ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা মোবাইলে দেখবেন যেভাবে ৭ মিনিট ছিলেন মৃত, ফিরে এসে বিশ্বকাপে ইতিহাস গড়েন সোলবাক্কেন মাঠে নামছে ইংল্যান্ড-নরওয়ে, একাদশে আছেন যারা বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর তারকা ফুটবলারের মৃত্যু আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগিজ রেফারি বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে হত্যার হুমকি ফেসবুক অনেক ছোটখাটো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী: বিটিআরসি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সমঝোতা মানেনি, অভিযোগ আরাঘচির নেতানিয়াহুর ছেলে বদলে ফেললেন নিজের নাম টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা বন্যা-পাহাড়ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়: ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছে সর্বাত্মক সহায়তা ৬ রেকর্ডে শুরু জাতীয় বয়সভিত্তিক সাঁতার আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে জেলা ছাত্রদল ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ

বাংলাদেশের পথের কাঁটা ভারত

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
বাংলাদেশের পথের কাঁটা ভারত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের ‘মৈত্রী’ সম্পর্ক এখন আর নেই। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ‘মৈত্রী’ সম্পর্কে তৈরি হয়েছে দূরত্ব। রাজনৈতিক সম্পর্কে পড়েছে টানাপোড়েন। বর্ডার এলাকাগুলোতে সতর্ক প্রহরা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। সেখানে বেড়েছে উত্তেজনাও। সেই উত্তেজনায় শামিল হয়েছেন দুই দেশের সাধারণ নাগরিকরাও। বলা যায় পরিস্থিতি অনেকটা থমথমে। এ রকম পরিস্থিতিতে মরুর বুকে আজ বাংলাদেশ-ভারত যুদ্ধ শুরু হবে। তবে এই যুদ্ধ সমরাস্ত্রের যুদ্ধ নয়। এটি ময়দানি যুদ্ধ। এই যুদ্ধ ময়দানের ২২ গজের ক্রিকেটে। দুই দেশের যুবারা নামবেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মিশনে। যারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন, তারা রাজা বনে যাবেন এশিয়ার। এই রাজা হবেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে। ভারত জিতলে হবে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া, বাংলাদেশ জিতলে হবে শিরোপা অক্ষুণ্ন রাখা। 

যুবাদের এশিয়া কাপের প্রতি আসরে ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব এমনভাবে প্রমাণ করে এসেছে যে, এই টুর্নামেন্টকে তারা নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে। আগের ১০ আসরের মাঝে আটবারই (একবার যুগ্ম চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে) তারা শিরোপা জিতেছে। প্রথম পাঁচ আসরে তো তারা অন কাউকে তাদের রাজ্যে ঢুকতেই দেয়নি। একবার মাত্র পাকিস্তান ডুকতে চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের রাজ্যে প্রথম আঘাত হানেব আফগানিস্তান ২০১৭ সালে। সেই আসরে ভারত ফাইনালই খেলতে পারেনি। এরপর তাদের রাজ্যে দ্বিতীয়বারের মতো আঘাত হানে বাংলাদেশ গত আসরে। এবারও ভারত ফাইনালে খেলতে পারেনি। সেই ভারতের রাজ্যশূন্যতা দীর্ঘায়িত করে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার মিশনে নামবে আজিজুল হাকিম বাহিনী। ভারতে চাইবে নিজেদের শ্রেষ্ঠত্ব আবার ফিরে পেতে। 

ফাইনালের দুই প্রতিক্ষই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়েছিল। ‘এ’ গ্রুপে ভারত নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরেছিল। পরের দুই ম্যাচ জিতে তারা ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছিল সেমিতে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছিল। দুই গ্রুপের চ্যাম্পিয়নরাই সেমিফাইনালে তাদের কাছে হেরে গিয়েছিল। দুই দলই জয় পেয়েছিল ৭ উইকেটে। পাকিস্তানকে মাত্র ১১৬ রানে অলআউট করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে। ভারতের জয় ছিল আরও ষাঁড়াশি। শ্রীলঙ্কার করা ১৭৩ রান তারা টপকে গিয়েছিল মাত্র ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। বলা যায় দুটি সেমিফাইনালই হয়েছে এক তরফা। প্রতিপক্ষ দাঁড়াতেই পারেনি। তাই আজ লড়াই হবে সেয়ানে সেয়ানে।

