ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ নাগেশ্বরীতে এইচএসসিতে ধার করা ট্যাগ অফিসারে পরীক্ষা! হাসপাতালের নিকৃষ্ট সিন্ডিকেট নির্মূল করুন ডিজিটাল জুয়ার মরণফাঁদ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হত্যাযজ্ঞ এবং ট্রাম্পের হাসি ফরিদপুরে বৃষ্টির মধ্যে গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে নিহত ১ ১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন দিল 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড' বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা বদ্বীপ থেকে ডিজিটাল ক্যানভাস: বাংলাদেশি লোকশিল্পের রূপান্তর স্পেন জাতীয় ফুটবল দলকে কেন বলা হয় ‘লা রোজা’? ম্যাচ বিরতিতে বারবার কুলকুচি কেন করেন ফুটবলাররা? জাহিদ হাসানের ‘পথহারা মন’ ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়? ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না? বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা দেওয়ানগঞ্জে নদীভাঙন কবলিত পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ফ্ল্যাটে অচেতন হয়ে নিঃসঙ্গ ব্যক্তির মৃত্যু জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃচুক্তি হবে না: নৌপরিবহনমন্ত্রী ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিকা, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:২৭ পিএম
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ
ছবি: খবরের কাগজ

দুই দশক পরে চাঁদপুর জেলা সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে পুরো জেলায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উজ্জীবিত।

শনিবার (১৬ মে) কুমিল্লা হয়ে তিনি চাঁদপুরে আসবেন।

ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর সফরসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি জানিয়েছেন। 

জেলা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের জন্য তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, ‘চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলায় কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।’

তিনি বলেন, ‘কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি।’

এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন এতে জেলার জনগণ ও নেতা-কর্মীরা উজ্জীবিত। সবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। গণমাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

সদর উপজেলার রমাপুর এলাকার বাসিন্দা কাদের মিজি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে আমরা স্বাগত জানাই। আশা করি, তিনি জেলার দৃশ্যমান উন্নয়নমূলক কাজের অনুমোদন দেবেন। সাধারণ মানুষ হিসেবে এটাই আমাদের চাওয়া।’

হাজীগঞ্জ শহরের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাজীগঞ্জ সদরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। উপজেলাবাসীর দুর্ভোগ লাগবে যানজট নিরসনে বিকল্প সড়ক কিংবা উড়াল সড়ক নির্মাণের দাবি জানাই।’

হাইমচর উপজেলার বাসিন্দা ও সমাজকর্মী মাসুদ মিয়া বলেন, ‘হাইমচরের বড় সমস্যা হচ্ছে মেঘনার ভাঙন। অবহেলিত উপজেলার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবেন প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের দাবি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা গত এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে মিছিল করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আসবেন নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তাকে গ্রহণ করার প্রস্তুতি নিয়েছি এবং আমরা আনন্দিত। চাঁদপুরের নাগরিক হিসেবে বলতে চাই, তিন নদীর মোহনা শুধু চাঁদপুরেই রয়েছে। এই অপার সৌন্দর্য কাজে লাগিয়ে চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এই তিন নদীর মোহনা দেখতে সারা দেশ থেকে মানুষ আসে এবং এর সৌন্দর্য উপভোগ করে। আশা করি, প্রধানমন্ত্রী জেলাকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা দেবেন এবং বাস্তবায়নে পদক্ষেপ নেবেন।’

জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, ‘আমাদের অভিভাবক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুরে আসবেন। আমাদের অনেক চাওয়া আছে, তবে এর মধ্যে চাঁদপুর সরকারি কলেজের উন্নয়ন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কাজ এবং মেডিকেল কলেজের অবকাঠামো বাস্তবায়নে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন-এটাই আমাদের প্রত্যাশা।’

ড্যাবের চাঁদপুর জেলার সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলাবাসীর অনেক চাওয়া-পাওয়া আছে। তবে চিকিৎসক হিসেবে বলতে চাই, চাঁদপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এই কাজটি বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।’

