ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু ১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা! বিশ্বকাপ খেলা ফুটবলারের ‘রহস্যজনক’ মৃত্যু, তদন্তে পুলিশ ৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার সিরাজগঞ্জে ব্যতিক্রমী 'আর্জেন্টিনা বটগাছ' ফেসবুকে ভিসি-প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে তলব ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে: সড়ক পরিবহণমন্ত্রী ইবির প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ ‘মাদক বহনকারীরা জেলে, কিন্তু কারবারিরা সংসদে কেন?’ ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খোলা হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ নাগেশ্বরীতে এইচএসসিতে ধার করা ট্যাগ অফিসারে পরীক্ষা! হাসপাতালের নিকৃষ্ট সিন্ডিকেট নির্মূল করুন

আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৯:১৫ পিএম
আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে: নাসির উদ্দিন পাটওয়ারী
এনসিপিরি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি, তারা এখন নির্বাচান করবে।

নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ‘কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।’

এনসিপির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মো. তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী আন্দোলন শাহরাস্তির সমন্বয়ক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, দলের চাঁদপুর জেলা যুগ্ন মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, হাজিগঞ্জ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, শাহরাস্তি প্রতিনিধি মো. রেদোয়ান প্রমুখ। 

ফয়েজ আহমদ ফয়েজ/মাহফুজ

 

ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন।

সোমবার (১৩ জুলাই) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে তাদের সাংগঠনিক ছুটি হয়েছে।’

সাদিক কায়েমসহ বাকিরা হলেন- কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

আরিফ জাওয়াদ/রিফাত/

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
গৌরনদীতে বৃক্ষরোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে।

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

গৌরনদীতে আয়োজিত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণে অংশ নিলেন। এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

এএফ/

হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল
হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল/ খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও জোয়ারে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রবিবার (১২ জুলাই)  দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তারা।

জানা যায়, জলাবদ্ধতায় হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সোনাদিয়া ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল এবং চরকিং ইউনিয়নের চর বগুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে বিস্কুট, চিড়া, মুড়ি ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। 

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মাঝে।

হানিফ সাকিব/তামান্না রুপা/

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বরিশাল সফরে প্রথমেই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল–বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে খালের পাড়ে পৌঁছে প্রধানমন্ত্রী নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরী আচরণ বাড়ছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টির অভাব দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ আমাদের সবার। তাই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। আসুন, আমরা যেখানে–সেখানে আবর্জনা না ফেলি। পরিবেশ নষ্ট হলে ছোট–বড় সবাই ক্ষতিগ্রস্ত হবে।’ উদ্বোধনী কর্মসূচির আওতায় একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ শুরু হয়।

পরে প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মধ্যে কার্ড বিতরণ করেন।

দিনের বাকি কর্মসূচির মধ্যে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি ও সাগরদী খালের পাড়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। পরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। এসময় তার গাড়িবহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বরিশাল সফর।

এএফ/

বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার পর সড়কপথে  তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায়  মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল যাবেন-এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।

রফিকুল ইসলাম/আজহার/