলোর জন্য ফি প্রয়োজন হয়, তবু এমন অনেক কোর্স রয়েছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।

কোর্সেরা

বিনামূল্যে শেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে কোর্সেরা। এই প্ল্যাটফর্ম পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড, গুগল ও আইবিএমসহ ১৯০টির বেশি বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে কাজ করে। শিক্ষার্থীরা এখান থেকে বিনামূল্যে অনলাইনে শেখার মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করতে পারে এবং সার্টিফিকেট বা পূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারে। কোর্সেরা থেকেও বিনামূল্যে এবং পেইড কোর্স করা যায়।

বর্তমানে পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা, পেশাদার পরিচয়ের ভিত্তি, টিমওয়ার্ক ও সৃজনশীলতা, নেতৃত্ব, সাংগঠনিক ধারণা ও ভাষা, পেশাগত সম্পর্কসহ বেশকিছু কোর্স রয়েছে কোর্সেরায়। ওয়েবসাইট অ্যাড্রেস- https://www.coursera.org  

আরো পড়ুন: বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে চাকরি, পদ ১৯৭

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু বিনামূল্যের কোর্স ও বিশেষ প্রকল্প অনলাইনে পাওয়া যায়। সব কোর্স অবশ্য বিনামূল্যের নয়। বিভিন্ন বিষয়ের ওপর এ কোর্সগুলো তৈরি করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত কোর্সগুলোর বেশির ভাগই সাজানো হয়েছে হার্ভার্ডের অধ্যাপকদের লেকচার দিয়ে। উৎসাহী শিক্ষার্থীদের জন্য তারা অতিরিক্ত পাঠ উপকরণও সরবরাহ করে। কোর্সগুলোর নিবন্ধনের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যাতে কোনো শিক্ষার্থী একসঙ্গে সব কোর্স শুরু না করে।

বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়নের ওপর বেশ কয়েকটি বিনামূল্যের কোর্স রয়েছে। যার মধ্যে নেতৃত্ব, বেতনবিষয়ক আলোচনা, সাংগঠনিক কাঠামো, মূল্য নির্ধারণ কৌশল, প্রতিযোগিতামূলক ঝুঁকি চিহ্নিত করা, গ্রাহকের চাহিদা বোঝা, প্রাইভেট ইকুইটিতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস- https://pll.harvard.edu/catalog/free 

এডএক্স

বিনামূল্যে অনলাইন কোর্স প্রদানকারীদের মধ্যে অন্যতম এডএক্স। আড়াই হাজারেরও বেশি উন্মুক্ত অনলাইন কোর্স রয়েছে এই প্ল্যাটফর্মে। এখানে হার্ভার্ড, এমআইটি, বোস্টন বিশ্ববিদ্যালয় ও ইউসি বার্কলে থেকে কোর্সসহ সাপ্তাহিক বিষয়ক্রম রয়েছে। এডএক্স শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হওয়ার একটি বড় কারণ হচ্ছে, এখানে নিজেদের পছন্দ ও স্বস্তি অনুযায়ী গতিতে বিশ্বমানের শিক্ষা পাওয়া যায়। এখানে রয়েছে সংক্ষিপ্ত ভিডিও, অনলাইন আলোচনা ফোরাম এবং অনুশীলন। একটি শক্তিশালী ও বৈশিষ্ট্য সমৃদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এডএক্স মাইক্রোব্যাচেলর্স প্রোগ্রাম, মাইক্রোমাস্টার প্রোগ্রাম, গ্লোবাল ফ্রেশম্যান একাডেমি এবং পেশাদার সার্টিফিকেট পাওয়া যায়। 

পেশাগত দক্ষতা বাড়াতে এডএক্সে ক্যারিয়ার উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধি, পেশাদারত্ব, করপোরেট গ্রুমিং ও করপোরেট শিষ্টাচার ইত্যাদি বিষয়ক কোর্সগুলো করা যেতে পারে। বিনামূল্যের কোর্সের পাশাপাশি তাদের পেইড কোর্সও রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস- https://www.edx.org  

