ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
ডিমের ন্যায্যমূল্য ও ডিজিটাল ডেটাবেজের দাবি বিপিআইএর কে এই ড্যান এনডয়ে? আর্জেন্টিনার জালে বল ঠেলে নজরে সুইস ফরোয়ার্ড বন্যায় চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: শান্তি আলোচনা কি আবার শুরু হবে? বন্ধ জুট মিলে বছরে ব্যয় আট কোটি টাকা মানবভ্রূণের ডিএনএ বদলের নতুন প্রযুক্তি আবিষ্কার বাবা হত্যার ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এমবোলোকে লাল কার্ড কেন? কচুয়া-বেতাগী সেতু: নকশা জটিলতায় অপচয় শতকোটি ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের: স্পিকার সব দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে পরিত্যক্ত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার ১২ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১২ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই ১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড বিশ্বকাপের নতুন সুপারস্টার, যার বয়স মাত্র ৩ বছর! সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা? ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ কে? সুইজারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা বেলিংহাম ঝলকে নরওয়েকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড আবারও বেলিংহামের গোল, নরওয়ের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ হালান্ডের কারণে বাতিল হলো নরওয়ের দ্বিতীয় গোল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন আর নেই বেলিংহামের গোলে সমতায় ফিরে বিরতিতে ইংল্যান্ড শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে নরওয়ে

রেকর্ড গড়ার দিনে শাস্তিও পেলেন পন্ত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:২০ পিএম
রেকর্ড গড়ার দিনে শাস্তিও পেলেন পন্ত
ছবি : সংগৃহীত

হেডিংলি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। এই সেঞ্চুরির মাধ্যমে একাধিক রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। তবে রেকর্ডের দিনে পেয়েছেন আইসিসির শাস্তিও।

আম্পয়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেই মূলত পড়েছেন তিনি শাস্তির মুখে। ম্যাচের ৬১তম ওভার শেষে গেজ ব্যবহার করে বলের আকার যাচার করার পর আম্পায়ার সিদ্ধান্ত দেন যে, এই বল দিয়েই খেলা হবে। তাতে অসন্তুষ্ট হয়ে বল মাটিতে ছুড়ে মারেন। যাতে স্পষ্ট হয় যে, তিনি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পন্ত ‘লেভেল ওয়ান’ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ।

এমন আচরণ করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে পন্তের নামের পাশে। গেল দুই বছরে এটাই প্রথম শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। 

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির মুখে পড়তে হয়নি পন্তকে।

কে এই ড্যান এনডয়ে? আর্জেন্টিনার জালে বল ঠেলে নজরে সুইস ফরোয়ার্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
কে এই ড্যান এনডয়ে? আর্জেন্টিনার জালে বল ঠেলে নজরে সুইস ফরোয়ার্ড
আর্জেন্টিনার বিপক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে প্রথম গোল করার পর উল্লাস করছেন ড্যান এনডোয়ে (১১)। | ছবি : এএফপি মে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ড্যান এনডয়ে।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সুইসদের নাটকীয়ভাবে ম্যাচে ফিরিয়ে আনেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

ম্যাচের ৬৭তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজের সাথে চমৎকার এক 'ওয়ান-টু-ওয়ান' পাসিং কম্বিনেশনে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে ভেতরে ঢুকে পড়েন এনডয়ে। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায়, কঠিন এক কোণ থেকে শট নিয়ে আর্জেন্টিনার বিশ্বখ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা এবং গুরুত্বপূর্ণ গোল।

আজহার/

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এমবোলোকে লাল কার্ড কেন?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এমবোলোকে লাল কার্ড কেন?
সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো প্রথমে ৪৪ মিনিটে এবং পরে ৭২ মিনিটে হলুদ কার্ড দেখেন। | ছবি: রয়টার্স

আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের ৬৭তম মিনিটে ১-১ গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। কিন্তু এর কিছুক্ষণ পরেই ‘সিমুলেশন’ বা অভিনয়ের অপরাধে এমবোলো লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ায় সুইসরা ১০ জনের দলে পরিণত হয়।