বাংলাদেশ যে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সেমিতে পেয়েছিল ভারতকে। কোনো রকম লড়াই করার সুযোগ না দিয়েই বাংলাদেশ ম্যাচ নিজেদের করে নিয়েছিল ৪ উইকেটে ম্যাচ জিতে। যুবাদের এশিয়া কাপের ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি ছিল দ্বিতীয়বার জয়। এর আগে তারা ২০১৭ সালে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল ৮ উইকেটে। আগের পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত এই আসর প্রথমবারের মতো সেমিতে যেতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় চারবার।

শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের ভরসার প্রতীক অধিনায়ক আজিজুল হাকিম। ব্যাট হাতে তিনি দারুণ ছন্দে আছেন এই আসরে। প্রায় প্রতিটি ম্যাচেই রানের দেখা পাচ্ছেন। একিট সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরিতে ২২৪ রান করে তিনি আছে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিনে। তার ওপরে থাকা মোহাম্মদ রিয়াজউল্লাহ (২২৭) ও সাহজিব খানের ( ৩৩৬) দল পাকিস্তান আসর থেকে বিদায় নিয়েছে। সেমিতেও আজিজুল ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ব্যাট হাতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন আয়ুশ মাত্রি (১৭৫)। তবে বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারেন মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পাওয়া বৈভব সূর্যবংশী। এই ওপেনারের রান ৪ ম্যাচে ১৬৭। সেমিতে শ্রীলঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পেছনে ছিল ৩৬ বলে ৫ ছক্কা ও চারে অপরাজিত রানের ইনিংস। 

শিরোপা ধরে রাখতে শুধু আজিজুল ইসলামের ওপরই ভরসা রাখছে না বাংলাদেশ দর। ভরসা দেখাচ্ছেন দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দুজনেই ১০টি করে উইকেট নিয়ে সবার ওপরে আছেন। গড় রানে ফাহাদ সবার ওপরে। সেমিফাইনালে ইমন ২৪ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়কে সহজ করে তুলতে অন্যতম ভূমিকা পালন করেন।

১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে নরওয়ে। এই ম্যাচে গোল পাননি দলের সেরা তারকা আর্লিং হালান্ড। আর তাতেই শেষ হলো তার টানা গোল করার দুর্দান্ত রেকর্ডটি।

শনিবারের (১১ জুলাই) ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও জোড়া গোলে ইংল্যান্ডকে জয় এনে দেন জুড বেলিংহাম।

২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে নরওয়ের প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করেছিলেন হালান্ড। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সেই রেকর্ড অবশেষে থামল, ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেয়ে।

তবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হালান্ড। ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত নরওয়ের জার্সিতে ৫৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

এসজি/

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। মূলত দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/

১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম
১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল পেতে মাত্র ১০ মিনিট সময় লাগল আর্জেন্টিনার। লিওনেল মেসির কর্নার কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। 

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে বল দখলে সুইজারল্যান্ড আধিপত্য দেখালেও আক্রমণে উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান ম্যাক অ্যালিস্টার। তাতে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/ 

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৩ এএম
সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে?
ম্যাচ শেষে উদ্‌যাপনে ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দলকে পাবে থ্রি-লায়ন্সরা। 

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলে ২-১ গোলে জয় পায় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের অন্যটি গোলটিও করেন বেলিংহাম। 

অন্যদিকে নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তার গোলেই প্রথমে এগিয়ে যায় নরওয়ে। তবে লিড ধরে রাখতে না পারা ও গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।

এসজি/ 

সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:১১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশ নিয়েই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, একাদশে একটি পরিবর্তন এনেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া ম্যাচের একাদশ থাকা আর্ডন জাশারির জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন জিব্রিল সো।

এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিতে জায়গা নিশ্চিত করেছে থ্রি-লায়ন্সরা। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ। 

সুইজারল্যান্ডের একাদশ: গ্রেগর কোবেল (গোলরক্ষক), দেনিস জাকারিয়া, মানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার, দান এনদোয়ে, ব্রিল এমবোলো।

এসজি/