এমআইটি ওপেন কোর্সওয়্যার

এমআইটি ওপেন কোর্সওয়্যার থেকে অনলাইনে বিভিন্ন বিষয়ের ওপর বিনামূল্যে কোর্স করা যায়। সাইটটি ভিডিও, পরীক্ষা ও শিক্ষকদের বক্তব্যসহ বিভিন্ন আকারে কোর্সের উপকরণ সরবরাহ করে। বর্তমানে এমআইটি ওপেন কোর্সওয়্যার পেশাদার দক্ষতা বিকাশের ওপর বেশ কয়েকটি বিনামূল্যে কোর্স সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প মূল্যায়ন এবং আরও অনেক কিছু।

ডিজিটাল প্ল্যাটফর্মের ফ্রি অনলাইন কোর্স এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অফলাইন কোর্সের মধ্যে গুণগত মানের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। তবে আজকাল অনেকেই অনলাইন কোর্সকে বেশি সুবিধাজনক ও সাশ্রয়ী হিসেবে বিবেচনা করছেন। ফলে বেশির ভাগ মানুষ এখন পেশাদারি দক্ষতা অর্জনের জন্য অনলাইন প্ল্যাটফর্মকে পছন্দ করছেন। এছাড়া এর মাধ্যমে আপনি আপনার বাসায় বসে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে পারছেন। ওয়েবসাইট অ্যাড্রেস- https://ocw.mit.edu  

উডেমি

বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করার জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে উডেমি। শিক্ষার্থীরা এখান থেকে নতুন দক্ষতা অর্জন করতে পারেন। এখানে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শেখানো বিভিন্ন অনলাইন কোর্সের একটি বিস্তৃত লাইব্রেরি রয়েছে। বেশির ভাগ কোর্স গ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতা বা যোগ্যতার প্রয়োজন হয় না। অবশ্য এ প্ল্যাটফর্মে বিনামূল্যের কোর্স নেই বললেই চলে। তবে কোর্সগুলো করার জন্য অর্থ ব্যয় করতে হলেও এতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও উপযোগী কোর্স, যেগুলোর খুব ভালো রিভিউ রয়েছে। ওয়েবসাইট এড্রেস- https://www.udemy.com

 

তারেক/

নিয়োগ দেবে মীনা বাজার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
নিয়োগ দেবে মীনা বাজার
ছবি: সংগৃহীত

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারশপটি ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান, শোরুম 

লোকবল নিয়োগ: ৩০ জন

দায়িত্ব ও কাজ 

সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজার এর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা

আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা।

গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোওম সেবা প্রদান করা।

গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করা।

আরো পড়ুন: ২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং করতে হবে।

কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা।

গ্রাহকদের অফার ও প্রমোশন সর্ম্পকে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা

পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করা

ওয়্যারহাউস ও সাপ্লায়ারের থেকে পণ্যদ্রব্য গ্রহণে সহায়তা (আনলোডিং) ও নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলভ এ সাজানো।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: শোরুমে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা, লক্ষ্য ভিত্তিক সেলস ইনসেনটিভ, বছরে ২টি ঈদ বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, উত্তম কর্ম পরিবেশ, সাপ্তাহিক ১দিন ছুটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.smc-bd.org

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬

তারেক/

আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র বা অফিস হলো এমন একটি স্থান, যেখানে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। একটি অফিসের কাজের পরিবেশ বলতে এমন সব উপাদানের সমষ্টিকে বোঝায়, যা কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য, মানসিক সুস্থতা এবং কাজের দক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়মনীতি, মানবসম্পদ (এইচআর) নীতিমালা, সাংগঠনিক মূল্যবোধ, অভ্যন্তরীণ অফিস-রাজনীতি, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, পাশাপাশি অফিসের অবকাঠামোগত সুবিধা—যেমন আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন বাথরুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এসব উপাদান মিলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ গড়ে ওঠে। আর এসবের কোনো একটির ঘাটতি, অতিরিক্ত কঠোরতা বা ভারসাম্যহীনতা কর্মপরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি কমিয়ে দিতে পারে।