শনিবার কানসাস সিটিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্রিল এমবোলোকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ম্যাচের ৭২তম মিনিটে এই ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিনয়ের প্রমাণ পাওয়ায় রেফারি তাকে একটি হলুদ কার্ড দেখান। যেহেতু ম্যাচের প্রথমার্ধে তিনি আগেই একটি হলুদকার্ড পেয়েছিলেন, তাই এই দ্বিতীয় হলুদকার্ডের কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

ম্যাচের ওই মুহূর্তে রাইট-উইংয়ে এমবোলোকে ফাউল করার অপরাধে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো প্রাথমিকভাবে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-এর পরামর্শে তিনি ঘটনাটি পুনরায় খতিয়ে দেখতে মাঠের পাশে থাকা অন-ফিল্ড মনিটরের দিকে যান। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় যে, পারেদেসের  সঙ্গে কোনো রকম শারীরিক সংস্পর্শ বা আঘাত লাগার আগেই এমবোলো ডাইভ দিয়েছিলেন।

এর ফলে, রেফারি পিনহেইরো পারেদেসকে দেওয়া হলুদকার্ডটি বাতিল করেন এবং তার পরিবর্তে এমবোলোকে হলুদকার্ড দেখান। ২৯ বছর বয়সী এই সুইস তারকা ম্যাচের ৪৪তম মিনিটে পারেদেসকে একটি বিপজ্জনক ফাউল করার কারণে আগেই রেফারির খাতায় হলুদকার্ড বুকড হয়েছিলেন।

আজহার/

১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
১৪ ম্যাচ পর থামলেন গোলমেশিন হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরেছে নরওয়ে। এই ম্যাচে গোল পাননি দলের সেরা তারকা আর্লিং হালান্ড। আর তাতেই শেষ হলো তার টানা গোল করার দুর্দান্ত রেকর্ডটি।

শনিবারের (১১ জুলাই) ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও জোড়া গোলে ইংল্যান্ডকে জয় এনে দেন জুড বেলিংহাম।

২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশনস লিগ ‘বি’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে নরওয়ের প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল করেছিলেন হালান্ড। টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার সেই রেকর্ড অবশেষে থামল, ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেয়ে।

তবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হালান্ড। ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত নরওয়ের জার্সিতে ৫৫ ম্যাচে ৬২ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

এসজি/

সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে লিড নিয়েই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে আক্রমণ উঠেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার। সেখানে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জিব্রিল সো। তবে কোনো ঝামেলা ছাড়াই সেটি তালুবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে ৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সুইসরা। ব্রিল এমবোলো বল নিয়ে বক্সের দিকে এগিয়ে গেলে তাকে থামাতে গিয়ে কিছুটা জায়গা ছেড়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। বিপদ বুঝে দ্রুত গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। বক্সের মধ্যে স্লাইড করে এমবোলোর আক্রমণ ভেস্তে দেন তিনি। তাতে বিপদমুক্ত হয় আর্জেন্টিনা। 

প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে বাঁ দিক থেকে একটি ফ্রি-কিক পায় সুইজারল্যান্ড। তবে রেমো ফ্রয়লার বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বাইরে চলে যায়। ফলে সমতায় ফেরার আরেকটি সুযোগও হাতছাড়া করে সুইসরা।

এরপর আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এসজি/ 

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:০৩ এএম
কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। মূলত দেশটির সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাট্টিনের প্রতি শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন লিওনেল মেসিরা। 

শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে মারা যান রাট্টিন। তিনি ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২৮টি গোল করেন এবং দলকে চারটি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। এছাড়া ১৯৬৩ সালে বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও তুলেছিলেন তিনি।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেন রাট্টিন। তিনি ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

এদিকে ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। চলতি বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই মারা যান এই মিডফিল্ডার।

এসজি/