ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

ইসলাম কায়েমের জন্য আরেকটা যুদ্ধ বাকি আছে: মুজিবুর রহমান

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
ইসলাম কায়েমের জন্য আরেকটা যুদ্ধ বাকি আছে: মুজিবুর রহমান
সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আরেকটা যুদ্ধ বাকি আছে, ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবিদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। হাত উচিয়ে আল্লাহকে দেখান, বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ।'

আট দলের পাঁচ দফা দাবিগুলো হলো- জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। ৫৪ বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোনো সরকারই মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয় ব্যক্তির জন্য, না হয় দলের জন্য কল্যাণ করেছে। আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। তারা আখিরাতের কল্যাণের জন্য কাজ করেনি।'

তিনি আরও বলেন, 'আমরা আট দল ঘোষণা দিচ্ছি। আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই। আখিরাতেও আমরা কল্যাণ করতে চাই। আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদ-মুগ্ধদের মতো জীবন বিলিয়ে দিতে হবে। আমরা আল্লাহর আইন চালু করতে জীবন দিতে রাজি আছি।'

কোরআনের একটি সূরার আয়াতের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'আল্লাহ্ তায়ালা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চারটি কাজের কথাও বলেছেন। নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে। যাকাত চালু করে মানুষের ক্ষুধা-দারিদ্রতা দূর করে দিতে হবে। ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই চার দফা কাজ এবং কোরআনের আইন চালু করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।'  

জামায়াতের এই নেতা বলেন, ‘‘আবু সাঈদের যুদ্ধের টার্গেট ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমরা সুবিচার চাই। ইসলাম কায়েম ছাড়া দেশে সুবিচার নিশ্চিত হতে পারে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, দ্বীন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে, কোনো দেশে জাস্টিস নাই। বাংলাদেশে জাস্টিস তো হয়নি, জুলুম-অত্যাচার, নির্যাতন করা হয়েছে।’’

পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, 'আমরা সরকারকে বলেছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া দরকার। সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে। ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। অতীতে চোর-ডাকাতদের মতো ভোটের বাক্সগুলো চুরি-ডাকাতি হয়েছে। ২০১৪তে বিনাভোটে নির্বাচন হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আর ২০২৪ এ কেউ ভোট দিতেও যায়নি, কেউ ভোটে দাঁড়াতেও (প্রতিদ্বন্দ্বিতা) চায়নি। সাংবাদিকরা রিপোর্ট করেছিল, ভোটকেন্দ্রে মানুষ নেই কুত্তা (কুকুর) কয়েকটা শুয়ে আছে। কুত্তা শুয়ে থাকার নির্বাচন আমরা আর বাংলাদেশে চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে।'

মুজিবুর রহমান বলেন, 'গণভোট মানে জনগণ ভোট দিবে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না বলেই গণভোট হচ্ছে। এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চায়, তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। আর যারা গণভোট হতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেজন্য তারা নির্বাচনের দিকে গণভোট চায়। এখন গণভোট আগে হোক আর পরে হোক আমরা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, এটা প্রমাণ করব ইনশাআল্লাহ্। যারা গণভোট চায় না তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না।'

বিএনপি এবং জাতীয় পার্টিকে ইঙ্গিত করে জামায়াতের নায়েবে আমির বলেন, 'যারা চোর-ডাকাত, ছিনতাইকারী, আগামীতে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হবে না। যারা শরিয়তের আইন বিশ্বাস করে না, তাদেরকে ভোট দেয়া উচিত না। আমি জানি না জনগণ এবার কি রায় দেবে? তবে আমরা বলেছি অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে, দুজনই সমান অপরাধী। একটাকে যদি (আওয়ামী লীগ) তার কাজকাম নিষিদ্ধ করা হয়, যারা সহযোগী তাদেরও নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নিবেন আশা করছি।'  

রংপুর বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আট দলের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।

এ ছাড়াও বক্তব্য রাখেন- বজামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী ও সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।

সেলিম সরকা/সুমন/

বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন সাধারণ ব্যবসায়ীরা। ছবি: খবরের কাগজ

বরিশাল নগরে একটি রেস্তোরাঁয় হামলা–ভাঙচুরসহ দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ঘটনার প্রতিবাদে নতুন বাজার এলাকায় ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, ঘটনার কয়েক দিন পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তারা।