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

কর্মীদের জন্য কাজ করার পরিবেশ অনুপ্রেরণাদায়ক, উৎসাহজনক এবং শান্ত হওয়া উচিত। সমালোচনার মধ্যে কাজ করা, চরম চাপ কখনই যুক্তিযুক্ত নয়। তাই আপনার সব সময় এমন লক্ষণের দিকে নজর দেওয়া উচিত। অফিসে প্রথম দিন কাজ করতে গিয়েই আপনি কিছু বিষয় বুঝতে পারবেন। যদিও একদিনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবু শুরুতেই কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক–

প্রথম দিনই একাকিত্ব বোধ করেন

অফিসে প্রথম দিনই আপনার নতুন সহকর্মী এবং ব্যবস্থাপকের উচিত এমন কিছু করা যাতে আপনি স্বাগত বোধ করেন। নতুন কাজগুলোতে আপনাকে তাদের সঙ্গে নেওয়া উচিত। প্রথম দিনেই যদি একা বোধ করেন, তা হলে নতুন অফিস সম্পর্কে সতর্ক হোন। যদি আপনার কর্মক্ষেত্র তাদের নতুন কর্মীকে প্রথম দিনেই যত্ন না করে, তা হলে বুঝে নেবেন সেখানে সমস্যা আছে।

অপেশাদার আচরণ

যদি দেখেন সহকর্মীদের মধ্যে ইমেইল, চ্যাট এবং এমনকি কথা বলার সময়ও প্রচুর কটূক্তি এবং অভদ্র আচরণ চলছে, তা হলে বুঝে নেবেন আপনার বস কর্মক্ষেত্রে এ ধরনের আচরণ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেন না এবং এটাই তাদের কাছে স্বাভাবিক। কাজেই নতুন অফিস সম্পর্কে আপনার হয়তো আরেকটু ভেবে দেখা দরকার।

করতে হচ্ছে অন্য কাজ

আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরি পাওয়ার পর দেখা গেল আপনাকে আসলে অন্য কাজ করতে দেওয়া হচ্ছে। এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে, যার সঙ্গে আপনার আবেদন করা কাজটির কোনো মিলই নেই। আপনার প্রত্যাশিত চাকরির বদলে যদি সম্পূর্ণ আলাদা কোনো চাকরি করতে দেওয়া হয় তবে সতর্ক হোন। হতে পারে এটি আপনার জন্য উপযুক্ত নয়।

পরের দিন নিয়ে ভয়

আপনি যদি প্রথম দিনে আপনার কাজ শেষ করেন এবং পরে কী ঘটবে তা নিয়ে মনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে এই চাকরি আপনার জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি থাকলে সতর্ক হোন। অতিরিক্ত চাপ কিংবা দুশ্চিন্তা নিয়ে কাজ করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে।

ব্যক্তিগত বিষয়ে আলোচনা

গসিপ আপনার কর্মক্ষেত্রে চারপাশে ছড়িয়ে পড়লে তা মোটেই ভালো লক্ষণ নয়। কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থাকা উচিত নয়। গসিপ এবং গুজবকে চারপাশে উড়তে না দিয়ে এ ব্যাপারে সতর্ক থাকুন।

তারেক/

ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে
ছবি: সংগৃহীত

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিলেশনশিপ ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং

পদের নাম: হেড অব রিলেশনশিপ ইউনিট

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ  

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ভিজিট করে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তারেক/

 

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই সকাল ১০টায় আবেদন শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

কর্মস্থল: ঢাকা

বয়স

১৫ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।

তারেক/