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসূচির পাঁচটি ভেন্যুতে আমাদের পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই কাজে নিয়োজিত থাকবেন প্রায় দুই হাজার পুলিশ সদস্য। জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম চাঁদপুর সফরে আসছেন। এই সফরে চাঁদপুরবাসী ও আমরা আনন্দিত। মূলত তিনি সরকারি তিনটি কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে শাহরাস্তির ওয়ারুক খোর্দ্দ খাল, সদরের ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। চাঁদপুরের ফ্যামিলি কার্ড উদ্বোধনের পাশাপাশি দেশের আরও ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সব সক্রিয়, সচেতন ও সচেষ্ট আছেন। যেসব স্থানে নিরাপত্তার প্রয়োজন, তা নিশ্চিত করা হয়েছে। আশা করছি, আমরা প্রধানমন্ত্রীর এই সফর সফলভাবে সম্পন্ন করতে পারব।’

ফয়েজ/রিফাত/

বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।’

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।’

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশি  বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিসা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ হয়।’

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু (Lee Namsoo) এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং (Jungmin Jung) উপস্থিত ছিলেন।

আলী/রিফাত/

ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ
সড়ক ধসে বন্ধ হয়ে গেল যান চলাচল। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ, খবরের কাগজ।

রাজধানীর ধোলাইখালের সড়ক ধসে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেণ এ রোডে যাতায়াতকারী যাত্রীরা। 

সোমবার (১৩ জুলাই) ধোলাইখাল এলাকার রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। 

এ ঘটনায় যান চলাচল না করার জন্য নির্দেশনা দিয়ে ব্যারিকেড দিয়েছে সিটি কর্পোরেশন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, রবিবার বিকেলে বৃষ্টি চলাকালে এই রাস্তা ভেঙে পড়ে। এরপর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ধোলাইখালের এ রোড দিয়ে যাতায়াত করে যাত্রাবাড়ী-ডেমরাসহ বিভিন্ন রোডের যাত্রীরা। এ ছাড়াও সায়দাবাদ থেকে ছেড়ে যাওয়া বরিশালের বিভিন্ন জেলার বাস এই রোড দিয়ে যাতায়াত করে। রাস্তাধসে বিপাকে পড়েছে আশেপাশের কুরিয়ার সার্ভিসগুলোও। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পুরোনো পানির পাইপে লিকেজ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া বলেন, এই রাস্তার কাজ কয়েকদিন আগেই শেষ হয়েছে আর এটা এর মধ্যেই ভেঙে গেছে। আমরা প্রশাসনকে খবর দিয়েছি। তারা এসে কাজ করছে।

ডেমরাগামী যাত্রী গোলাম কবির বলেন, সকালে প্রচুর জ্যামে দয়াগুঞ্জ থেকে হেটেই অফিসে এসেছি, এখন এই রোড বন্ধ। দ্রুত ঠিক না হলে তো আমাদের বেশ ভোগান্তি হবে। 

এ বিষয়ে ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় একটি অংশ হেলে পড়ে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার প্রায় ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে লিকেজ থাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্ষয় হয়েছে। এর ফলে সড়কের নিচে ফাঁপা জায়গা তৈরি হয়ে একপর্যায়ে ধস নামে।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সংস্কারকাজ শুরু করেছি। মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়ক পুরোপুরি যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। এখন পুরো রাস্তা বন্ধ রাখা হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে।

মুজাহিদ বিল্লাহ/নাঈম

বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে বন্যা কবলিত অঞ্চলে এখনো কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

আদ্ব-দ্বীন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্ব-দ্বীন হাসপাতাল। পরবর্তীতে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

নাঈম/

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

২০২৪-এর আগষ্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৩ জুলাই) এক বক্তব্যে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশের যেখানেই আত্মসমর্পণ করুক না কেন তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে কী বক্তব্য দিচ্ছেন সরকার তা আমলে নেয় না।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানেই আছেন। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

নাঈম/

জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের ঋণ কর্মসূচির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ (সিকুয়েন্সিং) সরকারই নির্ধারণ করবে, আর এতে আইএমএফ সম্মত হয়েছে।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো (প্রিন্সিপাল) নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল ভিত্তি কী হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ ধাপে ধাপে কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোনো সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে। এ বিষয়ে আইএমএফ সম্মতি দিয়েছে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে আইএমএফ সম্মান করে।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সংস্কার, করখাতে প্রবৃদ্ধিসহ সার্বিকভাবে আইএমএফ সন্তুষ্ট। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি জানান, বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি (ট্যাক্স-জিডিপি) অনুপাত বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তবে এসব ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলেও মত দিয়েছে তারা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন কর্মসূচির ভিত্তি কী হবে, তা নিয়ে আলোচনা চলমান থাকবে। আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা হবে। 

অমিয়/