ঝাড়ু মিছিল শেষে ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাতে নতুন বাজারের মড়কখোলা পুল এলাকায় একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়। সেই হামলার নেতৃত্বে ছিলেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলায় রেনু বেগম ও মালা আক্তার নামে দুই নারী ব্যবসায়ী আহত হন।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, সোমবার দুপুরে তাদের কর্মী আব্দুল্লাহকে মরকখোলা পুল এলাকায় একদল সন্ত্রাসী মারধর করে হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় ওই ঘটনার অভিযোগ দিতে যাওয়ার সময় একই স্থানে তাদের আরেক শিক্ষার্থীর ওপরও হামলা হয়। তার দাবি, হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী ছিলেন। তিনি বলেন, ছাত্রদলের কেউ ওই রেস্তোরাঁয় হামলা চালায়নি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীর ওপর হামলা বা শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকেন, তাহলে সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মঈনুল/এএফ

বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। ছবি: খবরের কাগজ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের সহসভাপতি তুহিন রানা বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে যেসব শহিদ নিজেদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত, বাকস্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের স্মরণেই আজকের এই মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা যেন আমাদের থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যতদিন জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘জুলাই বিপ্লবের সেই অগ্নিঝরা ও রক্তঝরা দিনগুলোর শহিদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শহিদ মিনারে স্মরণসভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনাকে আমরা সংরক্ষণ করব। জুলাইকে কখনো বিক্রি হতে দেব না, জুলাইকে নিয়ে কোনো ধরনের ব্যবসাও করতে দেব না। জুলাইয়ের আদর্শ রক্ষা করতে পারলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের উত্থান ঘটবে না।’

তিনি বলেন, ‘মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় আপসহীন।’

গাজী আজম/তামান্না রুপা/

এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল
নীল কোট পরা এনসিপি নেতা আব্দুল জলিল ও মাথায় টুপি পরিহিত সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছাড়াতে অনুরোধ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল জলিল।

গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা জাতীয় নাগরিক কমিটির নেতা আব্দুল জলিলের মধ্যকার একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়েছে। 

এর আগে গত মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার কুসুমদী গ্রামের বাসিন্দা মিলন দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসের বাইরে কম্পিউটারের দোকান পরিচালনা করেন। ভূমি অফিসের নামে জমির নামজারি, খাজনা ও অন্যান্য সেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি অর্থ আদায় করতেন এবং বিভিন্ন কাজ নিয়ে দিনে একাধিকবার উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসে যাতায়াত করতেন। তাকে এভাবে ভূমি অফিসের বাইরে ঘোরাঘুরি করতে দেখে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং দালালি বাদ দিয়ে অন্য কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের পরামর্শ দেওয়া হয়েছে। তার পরও তিনি ভূমি অফিসে বারবার আসা-যাওয়া বহাল রাখেন এবং মৌখিক সতর্কতায় কর্ণপাত করেননি বিধায় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় তিনি এসব অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার প্রতিষ্ঠানে সেবামূল্য তালিকা না থাকায় সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মোবাইলের একটি অডিও বার্তায় শোনা যায়, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানকে বলেন, মিলন আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাকে একবার শুধরে নেওয়ার সুযোগ দিন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে এতে অপারগতা প্রকাশ করেন। এরপর আব্দুল জলিলকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, এমপি স্যারকে বলি।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল বলেন, ‘আমাদের দলীয় নেতার বিষয়টি জানতে পেরে এসি ল্যান্ডকে ফোন করেছিলাম। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জেনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।’

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, এ ধরনের অপরাধীর পক্ষে সুপারিশ করা সাংগঠনিক আইন পরিপন্থি। এটা করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। অফিসের বাইরে তার ঘোরাঘুরির একাধিক ফুটেজও রয়েছে। এ ছাড়া তার প্রতিষ্ঠানে কোনো মূল্যতালিকা টানাননি। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কীভাবে ভালো কাজ করবেন। অপরাধীকে আটক করলে বা সাজা দিলে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী তার জন্য অনুরোধ করবে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু দলীয় পরিচয় দিয়ে সুপারিশগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী? দয়া করে বলবেন।’

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। 

তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অমিয়/

সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হওয়ার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সীতাকুণ্ড থানায় এ মামলাটি করেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এক কর্মকর্তা।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেপ্তার দুইজন বিএনপির কর্মী।

গতকাল মঙ্গলবার রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলেও পরবর্তীতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা সরিয়ে নেওয়া হয়।

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার  খবর সীতাকুণ্ড এলাকায় পৌঁছানোর পরপরই দুপুর ১২টার পর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত বিক্ষুব্ধ নেতাকর্মী রাস্তায় নেমে আসেন। অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। সড়ককের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ ৭০-৮০ জনের বিরুদ্ধে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে।

মুসলেহ উদ্দীন/অমিয়/