মোগলদের বর্ণাঢ্য শাসনব্যবস্থাই মোগলদের যুগপৎ অমিত শক্তি ও নিঃসীম অপসৃতি। যে ঐশী শক্তিমত্তা তাদের ঈমানি পথচলা সুগম করেছিল, সেই মানবিক অবিমৃষ্য দৌর্বল্যই তাদের হৃদয়াত্মাকে চুরমার করে দিয়েছিল। যে পবিত্র সারবান প্রত্যাদেশনা ও নীতি-নৈর্ব্যক্তিকতা মোগল সিংহাসনকে দৃঢ়মূল করেছিল, সেই হৃদয়ার্পিত নিরঙ্কুশ উদার অভিপ্রায়ই তাদের সাম্রাজ্যের ভিতকে নিঃশেষ করে দিয়েছিল।
মোগল সাম্রাজ্যের দিগ্বিজয়ী ও অপ্রতিদ্বন্দ্বী শক্তিমত্তার মর্মস্পর্শী রাজকাহিনি মোগল সাম্রাজ্যের ইতিহাস গ্রন্থের পরতে পরতে ঠাঁই পেয়েছে—যেখানে পাঠকমাত্রই হেসে উঠবেন তাদের দুর্নিবার সাহসে-শাসনে ও সম্মানে। আবার কেঁদে উঠবেন মর্মন্তুদ বেদনাবিধুর অবসেশনে। যারা সমৃদ্ধ ভারতবর্ষের বর্ণাঢ্য শাসন মোগল সাম্রাজ্যের ইতিহাস জানতে চান, তাদের জন্য ড. আবদুল মুনইম আন নমির লেখা এ বইটি শ্রেষ্ঠ পাথেয় হিসেবে কাজ করবে।
এই গ্রন্থটি মোগল জাতির ওপর লিখিত একটি আন্তরিক প্রচেষ্টার ইতিহাস বা বিরল ধারা-বিবরণী। মোগলদের জন্মোপাখ্যান, তাদের বেড়ে ওঠা, তাদের বংশধারা, তাদের দিগ্বিজয়, তাদের যুদ্ধ-বিগ্রহ ও আত্মঘাতী সিদ্ধান্ত, তাদের নৈরাজ্য ও নৃশংসতা, তাদের শাসনপ্রণালি, তাদের শক্র-মিত্র, তাদের অনৈক্য ও বিরোধাভাস, তাদের সৌন্দর্যবোধ ও অনিন্দ্য কীর্তি, তাদের অব্যবস্থাপনা ও করুণ পরিণতি প্রভৃতি বিষয় এতে এত সুন্দর, এত মনোজ্ঞ ও বিশ্বস্ততার সঙ্গে স্থান পেয়েছে যে, পাঠান্তে প্রত্যেক সত্যসন্ধী পাঠকের মনে হবে, এত জীবন্ত ও স্বচ্ছভাবে, এত নিপুণ, এত বিশদ ও চতুষ্কৌণিকভাবে মোগলদের ইতিহাস আমরা আগে এমনভাবে পাঠ বা অধ্যয়ন করিনি। এখানেই এই গ্রন্থটির অভিনব স্বাতন্ত্র্য ও অনন্যতা।
এ বইয়ের তথ্যসূত্রগুলো ঐতিহাসিক, গবেষণামূলক ও নির্ভরযোগ্য। লেখক শুধু সম্রাটদের আলোচনা করেই ক্ষান্ত হননি; বরং আপনি যেকোনো জাতির সফল ঐতিহাসিকদের যা কিছু প্রয়োজন, সবই এর মধ্যে দেখতে পাবেন।
এ বইয়ে ১১টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে মোগলদের আদি উৎস ইত্যাদির বয়ান, দ্বিতীয় অধ্যায়ে কাজান খানাত, তৃতীয় অধ্যায়ে ক্রিমিয়ান খানাত, চতুর্থ অধ্যায়ে ইরানে মোগল সাম্রাজ্য, পঞ্চম অধ্যায়ে আফসার, ষষ্ঠ অধ্যায়ে জান্দি সাম্রাজ্য, সপ্তম অধ্যায়ে চীন ও মঙ্গোলিয়ায় মোগল সাম্রাজ্য, অষ্টম অধ্যায়ে পশ্চিম তুর্কিস্তানে মোগল সাম্রাজ্য, নবম অধ্যায়ে হিন্দুস্তান বিষয়ে আলোকপাত, দশম অধ্যায়ে হিন্দুস্তানি সভ্যতা এবং একাদশ অধ্যায়ে হিন্দুস্তানে মোগল সাম্রাজ্যের সূচনার বিবরণ রয়েছে।
বইটি আরবি ভাষায় লেখা। বাংলা ভাষায় বইটির অনুবাদ করেছেন মুহাম্মদ রোকন উদ্দিন। বইটি প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। এ বইয়ে মোট পৃষ্ঠাসংখ্যা ৪৩২। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মুহাম্মদ পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: মোগল সাম্রাজ্যের ইতিহাস
লেখক: ড. আবদুল মুনইম আন নমির
অনুবাদ: মুহাম্মদ রোকন উদ্দিন
প্রকাশক: মুহাম্মদ পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ৪৩২
মুদ্রিত মূল্য: ৬৫০/- টাকা
মোবাইল: ০১৭৯৭৪৫৫৪৭৩
লেখক: আলেম ও সাংবাদিক